📄 অসুস্থতা ও অসুস্থের প্রতি প্রশংসা জ্ঞাপন করা
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : إِذَا مَرِضَ الْعَبْدُ بَعَثَ اللَّهُ إِلَيْهِ مَلَكَانِ فَقَالَ : انْظُرَا مَاذَا يَقُولُ عَبْدِي لِعُوَّادِهِ، فَإِنْ هُوَ إِذَا جَاءُوهُ حَمِدَ اللَّهَ رَفَعَا ذَلِكَ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، وَهُوَ أَعْلَمُ، فَيَقُولُ اللهُ : قُولَا لِعَبْدِي إِنْ أَنَا تَوَفَّيْتُهُ أُدْخِلُهُ الْجَنَّةَ، وَإِنْ شَفَيْتُهُ بَدَّلْتُ لَهُ لَحْمًا خَيْرًا مِنْ لَحْمِهِ، وَدَمًا خَيْرًا مِنْ دَمِهِ، وَأَنْ أُكَفِّرَ عَنْهُ سَيِّئَاتِهِ.
হযরত আতা ইবনে ইয়াসার রহ. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, কেউ অসুস্থ হলে আল্লাহ তা'আলা তার নিকট দু'জন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতাদেরকে তিনি বলেন, দেখো! আমার বান্দা তাঁকে দেখতে আসা লোকদেরকে কী জবাব দেয়? যদি সে আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করে, তাহলে ফেরেশতাদ্বয় তা আল্লাহর নিকট নিয়ে যায়। অথচ আল্লাহ সবকিছু জানেন। তারপর আল্লাহ তা'আলা বলেন, আমি যদি আমার বান্দাকে মৃত্যু দান করি, তবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাব। আর যদি রোগ থেকে মুক্তি দান করি, তাহলে তাকে পূর্বের রক্ত মাংসের চেয়ে উত্তম রক্ত মাংস দান করব। আর আমি তার সকল গুনাহ মাফ করে দেব।
টিকাঃ
৪৫১. মুয়াত্তা মালেক : হাদীস-২৭১১; শুআবুল ঈমান: হাদীস-৯৯৪১; হাদীসটি মুরসাল সহীহ [আল ইসতিযকার লি-ইবনে আব্দিল বার: ৭/৪১৩; শুয়াইব আরনাউত]
📄 বিপদাপদ বান্দার গুনাহের কাফফারা
عَنْ سَعِيدِ بْنِ وَهْبٍ، قَالَ: دَخَلْتُ مَعَ سَلْمَانَ الْفَارِسِيَّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، عَلَى صَدِيقٍ لَهُ، فَقَالَ سَلْمَانُ: إِنَّ اللَّهَ تَعَالَى يَبْتَلِي عَبْدَهُ الْمُؤْمِنَ بِالْبَلَاءِ، ثُمَّ يُعَافِيهِ، فَيَكُونُ كَفَّارَةً لِمَا مَضَى، وَمُسْتَعْتَبًا لِمَا بَقِيَ، وَإِنَّ اللهَ لَيَبْتَلِي عَبْدَهُ الْفَاجِرَ بِالْبَلَاءِ، ثُمَّ يُعَافِيهِ، فَيَكُونُ كَالْبَعِيرِ الَّذِي عَقَلَهُ أَهْلُهُ، ثُمَّ أَطْلَقُوهُ، وَلَا يَدْرِي فِيمَ عَقَلُوهُ وَلَا فِيمَ أَطْلَقُوهُ.
