📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মুজাহিদ ও জান্নাতের হুর

📄 মুজাহিদ ও জান্নাতের হুর


জনৈক সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, السُّيُوفُ مَفَاتِيحُ الْجَنَّةِ অর্থাৎ, তলোয়ার হলো জান্নাতের চাবি। তিনি আরও বলেন, وَإِذَا الْتَقَى الصَّفَانِ فِي سَبِيلِ اللَّهِ تَزَيَّنَ الْحُورُ الْعِينُ فَأَظْلَمْنَ فَإِذَا أَقْبَلَ الرَّجُلُ قُلْنَ : اللَّهُمَّ أَبْصِرْهُ اللَّهُمَّ أَعِنْهُ، فَإِذَا أَدْبَرَ احْتَجَبْنَ عَنْهُ وَقُلْنَ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، وَإِذَا قُتِلَ غَفَرَ اللَّهُ لَهُ، بِأَوَّلِ قَطْرَةٍ تَخْرُجُ مِنْ دَمِهِ، كُلُّ ذَنْبٍ هُوَ لَهُ، وَيَنْزِلُ عَلَيْهِ اثْنَتَانِ مِنَ الْحُورِ الْعِينِ تَمْسَحَانِ الْغُبَارَ عَنْ وَجْهِهِ মুজাহিদ যখন শত্রু বাহিনীর মুখোমুখি হয়, তখন আনতনয়না হুরগণ সজ্জিত হয়ে উঁকি মেরে মুজাহিদকে দেখতে থাকে। যখন কোনো মুজাহিদ সামনে অগ্রসর হয়, তখন বলে, হে আল্লাহ! তাকে সাহায্য কর, তার সাহায়ক হও। আর যখন পশ্চাতে ফিরে আসে, তখন লজ্জায় আত্মগোপন করে বলে, হে আল্লাহ! তাকে ক্ষমা কর। আর যখন সে শহীদ হয়, তখন তার প্রথম রক্তের ফোঁটা ঝরার সাথে সাথে আল্লাহ তা'আলা তার সকল গুনাহ মাফ করে দেন এবং তার নিকট দু'জন হুর এসে তার চেহারা থেকে ধুলো-বালি মুছে দেয়।

টিকাঃ
৩৮৩. মুস্তাদরাকে হাকেম: হাদীস-৬০৮৬; হাদীসটি সহীহ [মাজমাউয যাওয়ায়েদ: ৫/২৯৭; সিলসিলাহ সহীহাহ: হাদীস-২৬৭২]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 জনৈক হাবশীর ঘটনা

📄 জনৈক হাবশীর ঘটনা


বর্ণিত আছে, জনৈক হাবশী রাসূলুল্লাহ ﷺ-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি কেমন, আপনি তা দেখছেন। আমার চেহারা কুশ্রী, আমার শরীর দুর্গন্ধময় এবং আমার বংশ মর্যাদা বলতে কিছুই নেই। আমি যদি যুদ্ধ করে নিহত হই, তাহলে আমি কোথায় থাকব? রাসূলুল্লাহ বললেন, তুমি জান্নাতে থাকবে। একথা শুনে লোকটি মুসলমান হয়ে গেল। সে বলল, আমার নিকট কিছু মেষ আছে, আমি তা কী করব? রাসূলুল্লাহ বললেন, সেগুলো মদীনা অভিমুখে ছেড়ে দাও, তাদের মালিকের নিকট ফিরে যাবে। লোকটি তাই করল। এরপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধের পর নবী করীম বললেন, তোমরা তোমাদের ভাইদের তালাশ কর। সাহাবীগণ তালাশ করলেন, তারপর বললেন, হে আল্লাহর রাসূল! সে হাবশী লোকটি অমুক উপত্যকায় নিহত হয়ে পড়ে আছে। রাসূল তাঁদের সাথে সেখানে গেলেন। তাকে ঝুঁকে দেখে বললেন, আজ আল্লাহ তোমার চেহারাকে সুন্দর করেছেন, তোমার দুর্গন্ধ দূর করে সুগন্ধিময় করেছেন এবং তোমার মর্যাদাকে সমুন্নত করেছেন। তারপর রাসূল কেঁদে ফেললেন এবং তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবীগণ তখন বললেন, আপনাকে দেখলাম, তার থেকে মুখ ফিরিয়ে নিলেন? রাসূলুল্লাহ বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! আমি তার আনতনয়না হুর স্ত্রীদের দেখলাম। তারা তার দিকে দৌড়ে আসছে। যার ফলে তাদের পায়ের নলা প্রকাশ পেয়ে গেছে।

টিকাঃ
৩৮৪. মুস্তাদরাকে হাকেম : ২/১০০; হাকেম, মুনযিরী, ইবনুল মুলাক্কিন ও আলবানী প্রমুখ হাদীসটিকে সহীহ বলেছেন [আল-বারুল মুনীর : ৯/৯৭; আত-তারগীব : ২/২৮৫]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 গাজীদের প্রকার

📄 গাজীদের প্রকার


বলা হয়, গাজীগণ তিনভাগে বিভক্ত। যথা- ১. যারা মুজাহিদদের বাহনজন্তু চরায়। ২. যারা মুজাহিদদের সেবা করে। ৩. যারা সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 শহীদের দুনিয়াতে আগমনের আকাঙ্ক্ষা

📄 শহীদের দুনিয়াতে আগমনের আকাঙ্ক্ষা


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : مَا مِنْ عَبْدٍ يَمُوتُ وَ لَهُ عِنْدَ اللهِ خَيْرٌ يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَإِنْ كَانَتْ لَهُ الدُّنْيَا وَمَا فِيهَا. يَعْنِي لَا يَتَمَنَّى الرُّجُوعَ إِلَى الدُّنْيَا وَإِنْ أُعْطِيَ لَهُ جَمِيعُ الدُّنْيَا لِمَا يَخَافُ مِنْ هَوْلِ الْمَوْتِ. إِلَّا الشَّهِيدَ لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ، فَإِذَا يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ مَرَّةً أُخْرَى.

হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, মৃত্যুর পর যাদের পরিণতি ভালো হয়, শহীদ ছাড়া তাদের কেউ পুনরায় দুনিয়াতে আসার আকাঙ্ক্ষা করবে না, যদিও তাকে গোটা দুনিয়া দেয়া হয়। কারণ, শহীদ এর ব্যতিক্রম। তাই সে দুনিয়ায় ফিরে এসে বারবার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করবে।

টিকাঃ
৩৮৫. সহীহ বুখারী: হাদীস-২৭৯৫; সহীহ মুসলিম: হাদীস-১৮৭৭।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية