📄 তিন দিনের অধিক সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هُذَا بِوَجْهِهِ، وَ هُذَا بِوَجْهِهِ، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ.
হযরত আবু আইয়ুব আনসারী রাযি. থেকে বর্ণিত। রাসূল বলেন, কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয় যে, দেখা হলে একজন এদিকে ফিরে থাকে আরেকজন অন্যদিকে ফিরে থাকে। তাদের মাঝে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে সর্বপ্রথম সালাম দেয়।
عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ رَحِمَهُ اللهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : لَا تَهَاجَرُوا فَإِنْ كُنْتُمْ مُتَهَاجِرِينَ لَا مَحَالَةَ، فَلَا تَهَاجَرُوا فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، وَأَيُّمَا مُسْلِمَيْنِ مَاتَا وَهُمَا مُتَهَا جِرَانِ لَا يَجْتَمِعَانِ فِي الْجَنَّةِ.
হযরত হাসান বসরী রহ. থেকে বর্ণিত। রাসূল বলেছেন, তোমরা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন কর না। যদি সম্পর্ক ছিন্ন হয়েই যায়, তবে তিন দিনের বেশি যেন না হয়। দু'জন মুসলমান একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করা অবস্থায় মৃত্যুবরণ করলে তারা জান্নাতে একত্রিত হবে না।
টিকাঃ
৪২৫. সহীহ বুখারী: হাদীস-৬২৩৭; সহীহ মুসলিম: হাদীস-২৫৬০।
৪২৬. আত-তারগীব লিল-মুনযিরী: হাদীস-৩/৩৮৯; হাদীসটি সহীহ [মুনযিরী ও আলবানী]।
📄 পারস্পরিক ভালোবাসা ও সৌহার্য্য
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهِ عِبَادًا يُوضَعُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ مَنَابِرُ مِنْ نُورٍ، لَيْسُوا بِأَنْبِيَاءَ، وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ فَقَالُوا : مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ : هُمُ الْمُتَحَابُّونَ فِي اللَّهِ.
হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। রাসূল বলেছেন, নিশ্চয় আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, কিয়ামতের দিন তাদের জন্য নূরের মিম্বর বিছানো হবে। তারা নবী বা শহীদ নন। তবে নবী ও শহীদগণ তাদের দেখে ঈর্ষা করবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল তারা কারা? রাসূল বললেন, তারা আল্লাহর ওয়াস্তে পরস্পরের প্রতি ভালোবাসা পোষণকারী।
টিকাঃ
৪২৭. সুনানে তিরমিযী: হাদীস-২৩৯০; মুসনাদে আহমাদ: খণ্ড-৩৭, পৃষ্ঠা-৪৪৪; ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।
📄 বিদ্বেষ পোষণ ও সম্পর্ক ছিন্ন করা
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، قَالَ : تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْমَ الْإِثْنَيْنِ، وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ فِيهِمَا لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَتْ بَيْنَهُ، وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ : أَنْظِرُوا هَذَيْﻦِ حَتَّى يَصْطَلِحَا، فَإِذَا رُفِعَ عَمَلُ الْمُتَصَارِمِينَ فَوْقَ ثَلَاثٍ رُدَّ.
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহর সাথে শিরক করে না এমন প্রত্যেক বান্দাকে মাগফেরাত দান করা হয়। তবে যদি কারো মাঝে ও তার ভাইয়ের মাঝে হিংসা-বিদ্বেষ থাকে, তাহলে তাদের ব্যাপারে নির্দেশ দেওয়া হয় যে, তারা পরস্পর সম্পর্ক স্থাপন করা পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হোক। তিন দিন পর যদি সম্পর্ক পুনঃস্থাপন না করে তাহলে তাদের আমল উপরে গেলে ফিরিয়ে দেওয়া হয়।
টিকাঃ
৪২৮. সহীহ মুসলিম: হাদীস-২৫৬৫; সুনানে আবু দাউদ: হাদীস-৪৯১৬।
📄 আল্লাহ তা'আলার দুনিয়ার আকাশে অবতরণ
عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ، قَالَ : إِذَا كَانَتْ لَيْلَةُ النَّصْفِ مِنْ شَعْبَانَ يَهْبِطُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَطَّلِعُ عَلَى أَهْلِ الْأَرْضِ، فَيَغْفِرُ لِأَهْلِ الْأَرْضِ جَمِيعًا، إِلَّا الْكَافِرَ، وَالْمُشَاحِنَ
হযরত আবূ উমামা রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, শবে বরাতে আল্লাহ তা'আলা দুনিয়ার আকাশে নেমে আসেন। দুনিয়াবাসীর অবস্থা দেখেন এবং সবাইকে ক্ষমা করে দেন। তবে কাফের ও শত্রুতা পোষণকারী ব্যক্তিকে তিনি ক্ষমা করবেন না।
ফকীহ আবুল লাইস সমরকন্দী রহ. বলেন, আল্লাহ তা'আলা নেমে আসেন এর অর্থ হলো, আল্লাহ তা'আলার নির্দেশ নেমে আসে। যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলেন- فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا এর শাব্দিক অর্থ: আল্লাহ তাদের নিকট এমন স্থান দিয়ে এলেন, যার ধারণাও তারা করেনি। এর মর্মার্থ হলো, আল্লাহর নির্দেশ তাদের নিকট এমনভাবে আসে, যার ধারণাও তারা করেনি।
টিকাঃ
৪২৯. সহীহ ইবনে হিব্বান: হাদীস-৫৬৬৫; সুনানে ইবনে মাজাহ: হাদীস-১৩৯০; হাদীসটি সহীহ [মাজমা: খণ্ড-৮, পৃষ্ঠা-৬৮; আত-তারগীব: খণ্ড-২, পৃষ্ঠা-১৩২; সিলসিলাহ সহীহা: হাদীস-১১৪৪]।
৪৩০. সূরা হাশর: আয়াত-২