হযরত সাঈদ ইবনে ওয়াহ্হাব রহ. বলেন, আমি হযরত সালমান ফারসী রাযি.-এর সাথে তাঁর এক অসুস্থ বন্ধুর নিকট গেলাম। সালমান ফারসী রাযি. বললেন, আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দাকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন এবং সুস্থতা দান করেন, তখন তা তার অতীত গুনাহসমূহের কাফফারা এবং ভবিষ্যতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ওসিলা হয়। আর যদি গুনাহগার বান্দাকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন এবং সুস্থতা দান করেন, তখন তা হয় ওই উটের মতো যাকে বেঁধে রেখে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ সে জানে না, কেন মালিক তাকে বাঁধল আর কেন তাকে ছেড়ে দিল।
📄 অসুস্থতার ফলে গুনাহ ঝরে পড়ে
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمْ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ ﷺ وَهُوَ يُوعِكُ وَعْكًا شَدِيدًا، فَمَسَسْتُهُ، فَقُلْتُ لَهُ: إِنَّكَ لَتُوعِكُ وَعْكًا شَدِيدًا। فَقَالَ: أَجَلْ إِنِّي أُوعِكُ كَمَا يُوعِكُ رَجُلَانِ مِنْكُمْ। فَقُلْتُ: لِأَنَّ لَكَ أَجْرَيْنِ। قَالَ: نَعَمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ مُسْلِمُ يُصِيبُهُ مَرَضٌ فَمَا سِوَاهُ إِلَّا حطَّ اللَّهُ عَنْهُ خَطَايَاهُ، كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا.
ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ﷺ-এর খেদমতে উপস্থিত হলাম। সে সময় তিনি জ্বরে ভুগছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার যে প্রচণ্ড জ্বর! তিনি বললেন, হ্যাঁ! তোমাদের দু'জনের সমান জ্বর আমার আসে। আমি বললাম, তার জন্যই কি আপনার পুরস্কারও দ্বিগুণ? তিনি বললেন, হ্যাঁ! ব্যাপার তা-ই। (অনুরূপ) যে কোনো মুসলমানের কোনো অসুখ অথবা অন্য কোনো কষ্ট হয়, আল্লাহ তা'আলা এর কারণে তার পাপসমূহকে মোচন করে দেন এবং তার পাপসমূহকে এভাবে ঝরিয়ে দেওয়া হয়, যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়।
টিকাঃ
৪৫২. সহীহ বুখারী: হাদীস-৫৬৪৭; সহীহ মুসলিম: হাদীস-২৫৭১; সুনানে দারেমী: ২৮১৩
📄 রূহ ও অসুস্থতার কথোপকথন
عَنْ سَلْمَانَ الْفَارِسِيَّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا جَاءَتِ الْحُمَّى لِلنَّفْسِ الْمُؤْمِنَةِ، فَتُنَادِيهَا الرُّوحُ مِنْ جَوْفِ النَّفْسِ، فَتَقُولُ: أَيَّتُهَا الْحُمَّى . مَا تُرِيدِينَ مِنْ هَذِهِ النَّفْسِ الْمُؤْمِنَةِ، فَتُجِيبُهَا الْحُمَّى فَتَقُولُ : أَيَّتُهَا الرُّوحُ الطَّيِّبَةُ إِنَّ نَفْسَكِ هَذِهِ كَانَتْ طَاهِرَةً، فَقَدَّرَتْهَا الذُّنُوبُ وَالْخَطَايَا، فَأَنَا أُطَهَّرُهَا فَتُجِيبُهَا الرُّوحُ ادْنِي إِذًا ثَلَاثَ مَرَّاتٍ فَطَهِّرِيهَا.
হযরত সালমান ফারসী রাযি. থেকে বর্ণিত। নবী ﷺ বলেন, মুমিন বান্দার নিকট যখন জ্বর আসে, তখন মুমিন বান্দার রূহ তাকে ডেকে বলে হে জ্বর! তুমি এই মুমিন বান্দা থেকে কী চাও? জ্বর বলে, হে পবিত্র আত্মা! তোমার এই নফস পবিত্র ছিল। গুনাহের কারণে অপবিত্র ও কলুষিত হয়েছে। তাই আমি তাকে পরিষ্কার করছি। তখন রূহ তিনবার বলে, তাহলে তোমাকে স্বাগতম! তাকে পরিষ্কার ও পবিত্র করার কাজ চালিয়ে যাও।
টিকাঃ
৪৫৩. হাদীসটির সনদ জয়ীফ। সনদে আবু বিলাল আশআরী নামক একজন জয়ীফ রাবী রয়েছে।