📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দীন ও দুনিয়ার শৃঙ্খলা

📄 দীন ও দুনিয়ার শৃঙ্খলা


হযরত নসর বিন ইয়াহইয়া রহ. বলেন, দীন ও দুনিয়ার শৃঙ্খলা চার ধরনের লোক দ্বারা ঠিক থাকে: আলেম, হাকিম, মুজাহিদ ও উপার্জনশীল ব্যক্তি। ফকীহ রহ. বলেন, আমি এক যাহেদকে একথার ব্যাখ্যা করতে শুনেছি। তিনি বলেছেন, হাকিম যারা, তারা হলো লোকদের রক্ষক ও পাহারাদার। আলেমরা হলেন নবীদের ওয়ারেস, যারা লোকদের পরকালের পথে পরিচালিত করেন। মুজাহিদরা হলেন দুনিয়ায় আল্লাহর সৈনিক। এরা কাফেরদের নিপাত করে মুসলমানদের জন্য শান্তি ও নিরাপত্তা বজায় রাখেন। আর উপার্জনশীলরা আল্লাহর সৃষ্টির কল্যাণের জন্য আল্লাহ তা'আলা তার 'আমীন'। এরপর বললেন, মানুষ হাকিম ও আলেমদের অনুসরণ করে। মুজাহিদ যখন অহংকার ও আত্মগৌরবে লিপ্ত হয়ে পড়ে, এবং লোক নিয়ে বের হয়, তখন শত্রুদের বিরুদ্ধে তারা কীভাবে সফল হবে? আর উপার্জনকারীরা যখন লোকদের সাথে খিয়ানত করতে থাকে, তখন লোকজন তাদের ওপর কীভাবে নির্ভর করবে?

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 জনৈক জ্ঞানীর উক্তি

📄 জনৈক জ্ঞানীর উক্তি


জনৈক জ্ঞানী বলেছেন, ব্যবসায়ীর মধ্যে যদি তিনটি জিনিস পাওয়া না যায়, তা হলে তারা উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হয়। যথা-
১. لِسَانٌ نَقِيٌّ مِنْ ثَلَاثَةٍ مِنَ الْكَذِبِ، وَاللَّغْوِ، وَالْحَلِفِ অর্থাৎ, এমন জবান, যা মিথ্যা ও অর্থহীন কথা থেকে এবং কসম থেকে পবিত্র থাকে।
২. قَلْبٌ صَافٍ مِنْ ثَلَاثٍ مِنَ الْغِشِ، وَالْخِيَانَةِ، وَالْحَسَدِ অর্থাৎ, এমন অন্তর, যা ধোঁকা, খিয়ানত ও হিংসা থেকে পবিত্র থাকে।
৩. نَفْسٌ مُحَافِظَةٌ لِثَلَاثٍ : الْجُمْعَةِ، وَالْجَمَاعَاتِ وَطَلَبِ الْعِلْمِ فِي بَعْضِ السَّاعَاتِ অর্থাৎ, এমন আত্মা, যা জুমআ ও জামাআতের খেয়াল রাখে; সুযোগ পেলে ইলমও অর্জন করে এবং সবকিছুর ওপর আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ব্যবসায়ী মাসআলা জানবে

📄 ব্যবসায়ী মাসআলা জানবে


عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللهُ وَجْهَهُ، أَنَّهُ قَالَ : التَّاجِرُ إِذَا لَمْ يَكُنْ فَقِيهَا ارْتَطَمَ فِي الرِّبَا، يَعْنِي غَرِقَ فِي الرِّبَاء ثُمَّ ارْتَطَمَ، ثُمَّ ارْتَطَمَ.

হযরত আলী রাযি. বলেন, যে ব্যবসায়ী ব্যবসার মাসআলা জানে না, সে সুদে জড়িয়ে পড়ে। এরপর ধীরে ধীরে তাতে ডুবে যায়।

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : مَنْ لَمْ يَتَفَقَّهُ فِي الدِّينِ فَلَا يَتَّجِرَنَّ فِي أَسْوَاقِنَا.

