📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 জান্নাত ও জাহান্নামে প্রথম প্রবেশকারী

📄 জান্নাত ও জাহান্নামে প্রথম প্রবেশকারী


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ : عُرِضَ عَلَى أَوَّلُ ثَلَاثَةٍ مِنْ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ، وَأَسَّوَلُ ثَلَاثَةٍ يَدْخُلُونَ النَّارَ، فَأَمَّا أَوَّلُ ثَلَاثَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ، فَالشَّهِيدُ، وَالْعَبْدُ الْمَمْلُوكُ، لَمْ يَشْغَلْهُ رِقُّ الدُّنْيَا عَنْ طَاعَةِ اللَّهِ تَعَالَى وَفَقِيرٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ، وَأَمَّا أَوَّلُ ثَلَاثَةٍ يَدْখُلُونَ النَّارَ، فَأَمِيرٌ مُسَلَّطٌ، وَذُو ثَرْوَةٍ مِنْ مَالٍ لَا يُؤَدِّي حَقَّ اللَّهِ تَعَالَى، مِنْ مَالِهِ، وَفَقِيرٌ فَخُورٌ.

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। নবী করিম বলেন, আমার নিকট আমার উম্মতের প্রথম তিন জান্নাতী ও প্রথম তিন জাহান্নামীকে পেশ করা হয়েছিল। প্রথম তিনজন জান্নাতী হলো- ১. শহীদ। ২. এমন দাস, পার্থিব দাসত্ব যাকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ রাখেনি। ৩. এমন দরিদ্র ব্যক্তি, যে পরিবার বিশিষ্ট হওয়া সত্ত্বেও কারো কাছে হাত পাতেনি। প্রথম তিন জাহান্নামী হলো- ১. প্রজাসাধারণের উপর অন্যায়ভাবে চেপে বসা শাসক। ২. সম্পদ ও বিত্তশালী ব্যক্তি, যে তার সম্পদ ও বিত্ত থেকে আল্লাহর হক আদায় করেনি। ৩. অহংকারী দরিদ্র।

টিকাঃ
৩৮১. সুনানে তিরমিযী হাদীস-১৬৪২; মুসনাদে আহমাদ হাদীস-৯৪৯২; সহীহ ইবনে হিব্বান: হাদীস-৭৪৮১; মুনযিরী হাদীসটিকে সহীহ বললেও শায়েখ আরনাউত ও আলবানী সনদটিকে জয়ীফ বলেছেন [আত-তারগীব লি-মুনযিরী: ৩/১৯০]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সর্বোত্তম আমল

📄 সর্বোত্তম আমল


عَنْ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: الصَّلَاةُ لِوَقْتِهَا وَبِرُّ الْوَالِدَيْنِ، وَالْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى.

আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল ﷺ কে জিজ্ঞেস করলাম, কোন আমল সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো নামায আদায় করা, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।

টিকাঃ
৩৮২. সহীহ বুখারী: হাদীস-৫২৭; সহীহ মুসলিম: হাদীস-৮৫।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 জিহাদে সহায়তা প্রদান

📄 জিহাদে সহায়তা প্রদান


عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّهُ قَالَ: مَنْ أَعْطَى فَرَسًا فِي سَبِيلِ اللَّهِ كَانَ لَهُ كَأَجْرِ مَنْ جَاهَدَ فِي سَبِيلِ اللهِ تَعَالَى بِمَالِهِ وَنَفْسِهِ، وَمَنْ أَعْطَى سَيْفًا فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَ لَهُ لِسَانٌ يُنَادِي يَوْمَ الْقِيَامَةِ : أَنَا سَيْفُ فُلَانٍ، لَمْ أَزَلْ أُجَاهِدُ لَهُ إِلَى يَوْمِي هُذَا، وَمَنْ أَعْطَى سَهْمًا فِي سَبِيلِ اللَّهِ ادَّخَرَ اللهُ لَهُ ذَلِكَ، وَيُرْبِيهِ حَتَّى يَجِيءَ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ، وَهُوَ أَعْظَمُ مِنْ جَبَلِ أُحُدٍ، وَمَنْ حَمَلَ مُجَاهِدًا فِي سَبِيلِ اللَّهِ جَعَلَهُ اللهُ لَهُ عَلَمًا يَوْমَ الْقِيَامَةِ، وَمَنْ أَعْطَى تُرْسًا فِي سَبِيلِ اللَّهِ، جَعَلَهُ اللَّهُ لَهُ جُنَّةً يَوْমَ الْقِيَامَةِ، يَعْنِي مِنَ النَّارِ، وَمَنْ طُعِنَ طَعْنَةً فِي سَبِيلِ اللهِ، جَعَلَهَا اللَّهُ لَهُ يَوْমَ الْقِيَامَةِ نُورًا بَيْنَ يَدَيْهِ، وَجَاءَتْ يَوْমَ الْقِيَامَةِ، وَلَهَا رِيحٌ كَرِيحِ الْمِسْكِ يَجِدُهَا الْخَلَائِقُ، وَمَنْ سَقَى أَخَاهُ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى، سَقَاهُ اللهُ مِنَ الرَّحِيقِ الْمَخْتُومِ يَوْমَ الْقِيَامَةِ، وَمَنْ زَارَ أَخَاهُ فِي سَبِيلِ اللهِ، كَتَبَ اللهُ لَهُ بِكُلِّ خُطْوَةٍ حَسَنَةً، وَرَفَعَ لَهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا سَيِّئَةً، وَمَنْ حَبَسَ فَرَسًا فِي سَبِيلِ اللهِ، كُتِبَ لَهُ بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةً، وَحُطَّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَمَنْ حَرَسَ لَيْلَةً فِي سَبِيلِ اللهِ، أَمَّنَهُ اللهُ تَعَالَى مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ يَوْমَ الْقِيَامَةِ.

