📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দীনের ক্ষতি

📄 দীনের ক্ষতি


عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، قَالَ : إِنَّ الرَّجُلَ لَيَدْخُلُ عَلَى ذِي سُلْطَانٍ، وَمَعَهُ دِينُهُ، فَيَخْرُجُ وَمَا مَعَهُ دِينُهُ، قِيلَ : وَكَيْفَ ذَلِكَ؟ قَالَ : يُرْضِيهِ بِمَا يُسْخِطُ اللَّهَ.

হযরত ইবনে মাসউদ রাযি. বলেন, একব্যক্তি ঈমান নিয়ে রাজ দরবারে প্রবেশ করে। আর যখন সেখান থেকে বের হয়, তখন তার সাথে ঈমান থাকে না। জিজ্ঞাসা করা হলো, তা কীভাবে? তিনি বললেন, সে বাদশাহকে এমন কথা বলে সন্তুষ্ট করে, যার ফলে আল্লাহ তা'আলা তার ওপর অসন্তুষ্ট হন।

প্রাচীন প্রবাদ রয়েছে— ইযাতা রায়াইতাল ক্বারিয়া ইয়াখতালিফু ইলাল আগনিয়া-ই, ফায়লাম আন্নাহু মুরা-উন, ওয়া ইযা রায়াইতা আলিম্যান ইয়াখতালিফু ইলাল উমারা-ই, ফায়লাম আন্নাহু আহমাক্ব। অর্থাৎ, কোনো ক্বারীকে যদি ধনীদের নিকট যেতে দেখ, তাহলে তাকে রিয়াকার মনে কর। আর যখন কোনো আলেমকে বাদশাহর নিকট যেতে দেখ, তখন তাকে নির্বোধ মনে কর।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 তিনটি ক্ষতিকর বস্তু

📄 তিনটি ক্ষতিকর বস্তু


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : لَيْسَ شَيْءٍ أَضَرَّ بِهَذِهِ الْأُمَّةِ، مِنْ ثَلَاثٍ : حُبّ الدِّينَارِ، وَالدَّرْهَم، وَحُبِّ الرِّيَاسَةِ، وَإِتْيَانِ بَابِ السُّلْطَانِ . وَقَدْ جَعَلَ اللَّهُ مِنْهُنَّ مَخْرَجًا.

হযরত আবূ হুরায়রা রাযি. বলেন, এই উম্মতের জন্য এই তিনটি জিনিস থেকে অধিক ক্ষতিকর আরেকটি নেই— দীনার-দিরহামের ভালোবাসা; নেতৃত্বের ভালোবাসা এবং হাকিমদের দরজায় আসা-যাওয়া করা, যখন আল্লাহ তা'আলা এটা ছাড়াও তার চলার উপায় রেখেছেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হাকিমদের সাহচর্য ও তোষামোদ

📄 হাকিমদের সাহচর্য ও তোষামোদ


عَنْ مَكْحُولٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ، وَتَفَقَّهَ فِي الدِّينِ، ثُمَّ أَتَى بَابَ السُّلْطَانِ مُتَمَلَّقًا إِلَيْهِ وَمُطِيعًا لَهُ بَيْنَ يَدَيْهِ، خَاضَ فِي نَارِ جَهَنَّمَ، بِعَدَدِ خُطَاهُ.

হযরত মাকহুল রহ. বলেন, যে ব্যক্তি কুরআন শেখে, ইলমে দীন অর্জন করে, এরপরও হাকিমদের থেকে কিছু পাওয়ার আশায় তাদের দরজায় আসা যাওয়া করে, সে হাকিমের নিকট আসার জন্য যতটা পথ অতিক্রম করেছে জাহান্নামের ততটা গভীরে সে ডুবে গেল।

عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، قَالَ : فِي صُحْبَةِ السُّلْطَانِ خَطَرَانِ، إِنْ أَطَعْتَهُ خَاطَرْتَ بِدِينِكَ، وَإِنْ عَصَيْتَهُ خَاطَرْتَ بِنَفْسِكَ، وَالسَّلَامُ أَنْ لَا يَعْرِفَكَ.

মায়মুন বিন মেহরান রহ. বলেন, শাসকদের সাহচর্যে বিপদ আর বিপদ। তাদের কথা মানলে ঈমানের জন্য বিপদ, আর না মানলে প্রাণের জন্য বিপদ। সে তোমাকে না চিনতে পারলেই তুমি নিরাপদ।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বাদশাহদের সাথে মেলামেশা

📄 বাদশাহদের সাথে মেলামেশা


عَنِ الْفُضَيْلِ بْنِ عِيَاضٍ رَحِمَهُ اللهُ، قَالَ : لَوْ أَنَّ رَجُلًا لَا يُخَالِطُ هَؤُلَاءِ، يَعْنِي السَّلَاطِينَ وَلَا يَزِيدُ عَلَى الْفَرَائِضِ، فَهُوَ أَفْضَلُ مِنْ رَجُلٍ يُخَالِطُ السُّلْطَانَ، وَيَصُومُ النَّهَارَ، وَيَقُومُ اللَّيْلَ، وَيَحُجُّ وَيُجَاهِدُ، وَيُقَالُ: مَا أَقْبَحَ عَالِمًا يُقَالُ : أَيْنَ هُوَ؟ فَيُقَالُ عِنْدَ الْأَمِيرِ।

হযরত ফুযাইল বিন আয়ায রহ. বলেন, কেউ যদি বাদশাহর সাথে মেলামেশা না রাখে এবং শুধুমাত্র ফরযগুলো আদায় করে, সে ওই ব্যক্তি থেকে উত্তম, যে বাদশাহর সাথে মেলামেশা করে এবং দিনে রোযা রাখে, রাতে ইবাদত করে, হজ্জ আদায় করে, জিহাদ করে। বলা হয়, সে কতইনা নিকৃষ্ট আলেম! যার সন্ধান জানতে চাওয়া হলে উত্তর দেওয়া হয়, সে বাদশাহর নিকট।

ফন্ট সাইজ
15px
17px