📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পারস্পরিক ভালোবাসা ও সৌহার্য্য

📄 পারস্পরিক ভালোবাসা ও সৌহার্য্য


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهِ عِبَادًا يُوضَعُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ مَنَابِرُ مِنْ نُورٍ، لَيْسُوا بِأَنْبِيَاءَ، وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ فَقَالُوا : مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ : هُمُ الْمُتَحَابُّونَ فِي اللَّهِ.

হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। রাসূল বলেছেন, নিশ্চয় আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, কিয়ামতের দিন তাদের জন্য নূরের মিম্বর বিছানো হবে। তারা নবী বা শহীদ নন। তবে নবী ও শহীদগণ তাদের দেখে ঈর্ষা করবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল তারা কারা? রাসূল বললেন, তারা আল্লাহর ওয়াস্তে পরস্পরের প্রতি ভালোবাসা পোষণকারী।

টিকাঃ
৪২৭. সুনানে তিরমিযী: হাদীস-২৩৯০; মুসনাদে আহমাদ: খণ্ড-৩৭, পৃষ্ঠা-৪৪৪; ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বিদ্বেষ পোষণ ও সম্পর্ক ছিন্ন করা

📄 বিদ্বেষ পোষণ ও সম্পর্ক ছিন্ন করা


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، قَالَ : تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْমَ الْإِثْنَيْنِ، وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ فِيهِمَا لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَتْ بَيْنَهُ، وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ : أَنْظِرُوا هَذَيْﻦِ حَتَّى يَصْطَلِحَا، فَإِذَا رُفِعَ عَمَلُ الْمُتَصَارِمِينَ فَوْقَ ثَلَاثٍ رُدَّ.

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহর সাথে শিরক করে না এমন প্রত্যেক বান্দাকে মাগফেরাত দান করা হয়। তবে যদি কারো মাঝে ও তার ভাইয়ের মাঝে হিংসা-বিদ্বেষ থাকে, তাহলে তাদের ব্যাপারে নির্দেশ দেওয়া হয় যে, তারা পরস্পর সম্পর্ক স্থাপন করা পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হোক। তিন দিন পর যদি সম্পর্ক পুনঃস্থাপন না করে তাহলে তাদের আমল উপরে গেলে ফিরিয়ে দেওয়া হয়।

টিকাঃ
৪২৮. সহীহ মুসলিম: হাদীস-২৫৬৫; সুনানে আবু দাউদ: হাদীস-৪৯১৬।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহ তা'আলার দুনিয়ার আকাশে অবতরণ

📄 আল্লাহ তা'আলার দুনিয়ার আকাশে অবতরণ


عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ، قَالَ : إِذَا كَانَتْ لَيْلَةُ النَّصْفِ مِنْ شَعْبَانَ يَهْبِطُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَطَّلِعُ عَلَى أَهْلِ الْأَرْضِ، فَيَغْفِرُ لِأَهْلِ الْأَرْضِ جَمِيعًا، إِلَّا الْكَافِرَ، وَالْمُشَاحِنَ

হযরত আবূ উমামা রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, শবে বরাতে আল্লাহ তা'আলা দুনিয়ার আকাশে নেমে আসেন। দুনিয়াবাসীর অবস্থা দেখেন এবং সবাইকে ক্ষমা করে দেন। তবে কাফের ও শত্রুতা পোষণকারী ব্যক্তিকে তিনি ক্ষমা করবেন না।

ফকীহ আবুল লাইস সমরকন্দী রহ. বলেন, আল্লাহ তা'আলা নেমে আসেন এর অর্থ হলো, আল্লাহ তা'আলার নির্দেশ নেমে আসে। যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলেন- فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا এর শাব্দিক অর্থ: আল্লাহ তাদের নিকট এমন স্থান দিয়ে এলেন, যার ধারণাও তারা করেনি। এর মর্মার্থ হলো, আল্লাহর নির্দেশ তাদের নিকট এমনভাবে আসে, যার ধারণাও তারা করেনি।

টিকাঃ
৪২৯. সহীহ ইবনে হিব্বান: হাদীস-৫৬৬৫; সুনানে ইবনে মাজাহ: হাদীস-১৩৯০; হাদীসটি সহীহ [মাজমা: খণ্ড-৮, পৃষ্ঠা-৬৮; আত-তারগীব: খণ্ড-২, পৃষ্ঠা-১৩২; সিলসিলাহ সহীহা: হাদীস-১১৪৪]।
৪৩০. সূরা হাশর: আয়াত-২

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পাঁচ ধরনের ব্যক্তির নামাজ কবুল হয় না

📄 পাঁচ ধরনের ব্যক্তির নামাজ কবুল হয় না


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ: خَمْسَةٌ لَيْسَتْ لَهُمْ صَلَاةُ، الْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا، وَالْعَبْدُ الْآبِقُ مِنْ سَيِّدِهِ، وَالْمُصَارِمُ الَّذِي لَا يُكَلِّمُ أَخَاهُ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، وَمُدْمِنُ الْخَمْرِ، وَإِمَامُ قَوْمٍ يُصَلِّي بِهِمْ وَهُمْ لَهُ كَارِهُونَ.

হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত নবী বলেছেন, পাঁচ ধরনের ব্যক্তির নামায কবুল হয় না। যথা- ১. যে মহিলার উপর তার স্বামী নারায। ২. মনিব থেকে পলাতক গোলাম। ৩. সম্পর্ক ছিন্নকারী, যে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বলে না। ৪. মদ্যপ ব্যক্তি। ৫. এমন ইমাম যাকে মুকতাদীরা পছন্দ করে না।

টিকাঃ
৪৩১. সুনানে তিরমিযী: হাদীস-৩৬০; সুনানে ইবনে মাজাহ হাদীস-৯৭১; আল্লামা বুসিরী যাওয়ায়েদে হাদীসটিকে সহীহ বলেছেন।

ফন্ট সাইজ
15px
17px