📄 হাকিমদের সাহচর্য ও তোষামোদ
عَنْ مَكْحُولٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ، وَتَفَقَّهَ فِي الدِّينِ، ثُمَّ أَتَى بَابَ السُّلْطَانِ مُتَمَلَّقًا إِلَيْهِ وَمُطِيعًا لَهُ بَيْنَ يَدَيْهِ، خَاضَ فِي نَارِ جَهَنَّمَ، بِعَدَدِ خُطَاهُ.
হযরত মাকহুল রহ. বলেন, যে ব্যক্তি কুরআন শেখে, ইলমে দীন অর্জন করে, এরপরও হাকিমদের থেকে কিছু পাওয়ার আশায় তাদের দরজায় আসা যাওয়া করে, সে হাকিমের নিকট আসার জন্য যতটা পথ অতিক্রম করেছে জাহান্নামের ততটা গভীরে সে ডুবে গেল।
عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، قَالَ : فِي صُحْبَةِ السُّلْطَانِ خَطَرَانِ، إِنْ أَطَعْتَهُ خَاطَرْتَ بِدِينِكَ، وَإِنْ عَصَيْتَهُ خَاطَرْتَ بِنَفْسِكَ، وَالسَّلَامُ أَنْ لَا يَعْرِفَكَ.
মায়মুন বিন মেহরান রহ. বলেন, শাসকদের সাহচর্যে বিপদ আর বিপদ। তাদের কথা মানলে ঈমানের জন্য বিপদ, আর না মানলে প্রাণের জন্য বিপদ। সে তোমাকে না চিনতে পারলেই তুমি নিরাপদ।
📄 বাদশাহদের সাথে মেলামেশা
عَنِ الْفُضَيْلِ بْنِ عِيَاضٍ رَحِمَهُ اللهُ، قَالَ : لَوْ أَنَّ رَجُلًا لَا يُخَالِطُ هَؤُلَاءِ، يَعْنِي السَّلَاطِينَ وَلَا يَزِيدُ عَلَى الْفَرَائِضِ، فَهُوَ أَفْضَلُ مِنْ رَجُلٍ يُخَالِطُ السُّلْطَانَ، وَيَصُومُ النَّهَارَ، وَيَقُومُ اللَّيْلَ، وَيَحُجُّ وَيُجَاهِدُ، وَيُقَالُ: مَا أَقْبَحَ عَالِمًا يُقَالُ : أَيْنَ هُوَ؟ فَيُقَالُ عِنْدَ الْأَمِيرِ।
হযরত ফুযাইল বিন আয়ায রহ. বলেন, কেউ যদি বাদশাহর সাথে মেলামেশা না রাখে এবং শুধুমাত্র ফরযগুলো আদায় করে, সে ওই ব্যক্তি থেকে উত্তম, যে বাদশাহর সাথে মেলামেশা করে এবং দিনে রোযা রাখে, রাতে ইবাদত করে, হজ্জ আদায় করে, জিহাদ করে। বলা হয়, সে কতইনা নিকৃষ্ট আলেম! যার সন্ধান জানতে চাওয়া হলে উত্তর দেওয়া হয়, সে বাদশাহর নিকট।
📄 আল্লাহর রহমত
عَنِ الْحَسَنِ رَحِمَهُ اللهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ : لَا تَزَالُ يَدُ اللَّهِ عَلَى هَذِهِ الْأُمَّةِ مَا لَمْ يُعَظِّمْ أَبْرَارُهُمْ فُجَّارَهُمْ، وَمَا لَمْ يَرْفُقُ خِيَارُهُمْ بِشِرَارِهِمْ، وَمَا لَمْ يَمِلْ قُرَّاؤُهُمْ إِلَى أُمَرَائِهِمْ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ رَفَعَ اللهُ عَنْهُمُ الْبَرَكَةَ، وَسَلَّطَ عَلَيْهِمْ جَبَابِرَتَهُمْ، وَقَذَفَ فِي قُلُوبِهِـمُ الرُّعْبَ وَأَنْزَلَ عَلَيْهِمُ الْفَاقَةَ.
হযরত হাসান বসরী রহ. বলেন, নবীজী ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলার রহমতের হাত এই উম্মতের ওপর থাকে, যতক্ষণ না তাদের নেককাররা বদকারদের সম্মান দেখায়, তাদের ভালো লোকেরা মন্দ লোকদের সাথে নম্র আচরণ করে এবং যতক্ষণ না তাদের ক্বারীরা আমিরদের দিকে ঝুঁকে যায়। যখন তাদের মধ্যে এসব দেখা দেবে, তখন আল্লাহ তা'আলা তাদের থেকে বরকত উঠিয়ে নেবেন। তাদের ওপর জালেমদের প্রভাবশালী করে দেবেন; তাদের অন্তরে আতঙ্ক ঢেলে দেবেন এবং তাদেরকে ক্ষুধায় লিপ্ত করবেন।
📄 হযরত ঈসা আলাইহিস সালামের উক্তি
عَنْ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَوَاتُ اللهُ وَسَلَامُهُ عَلَيْهِمَا ، أَنَّهُ قَالَ: يَا مَعْشَرَ الْعُلَمَاءِ زُغْتُمْ عَنِ الطَّرِيقِ، وَأَحْبَبْتُمُ الدُّنْيَا، فَكَمَا أَنَّ الْمُلُوكَ تَرَكُوا الْحِكْمَةَ عِنْدَكُمْ، فَاتْرُكُوا مُلْكَهُمْ عَلَيْهِمْ.
হযরত ঈসা আলাইহিস্ সালাম ইরশাদ করেন, হে আলেমদের দল! তোমরা পথভ্রষ্ট হয়ে এবং দুনিয়ার প্রেমে পড়ে গেছো। বাদশাহরা ইলম ও হিকমত যেভাবে তোমাদের নিকট ছেড়ে গেছে, তোমরাও সেভাবে তাদের জন্য দুনিয়ার রাজত্ব ছেড়ে দাও।
টিকাঃ
৪৪৩. মুসনাদে ফিরদাউস হাদীস-৭৫৭২; সনদ জয়ীফ [তাখরীজে এহইয়া লিল-ইরাকী: খণ্ড-২, পৃষ্ঠা-১৮৭]।