📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বরকতময় মাল, নিকৃষ্ট ব্যবসায়ী ও উত্তম উপার্জন

📄 বরকতময় মাল, নিকৃষ্ট ব্যবসায়ী ও উত্তম উপার্জন


عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ رَحِمَهُ اللهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَসَلَّمَ، قَالَ : إِنَّمَا الْمَالُ مَالُ جَالِبِ، وَشَرُّ تُجَارِكُمُ الْمُقِيمُونَ بَيْنَ أَظْهُرِكُمْ الَّذِينَ يُمَارُونَكُمْ، وَتُمَارُونَهُمْ، وَتُخَالِفُونَهُمْ، وَيُحَالِفُونَكُمْ.

হযরত হাসান বসরী রহ. বলেন, রাসূল ইরশাদ করেছেন, বরকতময় মাল তো সে ব্যবসায়ীর, যে বাহির থেকে আনে। নিকৃষ্ট ব্যবসায়ী সে, যে তোমাদের সাথে থাকে, আর বেচাকেনা করার সময় তোমাদের সাথেই ঝগড়া করে, আর তোমরাও তার সাথে ঝগড়া কর, সে তোমাদের থেকে শপথ নেয়, আর তোমরা তার থেকে।

عَنْ جَدِّهِ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْكَسْبِ أَطْيَبُ قَالَ عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ وَكُلُّ بَيْعِ مَبْرُورٍ.

রাফে ইবনে খাদিজ রাযি. থেকে বর্ণিত। হুযুর ﷺ-কে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম উপার্জন কোনটি? তিনি বললেন, যা মানুষ নিজ হাতে উপার্জন করে; এবং প্রত্যেক এমন বেচাকেনা, যা খিয়ানত ও সন্দেহযুক্ত বিষয় থেকে মুক্ত।

عَنْ قَتَادَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : كَانَ يُقَالُ : التَّاجِرُ الصَّدُوقُ تَحْتَ ظِلَّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ.

হযরত কাতাদা রহ. বলেন, এ কথাটি সবার মুখে মুখে আলোচিত ছিল যে, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে।

টিকাঃ
৩০২. মারাসীলে হাসান বসরীর অন্তর্ভুক্ত।
৩০৩. মুসনাদে আহমাদ হাদীস-১৫৮৩৬; সুনানে বাইহাকী ৫/২৬৩; হাদীসটি হাসান [শুয়াইব আরনাউত]
৩০৪. আত-তারগীব লিল-আসবাহানী হাদীস-৭৯৪; আত-তারগীব লিল-মুনযিরী: ৩/৩৮; হাদীসটি এই অর্থে সহীহ নয়। তবে সহীহ বর্ণনায় এসেছে, সৎ ব্যবসায়ী কিয়ামতের দিনে নবী, শহীদ ও সিদ্দীকদের সাথে থাকবে [সুনানে তিরমিযী: হাদীস-১২০৯; সুনানে দারেমী: হাদীস-২৫৮১]।

ফন্ট সাইজ
15px
17px