📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ব্যবসায়ী মাসআলা জানবে

📄 ব্যবসায়ী মাসআলা জানবে


عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللهُ وَجْهَهُ، أَنَّهُ قَالَ : التَّاجِرُ إِذَا لَمْ يَكُنْ فَقِيهَا ارْتَطَمَ فِي الرِّبَا، يَعْنِي غَرِقَ فِي الرِّبَاء ثُمَّ ارْتَطَمَ، ثُمَّ ارْتَطَمَ.

হযরত আলী রাযি. বলেন, যে ব্যবসায়ী ব্যবসার মাসআলা জানে না, সে সুদে জড়িয়ে পড়ে। এরপর ধীরে ধীরে তাতে ডুবে যায়।

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : مَنْ لَمْ يَتَفَقَّهُ فِي الدِّينِ فَلَا يَتَّجِرَنَّ فِي أَسْوَاقِنَا.

হযরত উমর রাযি. বলতেন, যে ব্যক্তি মাসআলা জানে না, সে আমাদের বাজারে বেচাকেনা করবে না।

সুফিয়ান সওরী রহ. বলেন- লَا تَنْظُرَنَّ إِلَى زِي أَهْلِ السُّوقِ فَإِنَّ تَحْتَ ثِيَابِهِمْ ذِثَابًا অর্থাৎ, বাজারের লোকদের বাহ্যিক দিক দেখে ধোঁকায় পড়ো না। তাদের পোশাকের নিচে নেকড়ে লুকিয়ে আছে। তিনি আরও বলতেন- إِيَّاكُمْ وَجِيرَانَ الْأَفْنِيَاءِ، وَقُرَّاءَ الْأَسْوَاقِ، وَعُلَمَاءَ الْأَمْرَاءِ অর্থাৎ, ধনীদের প্রতিবেশী, বাজারের ক্বারী এবং দরবারী আলেমদের থেকে বেঁচে থেকো।

মুহাম্মদ বিন শিমাল রহ. বাজারে গিয়ে বলতেন- যَا أَهْلَ السُّوقِ سُوقُكُمْ كَاسِدٌ، وَبَيْعُكُمْ فَاسِدٌ، وَجَارُكُمْ حَاسِدٌ، وَمَأْوَاكُمُ النَّارُ। অর্থাৎ, হে বাজারের লোকজন! তোমাদের বাজার হলো ক্ষতির বাজার; তোমাদের বেচাকেনা ফাসেদ; তোমাদের প্রতিবেশী হিংসুক এবং তোমাদের ঠিকানা জাহান্নাম।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا ، أَنَّهُ قَالَ : كَسَبُ الْحَلَالِ أَشَدُّ مِنْ نَقْلِ الْجَبَلِ إِلَى الْجَبَلِ.

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, হালাল উপার্জন করা পাহাড় থেকে পাহাড় স্থানান্তরিত করার চেয়ে কঠিন।

عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : مَا أَعْلَمُ الْيَوْمَ شَيْئًا أَقَلَّ مِنْ دِرْهَم طَيِّبِ يُنْفَقُ، وَأَحْ يُسْকَنُ إِلَيْهِ فِي الْإِسْلَامِ، وَعَامِل يَعْمَلُ عَلَى السُّنَّةِ، وَمَا يَزْدَادُونَ إِلَّا قِلَّةٌ وَلَوْ وَجَدْنَا دِرْهَمًا مِنَ الْحَلَالِ، لَاسْتَشْفَيْنَا بِهِ مَرْضَانَا.

ইউনুস ইবনে উবাইদ রহ. বলেন- ১. হালাল উপার্জনের একটি দিরহাম, ২. এমন মুসলমান ভাই, যার কাছে শান্তি পাওয়া যায়, ৩. এমন ব্যক্তি, যে সুন্নাতের অনুসারী-এদের থেকে বিরল বস্তু আর কিছু নেই। এগুলো আরও বিরল হতে থাকবে। আমরা যদি হালাল উপার্জনের একটি দিরহামও পাই, তাহলে তার মাধ্যমে আমাদের রোগাক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করে তুলতে পারব।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহর সামনে উপস্থিতি

📄 আল্লাহর সামনে উপস্থিতি


عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ مَا مِنْ عَبْدٍ إِلَّا وَইُعْرَضُ عَلَى اللَّهِ يَوْمَ القِيَامَةِ، فَلَا تَزُولُ قَدَمَاهُ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعِ خِصَالٍ . عَنْ جَسَدِهِ فِيمَ أَبْلَاهُ ، وَعَنْ عُمْرِهِ فِيمَ أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ كَيْفَ عَمِلَ بِهِ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَأَيْنَ أَنْفَقَهُ

হযরত মুআয বিন জাবাল রাযি. বলেন, কিয়ামতের দিন প্রত্যেকেই আল্লাহর সামনে উপস্থিত হবে। আর চারটি প্রশ্নের জবাব না দিয়ে মুক্তি পাবে না। যথা- ১. দৈহিক শক্তি কীসে ব্যয় করেছে? ২. আয়ু কোন কাজে লাগিয়েছে? ৩. নিজের ইলম অনুযায়ী কী আমল করেছেন? ৪. এবং মাল কীভাবে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে।

টিকাঃ
২৯৭. সুনানে তিরমিযী হাদীস-২৪১৬; সুনানে দারেমী হাদীস-৫৫৪; এটি মূলত তিরমিযীতে বর্ণিত হাদীসেরই মর্মকথা। হাদীসটি হলো-

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মুমিন ও মুনাফিকের দুনিয়া

📄 মুমিন ও মুনাফিকের দুনিয়া


জনৈক জ্ঞানী বলেছেন, দুনিয়ায় মুনাফিকরা যা-কিছু অর্জন করে, তা লোভ নিয়ে করে। সন্দেহের কারণে ব্যয় করে না। যদি কখনো করেও, তাহলে লোক দেখানোর জন্য করে। আর অন্তর্দৃষ্টিসম্পন্ন মুমিন ব্যক্তি ভয়ে ভয়ে দুনিয়া গ্রহণ করে; কৃতজ্ঞতা হিসেবে নিকটে রাখে এবং যখন ব্যয় করে, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আনুগত্যের চাবি

📄 আনুগত্যের চাবি


হযরত ইয়াহইয়া বিন মুআয রহ. বলেন, الطَّاعَةُ مَخْرُونَةٌ فِي خَزَائِنِ اللهِ تَعَالَى، وَمِفْتَاحُهَا الدُّعَاءُ، وَأَسْنَانُهَا لُقْمَةُ الْحَلَالِ অর্থাৎ, আনুগত্য আল্লাহর খাজানাগুলোর একটি। এর চাবি দোয়া এবং চাবির দাঁত হলো হালাল লোকমা।

হযরত আবূ শুবরুমা রহ. বলেন, الْعَجَبُ مِمَّنْ يَحْتَمِي مِنْ حَلَالٍ مَখَافَةَ الدَّاءِ، فَكَيْفَ لَا يَحْتَمِي بِالْحَرَامِ مَخَافَةَ النَّارِ অর্থাৎ, আমি ওই ব্যক্তির ব্যাপারে বিস্ময় বোধ করি, যে রোগের ভয়ে হালাল রিজিক ছেড়ে দেয়, কিন্তু জাহান্নামের ভয়ে হারাম ছাড়ে না।

ফন্ট সাইজ
15px
17px