📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহ তা'আলার দুনিয়ার আকাশে অবতরণ

📄 আল্লাহ তা'আলার দুনিয়ার আকাশে অবতরণ


عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ، قَالَ : إِذَا كَانَتْ لَيْلَةُ النَّصْفِ مِنْ شَعْبَانَ يَهْبِطُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَطَّلِعُ عَلَى أَهْلِ الْأَرْضِ، فَيَغْفِرُ لِأَهْلِ الْأَرْضِ جَمِيعًا، إِلَّا الْكَافِرَ، وَالْمُشَاحِنَ

হযরত আবূ উমামা রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, শবে বরাতে আল্লাহ তা'আলা দুনিয়ার আকাশে নেমে আসেন। দুনিয়াবাসীর অবস্থা দেখেন এবং সবাইকে ক্ষমা করে দেন। তবে কাফের ও শত্রুতা পোষণকারী ব্যক্তিকে তিনি ক্ষমা করবেন না।

ফকীহ আবুল লাইস সমরকন্দী রহ. বলেন, আল্লাহ তা'আলা নেমে আসেন এর অর্থ হলো, আল্লাহ তা'আলার নির্দেশ নেমে আসে। যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলেন- فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا এর শাব্দিক অর্থ: আল্লাহ তাদের নিকট এমন স্থান দিয়ে এলেন, যার ধারণাও তারা করেনি। এর মর্মার্থ হলো, আল্লাহর নির্দেশ তাদের নিকট এমনভাবে আসে, যার ধারণাও তারা করেনি।

টিকাঃ
৪২৯. সহীহ ইবনে হিব্বান: হাদীস-৫৬৬৫; সুনানে ইবনে মাজাহ: হাদীস-১৩৯০; হাদীসটি সহীহ [মাজমা: খণ্ড-৮, পৃষ্ঠা-৬৮; আত-তারগীব: খণ্ড-২, পৃষ্ঠা-১৩২; সিলসিলাহ সহীহা: হাদীস-১১৪৪]।
৪৩০. সূরা হাশর: আয়াত-২

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পাঁচ ধরনের ব্যক্তির নামাজ কবুল হয় না

📄 পাঁচ ধরনের ব্যক্তির নামাজ কবুল হয় না


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ: خَمْسَةٌ لَيْسَتْ لَهُمْ صَلَاةُ، الْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا، وَالْعَبْدُ الْآبِقُ مِنْ سَيِّدِهِ، وَالْمُصَارِمُ الَّذِي لَا يُكَلِّمُ أَخَاهُ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، وَمُدْمِنُ الْخَمْرِ، وَإِمَامُ قَوْمٍ يُصَلِّي بِهِمْ وَهُمْ لَهُ كَارِهُونَ.

হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত নবী বলেছেন, পাঁচ ধরনের ব্যক্তির নামায কবুল হয় না। যথা- ১. যে মহিলার উপর তার স্বামী নারায। ২. মনিব থেকে পলাতক গোলাম। ৩. সম্পর্ক ছিন্নকারী, যে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বলে না। ৪. মদ্যপ ব্যক্তি। ৫. এমন ইমাম যাকে মুকতাদীরা পছন্দ করে না।

টিকাঃ
৪৩১. সুনানে তিরমিযী: হাদীস-৩৬০; সুনানে ইবনে মাজাহ হাদীস-৯৭১; আল্লামা বুসিরী যাওয়ায়েদে হাদীসটিকে সহীহ বলেছেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পারস্পরিক সম্পর্ক স্থাপন করা

📄 পারস্পরিক সম্পর্ক স্থাপন করা


নবী বলেন- أَلَا أُنَبِّئُكُمْ بِصَدَقَةٍ يَسِيرَةٍ يُحِبُّهَا اللهُ تَعَالَى قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ : إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ إِذَا تَقَاطَعُوا।

আমি কি তোমাদের এমন সহজ সদকার কথা বলে দিব যা আল্লাহ তা'আলা ভালোবাসেন? সাহাবীগণ বললেন, হ্যাঁ, বলে দিন। রাসূল বললেন, পরস্পর সম্পর্ক ছিন্ন হলে তা স্থাপন করে দেওয়া।

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، قَالَ : أَلَا أَخْبِرُكُمْ بِأَفْضَلِ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلَاةِ وَالصَّدَقَةِ. قَالُوا بَلَى، قَالَ : إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ إِذَا تَقَاطَعُوا.