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, যে আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করবে, সে আল্লাহর রাস্তায় জান ও মাল ব্যয় করে জিহাদকারীর সমতুল্য সওয়াব পাবে। যে আল্লাহর পথে একটি তরবারী দান করবে, কিয়ামতের দিন সে তরবারীটি উপস্থিত হবে, এমতাবস্থায় যে, তার কথা বলার শক্তি থাকবে। সে ডেকে বলতে থাকবে, আমি অমুকের তরবারী, আজ পর্যন্ত আমি তার জন্য জিহাদ করেছি। যে আল্লাহর পথে একটি তীর দান করবে, আল্লাহ তা'আলা তার জন্য তা জমা করে রাখবেন এবং তাতে বৃদ্ধি করতে থাকবেন। কিয়ামতের দিন তা উহুদ পাহাড়ের চেয়েও বিরাট আকার ধারণ করে সমস্ত মানুষের সামনে উপস্থিত হবে। যে আল্লাহর পথের কোনো মুজহিদকে কোনো বাহনে আরোহণ করাবে, আল্লাহ তা'আলা তাকে কিয়ামতের দিন আলাদা মর্যাদা দান করবেন। যে আল্লাহর পথে একটি ঢাল দান করবে, আল্লাহ তা'আলা তাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য একটি ঢাল দান করবেন। যে আল্লাহর পথে একটি জখম বরদাস্ত করবে, কিয়ামতের দিন আল্লাহ সে আঘাতকে উজ্জ্বল করে দিবেন এবং তা থেকে মেশক আম্বরের এমন সুগন্ধি-ঘ্রাণ আসতে থাকবে, যা সকল সৃষ্টিই অনুভব করবে। যে আল্লাহর রাস্তায় পানি পান করাবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন মোহরাঙ্কিত বিশুদ্ধ পানি পান করাবেন। যে আল্লাহর রাস্তায় তার কোনো ভাইকে দেখতে যাবে, আল্লাহ তা'আলা তাকে প্রতি পদক্ষেপের বিনিময়ে একটি করে সওয়াব দান করবেন, একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি করে গুনাহ মাফ করবেন। যে একটি ঘোড়া লালন পালন করবেন, আল্লাহ তা'আলা তার জন্য ঘোড়ার প্রতি লোমের পরিবর্তে একটি করে সওয়াব দান করবে, একটি দরজা বুলন্দ করবেন এবং একটি গুনাহ মাফ করে দিবেন। যে আল্লাহর পথে এক রাত্রি পাহারা দিবে, আল্লাহ তা'আলা তাকে কিয়ামতের আতঙ্ক থেকে নিরাপদ রাখবেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বাহিনীর পিছনে অবস্থান

📄 বাহিনীর পিছনে অবস্থান


অন্যত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, যখন তুমি আল্লাহর পথে কোনো বাহিনীর সাথে থাকো, পিছনে পিছনে চল, তাদের দুর্বলদের সহায়তা কর, ভীতুদের নিরাপত্তা দান কর। তাহলে তুমি তাদের মতো সওয়াব পাবে এবং এর ফলে তাদের সওয়াবে কোনো কমতি হবে না।

ফন্ট সাইজ
15px
17px