📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহর ক্ষেত্রে লজ্জাশীলতা অবলম্বন

📄 আল্লাহর ক্ষেত্রে লজ্জাশীলতা অবলম্বন


عَنْ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ دَخَلَ عَلَى النَّبِيِّ ﷺ فَوَجَدَهُ يَبْكِي فَقَالَ: مَا يُبْكِيكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: أَخْبَرَنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ أَنَّ اللهَ تَعَالَى يَسْتَحِي مِنْ عَبْدٍ يَشِيبُ فِي الْإِسْلَامِ أَنْ يُعَذِّبَهُ أَفَلَا يَسْتَحِي الشَّيْخُ مِنَ اللهِ أَنْ يُذْنِبَ بَعْدَمَا شَابَ فِي الْإِسْلَامِ.

হযরত উমর রাযি. রাসূল -এর নিকট উপস্থিত হয়ে দেখতে পেলেন, তিনি কাঁদছেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদেন? তিনি বললেন, জিবরাঈল আমাকে বলে গেলেন যে, আল্লাহ তা'আলা এমন বান্দাকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন, যে ইসলামে থেকে বৃদ্ধ হয়েছে। কিন্তু বৃদ্ধরা ইসলামে থেকে বৃদ্ধ হয়েও কি পাপে জড়াতে লজ্জাবোধ করবে না?

عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ ، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، عَوْرَتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ؟ قَالَ : احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ، أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ। قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ إِنْ كَانَ أَحَدُنَا خَالِيًا ، قَالَ : فَاللَّهُ أَحَقُّ أَنْ تَسْتَحِيَ مِنْهُ.

হযরত বাহয বিন হাকীম তাঁর দাদা থেকে রেওয়ায়াত করেন। আমি একবার রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের গোপনীয় অঙ্গসমূহ কোথায় ঢেকে রাখবো? তিনি বললেন, স্ত্রী ও দাসী ব্যতীত তোমরা তোমাদের গোপনীয় অঙ্গের হেফাজত কর। তিনি বলেন, আমি বললাম, কোনো ব্যক্তি যদি একাকী থাকে? তিনি বলেন, আল্লাহই লজ্জাশীলতার ক্ষেত্রে বেশি হকদার।

টিকাঃ
৩৫০. তাখরীজ পূর্বে দেওয়া হয়েছে।
৩৫১. সুনানে তিরমিযী: হাদীস-২৭৬৯; সুনানে আবু দাউদ: হাদীস-৪০১৭; হাদীসটি হাসান

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পুত্রের প্রতি জনৈক বুজুর্গের অসিয়ত

📄 পুত্রের প্রতি জনৈক বুজুর্গের অসিয়ত


জনৈক বিদ্বান ব্যক্তি তাঁর পুত্রকে বললেন- إِذَا دَعَتْكَ نَفْسُكَ إِلِى كَبِيرَةِ، فَارْمِ بِبَصَرِكَ إِلَى السَّمَاءِ، وَاسْتَحِ مِمَّنْ فِيهَا، فَإِنْ لَمْ تَفْعَلْ فَارْمِ بِبَصَرِكَ إِلَى الْأَرْضِ وَاسْتَحِ مِمَّنْ فِيهَا، فَإِنْ كُنْتَ لَا مِمَّنْ فِي السَّمَاءِ تَخَافُ، وَلَا مِمَّنْ فِي الْأَرْضِ تَسْتَحِي، فَاعْدُدْ نَفْسَكَ فِي عِدَادِ الْبَهَائِمِ.

তোমার যদি গুনাহের ইচ্ছা জাগে, তাহলে তুমি আকাশের দিকে তাকাবে এবং যেই সত্তা সেখানে অবস্থান করছেন, তাঁর প্রতি লজ্জাবোধ করবে। যদি তাতেও লজ্জাবোধ না হয়, তাহলে তুমি জমিনের দিকে তাকাবে এবং জমিনে যারা আছে তাদের প্রতি লজ্জাবোধ করবে। এতেও যদি কাজ না হয়, তাহলে নিজেকে তুমি পশু বলে গণ্য করবে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হযরত ফুযাইল রহ.-এর উক্তি

📄 হযরত ফুযাইল রহ.-এর উক্তি


হযরত ফুযাইল বিন ইয়ায রহ. বলেন- تُغْلِقُ بَابَكَ، وَتُرْخِي سِتْرَكَ، وَتَسْتَحِي مِنَ النَّاسِ، وَلَا تَسْتَحِي مِنَ الْقُرْآنِ الَّذِي فِي صَدْرِكَ وَلَا تَسْتَحِي مِنَ الْجَلِيلِ الَّذِي لَا يَخْفَى عَلَيْهِ خَافِيَةٌ

তুমি দরজা আটকে সতর খুলে ফেল, মানুষকে লজ্জা কর অথচ যে কুরআন তোমার বুকে আছে তাকে লজ্জা কর না! যার নিকট কিছুই গোপন নয়, সে সত্তার প্রতি লজ্জাবোধ কর না!