হযরত আবু দারদা রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলব, যা অতি সহজ, কিন্তু রোজা, নামায ও সদকার চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ? সাহাবীগণ বললেন, হ্যাঁ, বলে দিন। রাসূল বললেন, পরস্পর সম্পর্ক ছিন্ন করলে, তা স্থাপন করে দেওয়া।

টিকাঃ
৪৩২. মুসনাদে আবদ ইবনে হুমাইদ : হাদীস-৩৩৫; ত্ববারানী কাবীর : হাদীস-১৪৬১৫; হাদীসটি সহীহ [আত-তারগীব লি-মুনযিরী: খণ্ড-৩, পৃষ্ঠা-৪০৬; সহীহা: ২৬৩৯]।
৪৩৩. সুনানে তিরমিযী: হাদীস-২৫০৯; সুনানে আবী দাউদ: হাদীস-৪৯১৯; হাদীসটি সহীহ [মুসনাদে বাযযার: খণ্ড-১০, পৃষ্ঠা-৪৬; শুয়াইব আরনাউত]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আটটি মূল্যবান আমল

📄 আটটি মূল্যবান আমল


জনৈক সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি আটটি আমল করতে পারে না, সে যেন অপর আটটি আমল করে। এতে সে না করা ওই আটটি আমলেরও সওয়াব পাবে। যথা- ১. مَنْ أَرَادَ فَضْلَ صَلَاةِ اللَّيْلِ، وَهُوَ نَائِمٌ فَلَا يَعْصِ بِالنَّهَارِ .. যে ব্যক্তি ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদ নামাজের সওয়াব পেতে চায় সে যেন দিনে গুনাহ না করে। ২. مَنْ أَرَادَ فَضْلَ صِيَامِ التَّطَوُّعِ، وَهُوَ مُفْطِرٌ، فَلْيَحْفَظُ لِسَانَهُ .. যে ব্যক্তি রোযা না রেখেও রোযা রাখার সওয়াব পেতে চায়, সে যেন তার জবানকে হেফাজত করে। ৩. مَنْ أَرَادَ فَضْلَ الْعُلَمَاءِ، فَعَلَيْهِ التَّفَكُرُ .. যে ব্যক্তি আলেমদের মর্যাদা পেতে চায়, সে যেন চিন্তা ফিকির করে। ৪. مَنْ أَرَادَ فَضْلَ الْمُجَاهِدِينَ، وَالْغُزَاةِ وَهُوَ قَاعِدٌ فِي بَيْتِهِ، فَلْيُجَاهِدِ الشَّيْطَانَ .. যে ব্যক্তি ঘরে বসে মুজাহিদদের জিহাদের সওয়াব পেতে চায়, সে যেন শয়তানের সাথে জিহাদ করে। ৫. مَنْ أَرَادَ فَضْلَ الصَّدَقَةِ، وَهُوَ عَاجِزُ، فَلْيُعَلِّمِ النَّاسَ مَا سَمِعَ مِنَ الْعِلْمِ .. যে ব্যক্তি অভাবে থেকেও দান সদকা করার সওয়াব পেতে চায়, সে যেন শেখা ইলম অন্যকে শেখায়। ৬. مَنْ أَرَادَ فَضْلَ الْحَقِّ، وَهُوَ عَاجِزُ، فَلْيَلْزَمِ الْجُمُعَةَ .. অর্থাৎ, যে ব্যক্তি হজ্ব করতে অক্ষম হয়েও হজ্ব করার সওয়াব পেতে চায়, সে যেন সর্বদা জুমুআর নামাজ আদায় করে। ৭. مَنْ أَرَادَ فَضْلَ الْعَابِدِينَ، فَلْيُصْلِحُ بَيْنَ النَّاسِ، وَلَا يُوقِعُ بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ .. অর্থাৎ, যে ব্যক্তি আবেদদের সওয়াব পেতে চায়, সে যেন মানুষের মাঝে আপোষ করে দেয়। ৮. مَنْ أَرَادَ فَضْلَ الْأَبْدَالِ، فَلْيَضَعُ يَدَهُ عَلَى صَدْرِهِ، وَيَرْضَى لِأَخِيهِ مَا يَرْضَى لِنَفْسِهِ .. অর্থাৎ, যে ব্যক্তি আবদালের সওয়াব পেতে চায়, সে যেন তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية