📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বিপদাপদ বান্দার গুনাহের কাফফারা

📄 বিপদাপদ বান্দার গুনাহের কাফফারা


عَنْ سَعِيدِ بْنِ وَهْبٍ، قَالَ: دَخَلْتُ مَعَ سَلْمَانَ الْفَارِسِيَّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، عَلَى صَدِيقٍ لَهُ، فَقَالَ سَلْمَانُ: إِنَّ اللَّهَ تَعَالَى يَبْتَلِي عَبْدَهُ الْمُؤْمِنَ بِالْبَلَاءِ، ثُمَّ يُعَافِيهِ، فَيَكُونُ كَفَّارَةً لِمَا مَضَى، وَمُسْتَعْتَبًا لِمَا بَقِيَ، وَإِنَّ اللهَ لَيَبْتَلِي عَبْدَهُ الْفَاجِرَ بِالْبَلَاءِ، ثُمَّ يُعَافِيهِ، فَيَكُونُ كَالْبَعِيرِ الَّذِي عَقَلَهُ أَهْلُهُ، ثُمَّ أَطْلَقُوهُ، وَلَا يَدْرِي فِيمَ عَقَلُوهُ وَلَا فِيمَ أَطْلَقُوهُ.

হযরত সাঈদ ইবনে ওয়াহ্হাব রহ. বলেন, আমি হযরত সালমান ফারসী রাযি.-এর সাথে তাঁর এক অসুস্থ বন্ধুর নিকট গেলাম। সালমান ফারসী রাযি. বললেন, আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দাকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন এবং সুস্থতা দান করেন, তখন তা তার অতীত গুনাহসমূহের কাফফারা এবং ভবিষ্যতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ওসিলা হয়। আর যদি গুনাহগার বান্দাকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন এবং সুস্থতা দান করেন, তখন তা হয় ওই উটের মতো যাকে বেঁধে রেখে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ সে জানে না, কেন মালিক তাকে বাঁধল আর কেন তাকে ছেড়ে দিল।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অসুস্থতার ফলে গুনাহ ঝরে পড়ে

📄 অসুস্থতার ফলে গুনাহ ঝরে পড়ে


عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمْ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ ﷺ وَهُوَ يُوعِكُ وَعْكًا شَدِيدًا، فَمَسَسْتُهُ، فَقُلْتُ لَهُ: إِنَّكَ لَتُوعِكُ وَعْكًا شَدِيدًا। فَقَالَ: أَجَلْ إِنِّي أُوعِكُ كَمَا يُوعِكُ رَجُلَانِ مِنْكُمْ। فَقُلْتُ: لِأَنَّ لَكَ أَجْرَيْنِ। قَالَ: نَعَمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ مُسْلِمُ يُصِيبُهُ مَرَضٌ فَمَا سِوَاهُ إِلَّا حطَّ اللَّهُ عَنْهُ خَطَايَاهُ، كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا.

ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ﷺ-এর খেদমতে উপস্থিত হলাম। সে সময় তিনি জ্বরে ভুগছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার যে প্রচণ্ড জ্বর! তিনি বললেন, হ্যাঁ! তোমাদের দু'জনের সমান জ্বর আমার আসে। আমি বললাম, তার জন্যই কি আপনার পুরস্কারও দ্বিগুণ? তিনি বললেন, হ্যাঁ! ব্যাপার তা-ই। (অনুরূপ) যে কোনো মুসলমানের কোনো অসুখ অথবা অন্য কোনো কষ্ট হয়, আল্লাহ তা'আলা এর কারণে তার পাপসমূহকে মোচন করে দেন এবং তার পাপসমূহকে এভাবে ঝরিয়ে দেওয়া হয়, যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়।

টিকাঃ
৪৫২. সহীহ বুখারী: হাদীস-৫৬৪৭; সহীহ মুসলিম: হাদীস-২৫৭১; সুনানে দারেমী: ২৮১৩

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 রূহ ও অসুস্থতার কথোপকথন

📄 রূহ ও অসুস্থতার কথোপকথন


عَنْ سَلْمَانَ الْفَارِسِيَّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا جَاءَتِ الْحُمَّى لِلنَّفْسِ الْمُؤْمِنَةِ، فَتُنَادِيهَا الرُّوحُ مِنْ جَوْفِ النَّفْسِ، فَتَقُولُ: أَيَّتُهَا الْحُمَّى . مَا تُرِيدِينَ مِنْ هَذِهِ النَّفْسِ الْمُؤْمِنَةِ، فَتُجِيبُهَا الْحُمَّى فَتَقُولُ : أَيَّتُهَا الرُّوحُ الطَّيِّبَةُ إِنَّ نَفْسَكِ هَذِهِ كَانَتْ طَاهِرَةً، فَقَدَّرَتْهَا الذُّنُوبُ وَالْخَطَايَا، فَأَنَا أُطَهَّرُهَا فَتُجِيبُهَا الرُّوحُ ادْنِي إِذًا ثَلَاثَ مَرَّاتٍ فَطَهِّرِيهَا.

