📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 শহীদগণ মরে না

📄 শহীদগণ মরে না


আল্লাহ তা'আলা বলেন- بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ বরং তারা জীবিত, তাদের প্রভুর নিকট থেকে রিযিকপ্রাপ্ত। এ আয়াত সম্পর্কে ইবনে মাসউদ রাযি. বলেন, শহীদদের রূহ সবুজ পাখির পেটে থেকে জান্নাতে যেখানে ইচ্ছা ভ্রমণ করে। অতঃপর আরশের নীচে এসে আশ্রয় নেয়।

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: مَنْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ فَوْقَ نَاقَةٍ فَقَدْ وَجَبَتْ لَهُ الْجَنَّةَ، وَمَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ مِنْ عِنْدِ نَفْسِهِ صَادِقًا، ثُمَّ مَاتَ، أَوْ قُتِلَ فَلَهُ أَجْرُ شَهِيدٍ، وَمَنْ جُرِحَ فِي سَبِيلِ اللَّهِ جُرْحًا، أَوْ نُكِبَ نَكْبَةً، فَإِنَّهُ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ لَوْنُهُ كَالزَّعْفَرَانِ وَرِيحُهُ كَالْمِسْكِ.

হযরত মুআয বিন জাবাল রাযি. বলেন, নবী করিম বলেন, যে ব্যক্তি সামান্য পরিমাণ সময় যুদ্ধ করে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। আর যে আন্তরিকভাবে আল্লাহর নিকট শাহাদাতের আকাঙ্ক্ষা করে আল্লাহ তা'আলা তাকে স্বাভাবিক মরণের পরেও শহীদের সওয়াব দান করেন। আর যে আল্লাহর রাস্তায় জখম হয় বা আঘাত পায়, কিয়ামতের দিন সে এভাবে উঠবে যে, তার রং হবে জাফরানের এবং তার সুগন্ধি হবে মেশক আম্বরের।

عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ : كُلُّ عَيْنٍ بَاكِيَةٌ يَوْمَ الْقِيَامَةِ، إِلَّا أَرْبَعَةَ أَعْيُنٍ: عَيْنٌ فُقِئَتْ فِي سَبِيلِ اللهِ، وَعَيْنٌ فَاضَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ، وَعَيْنٌ بَاتَتْ سَاهِرَةٌ مِنْ خَشْيَةِ اللهِ، وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ سَرِيَّةٌ مِنْ وَرَاءِ الْمُسْلِمِينَ.

হযরত হাসান বসরী রহ. বর্ণনা করেন, রাসূল ইরশাদ করেছেন, চারটি চোখ ব্যতীত সকল চোখই কাঁদবে। যথা- ১. যে চোখ আল্লাহর রাস্তায় কাজ করে। ২. যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। ৩. যে চোখ আল্লাহর ভয়ে জাগ্রত থাকে। ৪. যে চোখ মুসলমান বাহিনীর হিফাজতে নিয়োজিত থাকে।

টিকাঃ
৩৮৮. সূরা আলে ইমরান: আয়াত-১৬৯; সহীহ মুসলিম: হাদীস-১৮৮৭; সুনানে তিরমিযী: হাদীস-৩০১৯
৩৮৯. সুনানে আবী দাউদ হাদীস-২৫৪১; সুনানে তিরমিযী: হাদীস-১৬৫৭। হাদীসটি সহীহ।
৩৯০. সুনানে তিরিমিযী: হাদীস-১৬৩৯; মুসনাদে আহমাদ: ২৮/৪৪৫; হাদীসটি সহীহ।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية