📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 জনৈক জ্ঞানীর উক্তি

📄 জনৈক জ্ঞানীর উক্তি


জনৈক জ্ঞানী ব্যক্তি বলেছেন, যারা জ্ঞানী, তাদের জন্য এমন জায়গায় অবস্থান করা উচিত নয়, যেখানে এই পাঁচটি বস্তু নেই; প্রভাবশালী শাসক, ন্যায় বিচারক, চলমান বাজার, প্রবহমান নালা এবং অভিজ্ঞ চিকিৎসক।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 শ্রেষ্ঠ উপার্জন

📄 শ্রেষ্ঠ উপার্জন


জনৈক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বশ্রেষ্ঠ উপার্জন কী? তিনি বলেছিলেন, দুনিয়ার শ্রেষ্ঠ উপার্জন হলো প্রয়োজন মেটানোর জন্য হালাল রোজগার, যা দিয়ে বান্দাদের প্রয়োজন পূরণ হয় এবং অতিরিক্তটা পরকালের জন্য পাঠানো হয়। আর পরকালের শ্রেষ্ঠ উপার্জন হলো, এমন ইলম, যার ওপর আমলও হয় এবং যা প্রচারও করা হয়; এমন নেক আমল, যা আখেরাতের জন্য প্রস্তুত রাখা হয়; এবং এমন সুন্নাতে হাসানা, যা জীবিত করে যাওয়া হয়। প্রশ্ন করা হলো; নিকৃষ্ট উপার্জন কী? তিনি বলেন, দুনিয়ার নিকৃষ্ট উপার্জন হলো হারাম মাল, যা সঞ্চয় করা হয়েছে এবং পাপকর্মে তা ব্যয় করা হয়েছে, আর যে আল্লাহর আনুগত্য করে না, তার জন্য রাখা হয়েছে। আর আখেরাতের নিকৃষ্ট উপার্জন হলো, হিংসাবশত কারও অধিকার অস্বীকার করা; কোনো পাপকাজ বার বার করে পরকালের খাতায় লেখানো এবং অন্যায়ভাবে কোনো বিদ্বেষবশত কোনো কুপ্রথা জারি করা।

ফন্ট সাইজ
15px
17px