হযরত সালমান ফারসী রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেন, মুমিন বান্দার নিকট যখন জ্বর আসে, তখন মুমিন বান্দার রূহ তাকে ডেকে বলে হে জ্বর! তুমি এই মুমিন বান্দা থেকে কী চাও? জ্বর বলে, হে পবিত্র আত্মা! তোমার এই নফস পবিত্র ছিল। গুনাহের কারণে অপবিত্র ও কলুষিত হয়েছে। তাই আমি তাকে পরিষ্কার করছি। তখন রূহ তিনবার বলে, তাহলে তোমাকে স্বাগতম! তাকে পরিষ্কার ও পবিত্র করার কাজ চালিয়ে যাও।

টিকাঃ
৪৫৩. হাদীসটির সনদ জয়ীফ। সনদে আবু বিলাল আশআরী নামক একজন জয়ীফ রাবী রয়েছে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অসুস্থতার সময়ের চারটি বৈশিষ্ট্য

📄 অসুস্থতার সময়ের চারটি বৈশিষ্ট্য


জনৈক মুহাজির সাহাবী থেকে বর্ণিত। তিনি জনৈক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। অতঃপর বললেন, আমি জানতে পেরেছি অসুস্থ ব্যক্তির চারটি বৈশিষ্ট্য অর্জিত হয়। যথা-
১. يُرْفَعُ عَنْهُ الْقَلَمُ অর্থাৎ, তার থেকে কলম তুলে নেওয়া হয়।
২. وَيَجْرِي لَهُ مِنَ الْأَجْرِ مِثْلَ الَّذِي كَانَ يَعْمَلُ، وَهُوَ صَحِيحٌ . অর্থাৎ, সুস্থ অবস্থায় যেসব আমল করত, সে আমলের সওয়াব তাকে দেওয়া হয়।
৩. وَيَتَّبِعُ كُلَّ خَطِيئَةٍ فِي مَفَاصِلِهِ، فَيَسْتَخْرِجُهَا অর্থাৎ, সকল গুনাহ তার শরীরের প্রতিটি জোড়া দিয়ে বের হয়ে যায়।
৪. فَإِنْ مَاتَ مَاتَ مَغْفُورًا لَهُ ، وَإِنْ عَاشَ عَاشَ مَغْفُورًا لَهُ . অর্থাৎ, যদি সে মৃত্যুবরণ করে, তাহলে নিষ্পাপ ও ক্ষমাপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে। আর যদি সুস্থ হয়, তাহলেও নিষ্পাপ ও ক্ষমাপ্রাপ্ত অবস্থায় সুস্থ হয়।

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : إِذَا ابْتَلَى اللَّهُ الْعَبْدَ الْمُؤْمِنَ بِالسَّقَمِ قَالَ لِصَاحِبِ الشِّمَالِ: ارْفَعِ الْقَلَمَ عَنْهُ، وَقَالَ لِصَاحِبِ الْيَمِينِ: اكْتُبْ لِعَبْدِي أَحْسَنَ مَا كَانَ يَعْمَلُ، وَهُوَ صَحِيحٌ فَإِنَّهُ فِي وَثَاقِي.

হযরত মুআয ইবনে জাবাল রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা যখন কোনো মুমিন বান্দাকে রোগ ব্যাধিতে আক্রান্ত করেন, তখন বাম পার্শ্বের ফেরেশতাকে বলেন, কলম তুলে রাখো। আর ডান পার্শ্বের ফেরেশতাকে বলেন, সুস্থ অবস্থায় আমার বান্দা যে সব আমল করত, তার চেয়ে উত্তম সওয়াব লেখ। কারণ, এটা আমার প্রতিশ্রুতি।

টিকাঃ
৪৫৪. হাদীসটি রাসূল থেকেও বর্ণিত হয়েছে [সহীহ বুখারী: হাদীস-২৯৯৬]।

ফন্ট সাইজ
15px
17px