হযরত উমর রাযি. বলতেন, যে ব্যক্তি মাসআলা জানে না, সে আমাদের বাজারে বেচাকেনা করবে না।

সুফিয়ান সওরী রহ. বলেন- লَا تَنْظُرَنَّ إِلَى زِي أَهْلِ السُّوقِ فَإِنَّ تَحْتَ ثِيَابِهِمْ ذِثَابًا অর্থাৎ, বাজারের লোকদের বাহ্যিক দিক দেখে ধোঁকায় পড়ো না। তাদের পোশাকের নিচে নেকড়ে লুকিয়ে আছে। তিনি আরও বলতেন- إِيَّاكُمْ وَجِيرَانَ الْأَفْنِيَاءِ، وَقُرَّاءَ الْأَسْوَاقِ، وَعُلَمَاءَ الْأَمْرَاءِ অর্থাৎ, ধনীদের প্রতিবেশী, বাজারের ক্বারী এবং দরবারী আলেমদের থেকে বেঁচে থেকো।

মুহাম্মদ বিন শিমাল রহ. বাজারে গিয়ে বলতেন- যَا أَهْلَ السُّوقِ سُوقُكُمْ كَاسِدٌ، وَبَيْعُكُمْ فَاسِدٌ، وَجَارُكُمْ حَاسِدٌ، وَمَأْوَاكُمُ النَّارُ। অর্থাৎ, হে বাজারের লোকজন! তোমাদের বাজার হলো ক্ষতির বাজার; তোমাদের বেচাকেনা ফাসেদ; তোমাদের প্রতিবেশী হিংসুক এবং তোমাদের ঠিকানা জাহান্নাম।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا ، أَنَّهُ قَالَ : كَسَبُ الْحَلَالِ أَشَدُّ مِنْ نَقْلِ الْجَبَلِ إِلَى الْجَبَلِ.

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, হালাল উপার্জন করা পাহাড় থেকে পাহাড় স্থানান্তরিত করার চেয়ে কঠিন।

عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : مَا أَعْلَمُ الْيَوْمَ شَيْئًا أَقَلَّ مِنْ دِرْهَم طَيِّبِ يُنْفَقُ، وَأَحْ يُسْকَنُ إِلَيْهِ فِي الْإِسْلَامِ، وَعَامِل يَعْمَلُ عَلَى السُّنَّةِ، وَمَا يَزْدَادُونَ إِلَّا قِلَّةٌ وَلَوْ وَجَدْنَا دِرْهَمًا مِنَ الْحَلَالِ، لَاسْتَشْفَيْنَا بِهِ مَرْضَانَا.

ইউনুস ইবনে উবাইদ রহ. বলেন- ১. হালাল উপার্জনের একটি দিরহাম, ২. এমন মুসলমান ভাই, যার কাছে শান্তি পাওয়া যায়, ৩. এমন ব্যক্তি, যে সুন্নাতের অনুসারী-এদের থেকে বিরল বস্তু আর কিছু নেই। এগুলো আরও বিরল হতে থাকবে। আমরা যদি হালাল উপার্জনের একটি দিরহামও পাই, তাহলে তার মাধ্যমে আমাদের রোগাক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করে তুলতে পারব।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহর সামনে উপস্থিতি

📄 আল্লাহর সামনে উপস্থিতি


عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ مَا مِنْ عَبْدٍ إِلَّا وَইُعْرَضُ عَلَى اللَّهِ يَوْمَ القِيَامَةِ، فَلَا تَزُولُ قَدَمَاهُ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعِ خِصَالٍ . عَنْ جَسَدِهِ فِيمَ أَبْلَاهُ ، وَعَنْ عُمْرِهِ فِيمَ أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ كَيْفَ عَمِلَ بِهِ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَأَيْنَ أَنْفَقَهُ

হযরত মুআয বিন জাবাল রাযি. বলেন, কিয়ামতের দিন প্রত্যেকেই আল্লাহর সামনে উপস্থিত হবে। আর চারটি প্রশ্নের জবাব না দিয়ে মুক্তি পাবে না। যথা- ১. দৈহিক শক্তি কীসে ব্যয় করেছে? ২. আয়ু কোন কাজে লাগিয়েছে? ৩. নিজের ইলম অনুযায়ী কী আমল করেছেন? ৪. এবং মাল কীভাবে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে।

টিকাঃ
২৯৭. সুনানে তিরমিযী হাদীস-২৪১৬; সুনানে দারেমী হাদীস-৫৫৪; এটি মূলত তিরমিযীতে বর্ণিত হাদীসেরই মর্মকথা। হাদীসটি হলো-

ফন্ট সাইজ
15px
17px