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কয়েকটি মূল্যবান উক্তি

📄 কয়েকটি মূল্যবান উক্তি


হযরত মনসুর আম্মার রহ. অতি মূল্যবান কথা বলেছেন। তিনি বলেন- মَنْ أَبْصَرَ عَيْبَ نَفْسِهِ اشْتَغَلَ عَنْ عَيْبِ غَيْرِهِ، وَمَنْ تَعَرَّى عَنْ لِبَاسِ التَّقْوَى لَمْ يَسْتَتِرُ بِشَيْءٍ، وَمَنْ رَضِيَ بِرِزْقِ اللهِ لَمْ يَحْزَنْ عَلَى مَا فِي يَدِ غَيْرِهِ وَمَنْ سَلَّ سَيْفَ الْبَغْيِ قَطَعَ بِهِ يَدَهُ، وَمَنِ احْتَفَرَ بِكُرًا لِأَخِيهِ، وَقَعَ فِيهَا، وَمَنْ هَتَكَ حِجَابَ غَيْرِهِ، انْكَشَفَتْ عَوْرَتُهُ، وَمَنْ نَسِيَ زَلَلَ نَفْسِهِ، اسْتَعْظَمَ زَلَّةَ غَيْرِهِ، وَمَنْ كَابَدَ الْأُمُورَ عَطِبَ، يَعْنِي ارْتَكَبَ الْأُمُورَ الْعِظَامَ، وَمَنْ خَاطَرَ بِنَفْسِهِ هَلَكَ، وَمَنِ اسْتَغْنَى بِعَقْلِهِ زَلَّ، وَمَنْ تَكَبَّرَ عَلَى النَّاسِ ذَلَّ، وَمَنْ تَعَمَّقَ فِي الْعَمَلِ مَلَّ، وَمَنْ فَخَرَ عَلَى النَّاسِ قُصِمَ، يَعْنِي كُسِرَ، وَمَنْ سَفِهَ عَلَيْهِمْ شُتِمَ، وَمَنْ صَاحَبَ الْأَرْزَالَ حُقَّرَ، وَمَنْ جَالَسَ الْعُلَمَاءَ وُقَرَّ، وَمَنْ دَخَلَ مَدْخَلَ السُّوءِ اتُّهِمَ، وَمَنْ تَهَاوَنَ بِالدِّينِ ارْتَطَمَ، وَمَنِ اغْتَنَمَ أَمْوَالَ النَّاسِ افْتَقَرَ، وَمَنِ انْتَظَرَ الْعافِيَةَ اصْطَبَرَ، وَمَنْ جَهِلَ مَوْضِعَ قَدَمِهِ مَشَتْ فِي نَدَامَةٍ، وَمَنْ خَشِيَ اللهَ فَازَ، وَمَنْ لَمْ يُجَرِّبِ الْأُمُورَ خُدِعَ، وَمَنْ صَارَعَ أَهْلَ الْحَقِّ صُرِعَ، وَمَنِ احْتَمَلَ مَا لَا يُطِيقُهُ عَجَزَ، وَمَنْ عَرَفَ أَجَلَهُ قَصُرَ أَمَلُهُ، وَمَنْ تَعَوَّدَ طَرِيقَ الْجَهْلِ تَرَكَ طَرِيقَ الْعَدْلِ.

১. যে নিজের দোষ দেখে, অন্যের দোষে তার নজর পড়ে না।
২. যে তাকওয়ার পোশাক খুলে ফেলে, কোনো কিছুই তার সতর ঢাকতে পারে না।
৩. যে আল্লাহর রিযিকে সন্তুষ্ট, অন্যের সম্পদের কারণে সে চিন্তিত হয় না।
৪. যে বিদ্রোহের তরবারী কোষমুক্ত করে, সে নিজের হাতই কেটে ফেলে।
৫. যে ভাইয়ের জন্য কূপ খনন করে, সে নিজেই তাতে পতিত হয়।
৬. যে অন্যের পর্দা উন্মোচন করে, সে নিজের গোপনীয়তাই প্রকাশ করে দেয়।
৭. যে নিজের পদস্খলন ভুলে যায়, অন্যের পদস্খলন তার কাছে বড় মনে হয়।
৮. যে বড় বড় গুনাহ করে, সে ধ্বংস হয়।
৯. যে আত্মগৌরব করে, সে বরবাদ হয়।
১০. যে নিজের বুদ্ধিকে যথেষ্ট মনে করে, সে হোঁচট খায়।
১১. যে নিজেকে অন্যের নিকট বড় করে পেশ করে, সে লাঞ্ছিত হয়।
১২. যে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি করে, সে ক্লান্ত হয়ে যায়।
১৩. যে অহঙ্কার করে, সে নির্মূল হয়।
১৪. যে নির্বোধ আচরণ করে, সে গালি খায়।
১৫. যে নিম্নশ্রেণীকে সঙ্গী হিসেবে গ্রহণ করে, সে তুচ্ছ বলে গণ্য হয়।
১৬. যে জ্ঞানীদের সঙ্গে উঠা-বসা করে, তার মর্যাদা লাভ হয়।
১৭. যে মন্দ ও নিন্দিত জায়গায় গমন করে, সে নিন্দিত হয়।
১৮. যে দীনকে তুচ্ছ করে, সে ধ্বংস হয়।
১৯. যে মানুষের সম্পদকে গনীমত মনে করে, সে অভাবগ্রস্থ হয়।
২০. যে সুস্থতার আশা করে, তাকে ধৈর্যধারণ করতে হয়।
২১. যে না দেখে পা রাখে, সে অনুতপ্ত হয়।
২২. যে আল্লাহকে ভয় করে, সে সফলকাম হয়।
২৩. যে অভিজ্ঞতাকে কাজে না লাগায়, সে প্রতারিত হয়।
২৪. যে আহলে হকের সঙ্গে মোকাবেলা করে, সে পরাজিত হয়।
২৫. যে অসম্ভব বোঝা বহন করে, সে অক্ষম হয়।
২৬. যে জান্নাত সম্পর্কে জানে, তার আশা কমে যায়।
২৭. যে মূর্খতার পথে চলে, সে ন্যায়ের পথ হারায়।

ফন্ট সাইজ
15px
17px