📄 কুদৃষ্টি
عَنْ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، أَنَّهُ قَالَ : إِيَّاكُمْ وَالنَّظْرَةَ فَإِنَّهَا تَزْرَعُ الشَّهْوَةَ فِي الْقَلْبِ، وَكَفَى بِهَا فِتْنَةً لِصَاحِبِهَا.
হযরত ঈসা বিন মারইয়াম আ. বলেন, তোমরা দৃষ্টি থেকে সতর্ক থাক। কারণ, তা কলবে কুপ্রবৃত্তির বীজ বপন করে। আর উক্ত ব্যক্তির জন্য এটিই ফেতনা হিসেবে যথেষ্ট। জনৈক বিদ্বান ব্যক্তিকেও ফাসেক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, যে তার দৃষ্টিকে মানুষের দরজা ও তাদের গোপনীয়তা থেকে হেফাজত করে না সেই ফাসেক।
📄 পর্দার আড়ালে গোসল করা কর্তব্য
عَنْ عَطَاءٍ أَنَّهُ قَالَ: مَرَّ النَّبِيُّ ﷺ بِرَجُلٍ يَغْتَسِلُ، فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ حَيُّ، حَلِيمٌ، سَتَارُ، وَيُحِبُّ الْحَيَاءَ وَالسِّتْرَ، فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَتَوارَ عَنْ أَعْيُنِ النَّاسِ.
হযরত আতা রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ জনৈক ব্যক্তির পাশ দিয়ে গমন করছিলেন। তখন সে গোসলরত। রাসূল ﷺ এটা দেখে বললেন, হে লোকসকল! আল্লাহ তা'আলা লজ্জাশীল, সহনশীল ও গোপনকারী। তিনি লজ্জাশীলতা, সহনশীলতা ও গোপনীয়তা পছন্দ করেন। সুতরাং তোমাদের কেউ যখন গোসল করে, সে যেন মানুষের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে নেয়।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيُّ ﷺ كَانَ إِذَا أَرَادَ قَضَاءَ الْحَاجَةِ لَمْ يَرْفَعْ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ.
হযরত আনাস বিন মালেক রাযি. বলেন, রাসূল হাজত পূরণের ইচ্ছা করলে জমিনের নিকটবর্তী না হওয়া পর্যন্ত কাপড় তুলতেন না।
টিকাঃ
৩৪৮. সুনানে আবী দাউদ হাদীস-৪০১২; সুনানে নাসায়ী হাদীস-৪০৬; হাদীসটি সহীহ [আলবানী ও শুয়াইব আরনাউত প্রমুখ]
৩৪৯. সাননে আবী দাউদ হাদীস-১৪; সুনানে তিরমিযী: হাদীস-১৪; হাদীসটি সহীহ [আলবানী]।
📄 লজ্জাশীলতার প্রকার
হযরত ফকীহ সমরকন্দী রহ. বলেন, লজ্জাশীলতা দু'প্রকার। যথা- ১. মানুষের সঙ্গে লজ্জাশীলতা। মানুষের সঙ্গে লজ্জাশীলতা হলো, যা দেখা বৈধ নয়, তার প্রতি দৃষ্টি দেয়া থেকে নিজেকে বিরত রাখা। ২. আল্লাহর সঙ্গে লজ্জাশীলতা। আল্লাহর ক্ষেত্রে লজ্জাশীলতা হলো, তাঁর নেয়ামত সম্পর্কে জানা এবং তাঁর অবাধ্য হওয়ার ক্ষেত্রে লজ্জাশীলতা অবলম্বন করা।
📄 আল্লাহর ক্ষেত্রে লজ্জাশীলতা অবলম্বন
عَنْ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ دَخَلَ عَلَى النَّبِيِّ ﷺ فَوَجَدَهُ يَبْكِي فَقَالَ: مَا يُبْكِيكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: أَخْبَرَنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ أَنَّ اللهَ تَعَالَى يَسْتَحِي مِنْ عَبْدٍ يَشِيبُ فِي الْإِسْلَامِ أَنْ يُعَذِّبَهُ أَفَلَا يَسْتَحِي الشَّيْخُ مِنَ اللهِ أَنْ يُذْنِبَ بَعْدَمَا شَابَ فِي الْإِسْلَامِ.
হযরত উমর রাযি. রাসূল -এর নিকট উপস্থিত হয়ে দেখতে পেলেন, তিনি কাঁদছেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদেন? তিনি বললেন, জিবরাঈল আমাকে বলে গেলেন যে, আল্লাহ তা'আলা এমন বান্দাকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন, যে ইসলামে থেকে বৃদ্ধ হয়েছে। কিন্তু বৃদ্ধরা ইসলামে থেকে বৃদ্ধ হয়েও কি পাপে জড়াতে লজ্জাবোধ করবে না?
عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ ، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، عَوْرَتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ؟ قَالَ : احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ، أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ। قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ إِنْ كَانَ أَحَدُنَا خَالِيًا ، قَالَ : فَاللَّهُ أَحَقُّ أَنْ تَسْتَحِيَ مِنْهُ.
হযরত বাহয বিন হাকীম তাঁর দাদা থেকে রেওয়ায়াত করেন। আমি একবার রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের গোপনীয় অঙ্গসমূহ কোথায় ঢেকে রাখবো? তিনি বললেন, স্ত্রী ও দাসী ব্যতীত তোমরা তোমাদের গোপনীয় অঙ্গের হেফাজত কর। তিনি বলেন, আমি বললাম, কোনো ব্যক্তি যদি একাকী থাকে? তিনি বলেন, আল্লাহই লজ্জাশীলতার ক্ষেত্রে বেশি হকদার।
টিকাঃ
৩৫০. তাখরীজ পূর্বে দেওয়া হয়েছে।
৩৫১. সুনানে তিরমিযী: হাদীস-২৭৬৯; সুনানে আবু দাউদ: হাদীস-৪০১৭; হাদীসটি হাসান