📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 চারা বপন করা

📄 চারা বপন করা


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : مَنْ غَرَسَ غَرْسًا، أَوْ زَرَعَ زَرْعًا فَأَكَلَ مِنْهُ إِنْسَانٌ أَوْ دَابَّةٌ أَوْ طَيْرٌ أَوْ سَبْعٌ فَهُوَ لَهُ صَدَقَةً.

হযরত জাবের বিন আব্দুল্লাহ রাযি. হতে বর্ণিত রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো চারা রোপণ করে, বা শস্য চাষ করে, যা থেকে কোনো মানুষ খায়, কিংবা কোনো প্রাণী বা পাখি উপকৃত হয়, তা ওই ব্যক্তির জন্য সদকা স্বরূপ হয়।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: لَوْ قَامَتِ الْقِيَامَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ لَا يَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَفْعَلْ.
হযরত আনাস বিন মালেক রাযি. সূত্রে বর্ণিত হাদীসে নবীজী ইরশাদ করেছেন, যদি কিয়ামত শুরু হয়ে যায়, আর তখন কারো হাতে চারা থাকে যা সে রোপন করার জন্য নিয়েছিল, তা হলে তা লাগিয়েই ওঠা চাই।

টিকাঃ
২৮৮. সহীহ মুসলিম: হাদীস-১৫৫২; মুসনাদে আহমাদ: হাদীস-১৫২০১; সুনানে দারেমী: হাদীস-২৬৫২
২৮৯. মুসনাদে আহমাদ হাদীস-১২৯৮১; মুসনাদে তওয়ালিসী হাদীস-২১৮১। হাদীসটি সহীহ [মাজমাউয যাওয়ায়েদ ৪/৬৩; শুয়াইব আরনাউত]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হালাল উপার্জনের জন্য কাজ

📄 হালাল উপার্জনের জন্য কাজ


عَنْ مَكْحُولِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ: إِيَّاكُمْ أَنْ تَكُونُوا عَيَّابِينَ، أَوْ مَدَّاحِينَ، أَوْ طَعَانِينَ، أَوْ مُتَمَاوِتِينَ.

হযরত মাকহুল রহ. বলেন, তোমরা নিন্দাকারী হয়ো না; তোষামোদকারী হয়ো না; তিরস্কারকারী হয়ো না এবং মৃত ব্যক্তির মত বেকার পড়ে থেকো না।

টিকাঃ
২৯০. মুসনাদে শিহাব: হাদীস-৯৪০

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহর রাস্তায় আমল

📄 আল্লাহর রাস্তায় আমল


عَنْ أَبِي الْمُخَارِقِ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ مَعَ أَصْحَابِهِ، إِذْ مَرَّ عَلَيْهِمْ أَعْرَابِيُّ شَابٌّ جَلْدٌ، فَقَالَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا: وَيْحَهُ لَوْ كَانَ شَبَابُهُ، وَقُوَّتُهُ فِي سَبِيلِ اللهِ، كَانَ أَعْظَم لِأَجْرِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنْ كَانَ يَسْعَى عَلَى أَبَوَيْنِ كَبِيرَيْنِ لِيُعِينَهُمَا ، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ، وَإِنْ كَانَ يَسْعَى عَلَى أَوْلَادِهِ الصَّغَارِ، فَهُوَ فِي سَبِিলِ اللَّهِ، وَإِنْ كَانَ يَسْعَى عَلَى نَفْسِهِ لِيَسْتَغْنِي عَنِ النَّاسِ، فَهُوَ فِي سَبِিলِ اللَّهِ، وَإِنْ كَانَ يَسْعَى رِيَاءٌ، وَسُمْعَةً، فَهُوَ فِي سَبِিলِ الشَّيْطَانِ.

আবুল মুখারিক রহ. বলেন, একবার রাসূল তার সঙ্গীদের সাথে বসা ছিলেন। এই সময় এক শক্তসমর্থ যুবক তাদের নিকট দিয়ে অতিক্রান্ত হলো। তাকে দেখে হযরত আবু বকর এবং উমর রাযি. বললেন, আহ! যদি এই যুবক তার শক্তি-সামর্থ্য আল্লাহর রাস্তায় ব্যয় করত! তাহলে তা সওয়াব লাভের মহান একটি মাধ্যম হতো। তখন রাসূল বললেন, এই ব্যক্তি যদি তার বৃদ্ধ পিতা- মাতাকে সহযোগিতা করে, তা হলে তার এ-কাজটিও আল্লাহর রাস্তায় হবে। যদি সে তার ছোট বাচ্চাদের জন্য পরিশ্রম করে তাহলে তা আল্লাহর রাস্তায় হবে। যদি সে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচার জন্য উপার্জন করে, তাহলে এটাও আল্লাহর রাস্তায় হবে। আর যদি এই সব কাজ সে লোক দেখানোর জন্য করে থাকে, তা হলে তা হবে শয়তানের রাস্তায়।

وعন ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال " إِنَّ اللَّهَ تَعَالَى يُحِبُّ كُلُّ مُؤمِنٍ مُحترف أبا العيال، ولا يحب الفارع الصحيح، لا في عمل الدنيا ولا في عمل الآخرة.

হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ তা'আলা বহু সন্তান-সন্তুতির অধিকারী উপার্জনকারী মুমিন বান্দাকে পছন্দ করেন। তিনি অবসর গ্রহণ করে সুস্থ শরীরে ঘরে বসে থাকা এমন লোককে পছন্দ করেন না, যে দুনিয়ার কাজও করে না, আখেরাতের কাজও না।"

টিকাঃ
২৯১. ত্ববারানী কাবীর : ১৯/১২৯; সনদ সহীহ [আত-তারগীব লি-মুনযিরী: ৩/৮১; মাজমাউয যাওয়ায়েদ: ৪/৩২৫]।
২৯২. তুবারানী আওসাত: ৪/৩৮০; মাজমাউয যাওয়ায়েদ : ৪/৬৬; হাদীসটি জয়ীফ [তাখরীজুল কাশশাফ: ৪/২৩৬]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আল্লাহর রাস্তায় জিহাদকারী

📄 আল্লাহর রাস্তায় জিহাদকারী


عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ يَخْرُجُ إِلَى السُّوقِ وَيَشْتَرِي حَوَائِجَ أَهْلِهِ، فَسُئِلَ عَنْ ذَلِكَ فَقَالَ: أَخْبَرَنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ، مَنْ سَعَى عَلَى عِيَالِهِ لِيَكُفَّهُمْ عَنِ النَّاسِ، فَهُوَ فِي سَبِিলِ اللَّهِ.

হযরত জাফর বিন মুহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল নিজেই বাজারে গিয়ে পরিবারের লোকজনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, জিবরাঈল আলাইহিস্ সালাম আমাকে বলেছেন, যে ব্যক্তি নিজ পরিবার-পরিজনের জন্য কাজকর্ম করে, যেন তাদের অন্যের মুখাপেক্ষী হতে না হয়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় জিহাদকারী বলে গণ্য করা হয়।

টিকাঃ
২৯৩. ত্ববারানী আওসাত: ৪/২৮৪; হিলইয়াতুল আউলিয়া: ৬/২১২; হাদীসটি সহীহ (সিলসিলা সহীহা: হাদীস-২২৩২]।

ফন্ট সাইজ
15px
17px