📄 মেসবান ও মেহমান
কথিত আছে, মানুষ যখন মেহমানদের আমন্ত্রণ করে, তখন তিনটি জিনিসের প্রতি মেযবানের এবং তিনটি জিনিসের প্রতি মেহমানের লক্ষ্য রাখা চাই। মেজবান লক্ষ্য রাখবে তা নিম্নরূপ- ১. أَنْ لَا يَتَكَلَّفَ لِلضَّيْفِ مَا لَا يُطِيقُ ، وَلَا يُجَاوِزُ فِيهِ السُّنَّةَ অর্থাৎ, নিজের মর্যাদার অতিরিক্ত মেহমানের জন্য লৌকিকতা করবে না এবং সুন্নাত-পরিপন্থী কোনো কাজ করবে না। ২. أَنْ لَا يُطْعِمَهُ إِلَّا مِنْ حَلَالٍ অর্থাৎ, হালাল উপার্জন থেকে মেহমানদারি করবে। ৩. أَنْ يَحْفَظَ عَلَيْهِ وَقْتَ الصَّلَاةِ অর্থাৎ, নামাযের সময়ের প্রতি খেয়াল রাখবে। আর মেহমান খেয়াল রাখবে তা নিম্নরূপ- ১. أَنْ يَجْلِسَ حَيْثُ يَجْلِسُ অর্থাৎ, যেখানে জায়গা পাওয়া যাবে, সেখানে বসে যাবে। ২. أَنْ يَرْضَى بِمَا قُدِّمَ إِلَيْهِ অর্থাৎ, যা উপস্থিত করা হবে, তা সন্তুষ্টচিত্তে গ্রহণ করবে। ৩. أَنْ يَدْعُوَ لَهُ عِنْدَ خُرُوجِهِ بِالْبَرَكَةِ অর্থাৎ, ফেরার সময় মেযবানের জন্য বরকতে দোয়া করবে।
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَدَّى زَكَاةَ مَالِهِ، وَأَقْرَى الضَّيْفَ، وَأَعْطَى قَوْمَهُ التَّائِبَةَ، فَقَدْ وُقِيَ شُحَّ نَفْسِهِ।
হযরত জাবের রাযি. থেকে বর্ণিত। হুজুর ﷺ বলেছেন, যে ব্যক্তি নিজের মালের যাকাত দেয়, মেহমানদের মেহমানদারি করে এবং দুর্যোগের সময় নিজের সম্প্রদায়কে কিছু না কিছু দেয়, সে নিজের মনকে কার্পণ্য থেকে হিফাজত করেছে।
টিকাঃ
৩১৬. হাদীসটির সনদ জয়ীফ [মাজমাউয যাওয়ায়েদ: ৩/৭১; জয়ীফুল জামে': ২৫৫৭]।