📄 লজ্জাশীলতা ও লজ্জাহীনতা
عَنِ الْحَسَنِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ: الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ، وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ، وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ، وَالْجَفَاءُ فِي النَّارِ.
হযরত হাসান রহ. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেছেন, লজ্জা ঈমানের অঙ্গ। ঈমান জান্নাতে গমনের কারণ। লজ্জাহীনতা মন্দ চরিত্রের লক্ষণ। আর মন্দ চরিত্র জাহান্নামে গমনের কারণ।
টিকাঃ
৩৪৫. সুনানে তিরমিযী: হাদীস-২৪৫৮; মুসনাদে আহমাদ: হাদীস-৩৬৭১; হাদীসটি হাসান [আল-মাজমু লিন-নববী: ৫/১০৫; হাকেম; যাহাবী ও আলবানী]।
📄 পর্দাহীনতা
عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ: لَأَنْ أَمُوتَ ثُمَّ أَحْيَا، ثُمَّ أَمُوتُ ثُمَّ أَحْيَا ثَلَاثًا، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَنْظُرَ إِلَى عَوْرَةِ أَحَدٍ، أَوْ يَنْظُرَ أَحَدٌ إِلَى عَوْرَتِي.
হযরত সালমান ফারসী রাযি. বলেন, মৃত্যুবরণ করে পুনরায় জীবিত হওয়া (এ কথাটি তিনি তিনবার উচ্চারণ করেন) আমার নিকট কারো শরীরের গোপনীয়তা দেখে ফেলা কিংবা কেউ আমার দেহের গোপনীয়তা দেখে ফেলার চেয়ে অধিক প্রিয়। হযরত আলী রাযি. বলেন, যে অপরের সতর দেখে কিংবা অপরকে নিজের সতর দেখায় তার উপর আল্লাহর লানত।
টিকাঃ
৩৪৬. সুনানে তিরমিযী: হাদীস-২০০৯; সহীহ ইবনে হিব্বান হাদীস-৬০৮; মুসনাদে আহমাদ: হাদীস-১০৫১৯; ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।
📄 গোসলখানায় যাওয়া
রাসূল ইরশাদ করেছেন- لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَدْخُلَ الْحَمَّامَ إِلَّا بِمِثْزَرٍ
চাদর ব্যতীত গোসলখানায় প্রবেশ তোমাদের কারো জন্য বৈধ নয়।
عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ رَحِمَهُ اللهُ تَعَالَى، أَنَّهُ قَالَ: لَا يَصْلُحُ دُخُولُ الْحَمَّامِ إِلَّا بِإِزَارَيْنِ: إِزَارٍ لِلْعَوْرَةِ، وَإِزَارٍ لِلْعَيْنِ، يَعْنِي يَغُضُّ بَصَرَهُ عَنْ عَوْرَاتِ النَّاسِ.
হযরত হাসান বসরী রহ. বলেন, দু'টি পর্দা ব্যতীত গোসলখানায় প্রবেশ করা ঠিক নয়। একটি দিয়ে দেহ ঢাকবে, অপরটি দিয়ে চোখ ঢাকবে যাতে অন্যান্য মানুষের সতর দেখা না যায়।
টিকাঃ
৩৪৭. তুবারানী আওসাত: হাদীস-৬৬৬৯; সুনানে তিরমিযী: হাদীস-২৮০১; হাসান গরীব।
📄 কুদৃষ্টি
عَنْ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، أَنَّهُ قَالَ : إِيَّاكُمْ وَالنَّظْرَةَ فَإِنَّهَا تَزْرَعُ الشَّهْوَةَ فِي الْقَلْبِ، وَكَفَى بِهَا فِتْنَةً لِصَاحِبِهَا.
হযরত ঈসা বিন মারইয়াম আ. বলেন, তোমরা দৃষ্টি থেকে সতর্ক থাক। কারণ, তা কলবে কুপ্রবৃত্তির বীজ বপন করে। আর উক্ত ব্যক্তির জন্য এটিই ফেতনা হিসেবে যথেষ্ট। জনৈক বিদ্বান ব্যক্তিকেও ফাসেক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, যে তার দৃষ্টিকে মানুষের দরজা ও তাদের গোপনীয়তা থেকে হেফাজত করে না সেই ফাসেক।