📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ফেরেশতাদের সাক্ষাৎ

📄 ফেরেশতাদের সাক্ষাৎ


عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ: إِنَّ الْمَلَائِكَةَ يَتَلَقَّوْنَ الْحَاجَّ فَيُسَلِّمُونَ عَلَى أَصْحَابِ الْجِمَالِ وَيُصَافِحُونَ।

হযরত হাসান বসরী রহ. বলেন, ফেরেশতারা হাজীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যারা উটে চড়ে আগমন করে, তাদেরকে সালাম প্রদান করেন। আর যারা গাধা ও খচ্চরে চড়ে আগমন করে, তাদের সাথে মুসাফাহা করেন এবং যারা পদব্রজে আগমন করে, তাদের সাথে কোলাকুলি করেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ

📄 আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ


عَنِ الضَّحَاكِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: أَيُّمَا مُسْلِمٍ خَرَجَ مِنْ بَيْتِهِ قَاصِدًا فِي سَبِيلِ اللَّهِ، فَوَقَصَتْهُ دَابَّتُهُ قَبْلَ الْقِتَالِ، أَوْ لَدَغَتْهُ هَامَّةٌ، أَوْ مَاتَ بِأَيِّ حَتْفٍ، مَاتَ وَهُوَ شَهِيدٌ، وَأَيُّمَا مُسْلِمٍ خَرَجَ مِنْ بَيْتِهِ حَاجًا إِلَى بَيْتِ اللهِ الْحَرَامِ، ثُمَّ نَزَلَ بِهِ الْمَوْتُ قَبْلَ بُلُوغِهِ، أَوْجَبَ اللهُ لَهُ الْجَنَّةَ.

যাহ্হাক রহ. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, যে মুসলমান আল্লাহর রাস্তায় জিহাদের ইচ্ছায় ঘর থেকে বের হয়, কিন্তু লড়াইয়ের পূর্বেই বাহনজন্তুর আঘাতে মৃত্যুবরণ করে অথবা কোনো বিষাক্ত প্রাণীর দংশনের কারণে মৃত্যুবরণ করে কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ করে, সে শহীদ অবস্থায় মারা যায়। আর যে মুসলমান হজের ইচ্ছায় ঘর থেকে বের হয়, কিন্তু বাইতুল্লাহ পৌঁছার পূর্বেই মৃত্যুবরণ করে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাত অবধারিত করে দেন।

টিকাঃ
৩৬৮. সুনানে আবী দাউদ: হাদীস-২৪৯৯।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হাজীর দোয়া

📄 হাজীর দোয়া


এক হাদীসে নবী করীম বলেন- اللَّهُمَّ اغْفِرْ لِلْحَاجِّ وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُ الْحَاجُّ. হে আল্লাহ! আপনি হাজীদের ক্ষমা করুন এবং হাজী যার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তাকেও ক্ষমা করুন।

টিকাঃ
৩৬৯. শুআবুল ঈমান : হাদীস-৪১১২; মুস্তাদরাকে হাকেম: ১/৪৪১।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মসজিদে নববীতে নামাযের ফযীলত

📄 মসজিদে নববীতে নামাযের ফযীলত


عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا تَعْدِلُ أَلْفَ صَلَاةٍ فِي غَيْرِهِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ.

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত। নবী করীম বলেন, আমার এই মসজিদে নামায আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য কোনো মসজিদে হাজার নামাযের সমান।

অপর হাদীসে আছে- صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا، أَفْضَلُ مِنْ عَشْرَةِ آلَافِ صَلَاةٍ فِي غَيْرِهِ إِلَّا الْمَسْজِدَ الْحَرَامَ وَصَلَاةُ فِي الْمَسْجِدِ الْحَرَامِ، أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلَاةٍ فِي غَيْرِهِ، وَصَلَاةٌ فِي سَبِيلِ اللَّهِ أَفْضَلُ مِنْ مِائَتَيْ أَلْفِ صَلَاةٍ. ثُمَّ قَالَ : أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا هُوَ أَفْضَلُ مِنْ ذُلِكَ، رَجُلٌ قَامَ فِي سَوَادِ اللَّيْلِ، فَأَحْسَنَ الْوُضُوءَ، وَصَلَّى رَكْعَتَيْنِ يُرِيدُ بِهِمَا مَا عِنْدَ اللَّهِ.

আমার এই মসজিদে একবার নামায আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য মসজিদে দশ হাজার বার নামায আদায় করা থেকে উত্তম। মসজিদে হারামে এক বার নামায আদায় করা অন্যস্থানে এক লক্ষ বার নামায আদায় করার চেয়ে উত্তম। আর আল্লাহর পথে একবার নামায আদায় করা দুই লক্ষ বার নামায আদায়ের চেয়ে শ্রেষ্ঠ। তারপর রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম আমলকারীর কথা জানাবো না? সে হলো, ওই ব্যক্তি যে রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে উত্তম রূপে উযূ করে আল্লাহর সন্তুষ্টি ও প্রতিদান লাভের আশায় দুই রাকআত নামায আদায় করে।

টিকাঃ
৩৭০. সহীহ বুখারী: হাদীস-১১৯০; সহীহ মুসলিম: হাদীস-১৩৯৪।
৩৭১. আল্লামা ইরাকী বলেন, হাদীসটি গরীব (জয়ীফ) আমি হুবহু এই শব্দে হাদীসটি কোথাও পাইনি [তাখরীজুল এহইয়া: ১/২৪৪]।

ফন্ট সাইজ
15px
17px