📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পরহেযগারীর প্রকারভেদ ও তার পূর্ণতা

📄 পরহেযগারীর প্রকারভেদ ও তার পূর্ণতা


তিনি আরো বলেন, পরহেযগারী দুই প্রকার। যথা- ১. ফরজ পরহেযগারী। আর তা হলো, আল্লাহ তা'আলার অবাধ্যতা থেকে বেঁচে থাকা। ২. সতর্কতামূলক পরহেযগারী। আর তা হলো, সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকা।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুঃখের প্রকারভেদ

📄 দুঃখের প্রকারভেদ


দুঃখ দুই প্রকার। যথা- ১. শুভ পরিণামী দুঃখ। আখেরাতের জন্য তুমি যে দুঃখ-যন্ত্রণা ভোগ কর, তা তোমার জন্য পরিণামে শুভ। ২. ভয়ানক পরিণামী দুঃখ। দুনিয়ার জন্য যে যন্ত্রণা ও দুঃখ ভোগ কর, তা পরিণামে খুবই ভয়ানক।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পূর্ণাঙ্গ পরহেযগারীর উদাহরণ

📄 পূর্ণাঙ্গ পরহেযগারীর উদাহরণ


عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ أَتَى بِزَيْتٍ مِنَ الشَّامِ، وَكَانَتِ الزَّيْتُ فِي الْجِفَانِ يَعْنِي فِي الْقِصَاعِ، وَعُمَرُ يُقَسِّمُهُ بَيْنَ النَّاسِ بِالْأَقْدَاحِ، وَعِنْدَهُ ابْنُ لَهُ شَعَرَاتٍ، فَكُلَّمَا أُفْرِغَتْ جَفْنَةٌ مَسَحَ بَقِيَّتَهَا بِرَأْسِهِ، فَقَالَ لَهُ عُمَرُ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ : أَرَى شَعْرَكَ شَدِيدَ الرَّغْبَةِ عَلَى زَيْتِ الْمُسْلِمِينَ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ، فَانْطَلَقَ إِلَى الْحَجَّامِ فَحَلَقَ شَعْرَهُ، وَقَالَ : هُذَا أَهْوَنُ عَلَيْكَ.

হযরত উমর বিন খাত্তাব রাযি.-এর ঘটনা বর্ণিত আছে। তাঁর নিকট সিরিয়া থেকে বাইতুল মালের তেল এলো। তিনি বড় পাত্র থেকে ছোট পাত্রে তুলে মুসলমানদের মাঝে তা বণ্টন করছিলেন। তার পুত্র তাঁরই পাশে ছিল। পাত্র খালি হলে, সে তা থেকে চুলে মেখে নিত। উমর রাযি. এটা দেখে তাকে বললেন, মুসলমানদের তেলের ব্যাপারে তোমার চুল খুবই আগ্রহী। অতঃপর তিনি তাকে নিয়ে নাপিতের কাছে গিয়ে চুল মুণ্ডিয়ে দিলেন আর বললেন, এটাই তোমার জন্য ভালো।

عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَم رَحِمَهُ اللهُ تَعَالَى، أَنَّهُ اسْتَأْجَرَ دَابَّةً إِلَى عَمَّانَ، فَبَيْنَمَا هُوَ يَسِيرُ إِذْ سَقَطَ سَوْطُهُ، فَنَزَلَ عَنِ الدَّابَّةِ وَرَبَطَهَا، وَذَهَبَ رَاجِلًا، فَأَخَذَ السَّوْطَ فَقِيلَ لَهُ : لَوْ حَوَّلْتَ رَأْسَ دَابَّتِكَ فَأَخَذْتُ السَّوْطَ فَقَالَ : إِنَّمَا اسْتَأْجَرْتُهَا لِتَذْهَبَ وَلَمْ أَسْتَأْجِرُهَا لِتَرْجِعَ.

হযরত ইবরাহীম বিন আদহাম রহ.-এর ঘটনা বর্ণিত আছে। ওমানে গমনের উদ্দেশ্যে তিনি একটি বাহন ভাড়া নিলেন। পথিমধ্যে হাত থেকে চাবুক পড়ে গেলে তিনি বাহন থেকে নেমে সেটা বেঁধে রাখলেন। অতঃপর নিজ পায়ে হেঁটে গিয়ে চাবুকটি নিয়ে এলেন। কেউ বলল, বাহনটিকে ঘুরিয়ে চাবুকটি নিয়ে এলেই তো পারতেন! তিনি বললেন, আমি তো সামনের দিকে যাওয়ার জন্য বাহনটি ভাড়া করেছি, পিছনে যাওয়ার জন্য নয়।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বান্দাদের উপর আল্লাহর হক এবং আল্লাহর উপর বান্দাদের হক

📄 বান্দাদের উপর আল্লাহর হক এবং আল্লাহর উপর বান্দাদের হক


عَنْ أَبِي رَزِينِ عَنْ مُعَاذٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ : كُنْتُ مَعَ النَّبِيِّ ﷺ وَهُوَ عَلَى حِمَارٍ عَلَيْهِ بَرْزَعَةٌ فَقَالَ : يَا مُعَاذُ أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ؟ قُلْتُ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ : أَنْ تَعْبُدُوا اللهَ، وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا. ثُمَّ قَالَ : وَهَلْ تَدْرِي مَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ تَعَالَى إِذَا فَعَلُوا ذَلِكَ؟ قُلْتُ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . قَالَ : أَنْ يُدْخِلَهُمُ الْجَنَّةَ.

মু'আয ইবনে জাবাল রাযি. বলেন, আমি গাধার উপর নবীর-এর পিছনে সওয়ার ছিলাম। তিনি বললেন, 'হে মু'আয! তুমি কি জানো, বান্দার উপর আল্লাহর হক কী এবং আল্লাহর উপর বান্দার হক কী?' আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক এই যে, সে তাঁরই ইবাদত করবে, এতে তাঁর সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক এই যে, যে ব্যক্তি তাঁর সাথে কোনো কিছুকে শরীক করবে না তিনি তাকে আযাব দিবেন না।

টিকাঃ
৩৪২. সহীহ বুখারী: হাদীস-২৮৫৬; সহীহ মুসলিম: হাদীস-৩০।

ফন্ট সাইজ
15px
17px