📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 এক হজে তিন ব্যক্তির জান্নাত

📄 এক হজে তিন ব্যক্তির জান্নাত


عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بُنِي الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شِهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ وَصَوْمِ رَمَضَانَ، وَحَجَّ الْبَيْتِ।

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর। যথা- ১. لَا إِلَهَ إِلَّا اللهُ ، مُحَمَّد رَسُولُ اللَّهِ এর সাক্ষ্য দেওয়া। ২. নামায কায়েম করা। ৩. যাকাত আদায় করা। ৪. রোযা রাখা। ৫. বাইতুল্লাহ যিয়ারত করা।

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى لَيُدْخِلُ ثَلَاثَةَ نَفَرٍ فِي الْحَجَّةِ الْوَاحِدَةِ الْجَنَّةَ الْمُوصِي بِهَا، وَالْمُنَفِّذُ لَهَا، وَالْحَاجَ عَنْهُ، وَالْعُمْرَةُ، وَالْجِهَادُ كَذَلِكَ.

হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহ. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, আল্লাহ তা'আলা এক হজের বিনিময়ে তিন ব্যক্তিকে জান্নাত দান করবেন। যথা- ১. হজের ওসিয়তকারী। ২. ওসিয়ত বাস্তবায়নকারী। ৩. হজ ও উমরা পালনকারী।

টিকাঃ
৩৭২. সহীহ বুখারী: হাদীস-৮; সহীহ মুসলিম: হাদীস-১৬।
৩৭৩. শুআবুল ঈমান: হাদীস-৪১২৩; হাদীসটি জাল [আল-মাওযুয়াত লি-ইবনুল জাওযী: ২/২১৯; সিলসিলাহ জয়ীফাহ: হাদীস-১৯৬৪]।

ফন্ট সাইজ
15px
17px