📄 আল্লাহ তা'আলা বান্দার অন্তর দেখেন
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَসَلَّمَ، أَنَّهُ قَالَ : إِنَّ اللَّهَ تَعَالَى لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَلَا إِلى أَمْوَالِكُمْ، وَلَا إِلَى أَحْوَالِكُمْ, وَإِنَّمَا يَنْظُرُ إِلَى أَعْمَالِكُمْ وَإِلَى قُلُوبِكُمْ.
হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। আল্লাহ তা'আলা তোমাদের বাহ্যিক আকৃতি, তোমাদের ধন-সম্পদ কিংবা তোমাদের অবস্থার দিকে তাকান না। বরং তিনি তোমাদের আমল ও অন্তর দেখেন।
টিকাঃ
৩৫৫. সহীহ মুসলিম: হাদীস-২৫৬৪; সুনানে ইবনে মাজাহ: হাদীস-৪১৪৩।
📄 আল্লাহর সন্তুষ্টি
عَنْ عَائِشَة رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّমَ، أَنَّهُ قَالَ : مَنِ الْتَمَسَ رِضًا اللهِ بِسَخَطِ النَّاسِ رَضِيَ اللهُ عَنْهُ، وَأَرْضَى عَنْهُ النَّاسَ، وَمَنِ الْتَمَسَ رِضَا النَّاسِ، بِسَخَطِ اللَّهِ، سَخِطَ اللَّهُ عَلَيْهِ وَأَسْخَطَ عَلَيْهِ النَّاسَ.
হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, যে ব্যক্তি মানুষকে ক্ষিপ্ত করে হলেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তা'আলা নিজেও তার উপর সন্তুষ্ট হন এবং মানুষকেও তার ব্যাপারে সন্তুষ্ট করে দেন। আর যে ব্যক্তি আল্লাহকে ক্ষিপ্ত করে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ নিজেও তার উপর অসন্তুষ্ট হন এবং মানুষকেও তার উপর অসন্তুষ্ট করে দেন।
টিকাঃ
৩৫৬. সুনানে তিরিমিযী: হাদীস-২৪১৪; মুসনাদে হুমাইদী: হাদীস-১৫২৪।
📄 সৎকর্মের আদেশদাতা সৎকর্মকারী তুল্য
عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ، أَنَّهُ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ وَأَرَادَ الْجِهَادَ، فَقَالَ : احْمِلْنِي يَا رَسُولَ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ : ائْتِ فُلَانًا فَإِنَّهُ يَحْمِلُكَ. فَأَتَاهُ فَأَعْطَاهُ بَعِيرًا، فَرَجَعَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ : مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ. وَفِي خَبَرٍ آخَرَ : الدَّالُ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ.
হযরত আবূ মাসউদ আনসারী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী -এর নিকট এসে জিহাদে যাওয়ার আগ্রহ প্রকাশ করে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে একটি বাহন দিন। রাসূল বললেন, অমুক ব্যক্তির নিকট যাও, সে তোমাকে একটি বাহন দিবে। লোকটি তার নিকট এল। সে তাকে একটি উট দিল। তারপর লোকটি রাসূল-এর নিকট এসে সংবাদ দিলে রাসূল বললেন, কেউ কোনো ভালো আমলের পথ দেখালে, সে আমলকারীর ন্যায় সওয়াব পায়। অন্য হাদীসে আছে, ভালোকর্মের পথপ্রদর্শক উক্ত কর্ম সম্পাদনকারীর ন্যায়।
টিকাঃ
৩৫৭. সহীহ মুসলিম: হাদীস-১৮৯৩; সুনানে তিরমিযী: হাদীস-২৬৭১।
📄 ভালো ও মন্দকর্মের সূচনাকারী
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ قَدِمَ سَائِلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّমَ فَسَأَلَ فَسَكَتَ الْقَوْمُ، ثُمَّ إِنَّ رَجُلًا أَعْطَاهُ، فَأَعْطَاهُ الْقَوْমُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَসَلَّমَ : مَنِ اسْتَنَّ خَيْرًا وَاسْتَنَّ بِهِ فَلَهُ أَجْرُهُ، وَمِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنِ اسْتَنَّ شَرًّا وَاسْتَنَّ بِهِ، فَعَلَيْهِ وِزْرُهُ، وَوِزْرُ مَنْ تَبِعَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا.
হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ-এর যুগে এক ব্যক্তি এসে কিছু চাইল। সবাই নীরব রইল, কেউ দান করল না। ইত্যবসরে এক ব্যক্তি তাকে কিছু দিল। তারপর সবাই তাকে দিল। তখন রাসূল বলেন, যে ব্যক্তি ভালো কিছু উদ্ভাবন করবে, আর লোকেরা তাতে তার অনুসরণ করবে, সে তার আমলের সওয়াব পাবে এবং তাকে যারা অনুসরণ করবে, তাদের আমলের সওয়াবও পাবে। এতে আমলকারীদের সওয়াবে কোনো কমতি করা হবে না। আর যে খারাপ কিছু উদ্ভাবন করবে, আর লোকেরা তার অনুসরণ করবে, সে তার গুনাহের বোঝা বহন করবে এবং তাকে যারা অনুসরণ করবে, তাদের গুনাহের বোঝাও বহন করবে। এতে তাদের গুনাহের বোঝায় কোনো কমতি হবে না।
টিকাঃ
৩৫৮. সহীহ মুসলিম: হাদীস-১০১৭; সুনানে তিরমিযী হাদীস-২৬৭৫; সুনানে নাসায়ী হাদীস- ২৫৫৪; সুনানে ইবনে মাজাহ: হাদীস-২০৩।