📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহর জন্য বলা ও চুপ থাকা

📄 আল্লাহর জন্য বলা ও চুপ থাকা


عَنْ زَيْدِ بْنِ مَيْسَرَةَ، قَالَ: يَقُولُ اللهُ تَعَالَى: إِنِّي لَسْتُ أَقْبَلُ كَلَامَ كُلِّ حَكِيمٍ، وَلَكِنْ أَنْظُرُ إِلَى هَمِّهِ وَهَوَاهُ، فَإِنْ كَانَ هَمُّهُ وَهَوَاهُ إِيَّايَ جَعَلْتُ صَمْتَهُ تَفَكَّرًا وَكَلَامَهُ ذِكْرًا وَإِنْ لَمْ يَتَكَلَّمْ.

হযরত যায়েদ বিন মায়সারা রাযি. বলেন, আল্লাহ তা'আলা বলেন, আমি প্রত্যেক জ্ঞানীর কথাই কবুল করি না; বরং তার নিয়ত ও উদ্দেশ্য দেখি। যদি তার চিন্তা ও উদ্দেশ্য আমার জন্য হয়, তাহলে তার নীরবতাকে ফিকির এবং কথাকে যিকিরে পরিণত করি, যদিও সে যিকির না করে থাকে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নিয়তের প্রভাব

📄 নিয়তের প্রভাব


عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، قَالَ : إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلَامِ، وَ عَلَى كَلَامِهِ الْمَقْتُ يَنْوِي فِيهِ الْخَيْرَ، فَيُلْقِي اللَّهُ لَهُ الْعُذْرَ فِي قُلُوبِ النَّاسِ، حَتَّى يَقُولُوا : مَا أَرَادَ بِكَلَامِهِ هُذَا إِلَّا الْخَيْرَ، وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِكَلَامٍ حَسَنٍ لَا يَنْوِي فِيهِ الْخَيْرَ، فَيُلْقِيهِ اللَّهُ فِي قُلُوبِ النَّاسِ حَتَّى يَقُولُوا : مَا أَرَادَ بِكَلَامِهِ هُذَا خَيْرًا.

হযরত ইবরাহীম নাখখী রহ. বলেন, কোনো ব্যক্তি কথা বলে, আর তার কথায় মানুষ অসন্তুষ্ট হয়, যদি সে কল্যাণের নিয়তে কথা বলে, তবে আল্লাহ মানুষের অন্তরে দুর্বলতা প্রক্ষেপ করে দেন। ফলে তারা বলতে থাকে যে, সে কল্যাণের উদ্দেশ্যেই এ কথা বলেছে। পক্ষান্তরে আরেক ব্যক্তি কখনো ভালো কথা বলে, কিন্তু কল্যাণের নিয়ত থাকে না। তখন আল্লাহ মানুষের অন্তরে এমন ধারণা নিক্ষেপ করেন যে, তারা বলতে থাকে, সে কল্যাণের উদ্দেশ্যে এ কথা বলেনি।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ভালোদের ভালো কথা

📄 ভালোদের ভালো কথা


হযরত আউন বিন আব্দুল্লাহ রহ. বলেন, কল্যাণযুগের লোকেরা একে অপরের নিকট তিনটি কথা লিখতেন। যথা- মَنْ عَمِلَ لِآخِرَتِهِ كَفَاهُ اللَّهُ أَمْرَ دُنْيָاهُ। অর্থাৎ, যে ব্যক্তি আখেরাতের জন্য আমল করে, দুনিয়ার বিষয়ে আল্লাহই তার জন্য যথেষ্ট হন। وَمَنْ أَصْلَحَ سَرِيرَتَهُ ، أَصْلَحَ اللَّهُ عَلَانِيَتَهُ। অর্থাৎ, যে ব্যক্তি স্বীয় অভ্যন্তরকে শুদ্ধ করে, আল্লাহ তা'আলা তার বাহ্যিক অবস্থাকে শুদ্ধ করে দেন। وَمَنْ أَصْلَحَ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ أَصْلَحَ اللَّهُ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ النَّاسِ। অর্থাৎ, আর যে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ তা'আলা মানুষের সঙ্গে তার সম্পর্ক ঠিক করে দেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নিয়ত অনুসারে আমল

📄 নিয়ত অনুসারে আমল


হযরত হাসান রহ. বলেন, قُلْ كُلُّ يَعْمَلُ عَلَى شَاكِلَتِهِ এ আয়াতে عَلَى شَاكِلَتِهِ দ্বারা নিয়ত উদ্দেশ্য অর্থাৎ নিয়ত যেরূপ হবে, আমলও সেরূপ হবে।

ফন্ট সাইজ
15px
17px