📄 হযরত উমর রাযি.-এর উক্তি
وَلَوْ بَسَطَ اللهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ ইবরাহিম রহ. বলেন, যদি কামাই ছাড়াই আল্লাহ তা'আলা বান্দাদের রিজিক দিয়ে দিতেন, তা হলে তারা অবসর সময় পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করত। কিন্তু আল্লাহ তা'আলা তাদেরকে রিজিকের কাজে ব্যস্ত রেখেছেন, যার ফলে তারা বিশৃঙ্খলার সময় পায় না। হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রহ. বলেন, সে ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই, যে হালাল উপায়ে মাল উপার্জন করে মালের হক আদায় করে না এবং তা দিয়ে নিজের সম্মান রক্ষা করে না।
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ: يَا مَعْشَرَ الْفُقَرَاءِ ارْفَعُوا رُؤُوسَكُمْ، وَاتَّجِرُوا فَقَدْ وَضَحَ الطَّرِيقُ، وَلَا تَكُونُوا عِيَالًا عَلَى النَّাসِ وَرَوَى الْعَوَّامُ بْنُ حَوْشَبَ، عَنْ أَبِي صَالِحٍ مَوْلَى عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ، أَنَّهُ قَالَ: كَانَ عُمَرُ يَأْمُرُنَا أَنْ نَشْتَرِكَ ثَلَاثَةً فَيَجْلِبَ وَاحِدٌ، وَيَبِيعَ الْآخَرُ، وَيَغْزُوَ الثَّالِثُ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى.
হযরত উমর রাযি. বলতেন, গরিব ও নিঃস্ব লোকেরা! তোমরা মাথা তুলে দাঁড়াও, ব্যবসায় লেগে যাও। কারণ, এটা একটি সহজ পথ। কারো ওপর বোঝা হয়ে থেকো না। আবু সালেহ রহ. বলেন, হযরত উমর রাযি. আমাদের পরামর্শ দিতেন, তিন ব্যক্তি মিলে যেন ব্যবসা করি। একজন পণ্য নিয়ে আসবে; একজন বিক্রয় করবে এবং আরেকজন আল্লাহর রাস্তায় জিহাদে যাবে। আওয়াম বিন হাওশাব রহ. বলেন, আবূ সালেহ আমার নিকট এই কথাটি তখন বলেছেন যখন আমি সীমান্তে পাহারায় ছিলাম। তিনি বলেছিলেন, আমরা তিন অংশীদার। আর এখন আমার জিহাদে আসার পালা।
📄 হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহ.-এর উক্তি
হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহ. বলেন, যে ব্যক্তি বাজার ছেড়ে দেয়, তার পৌরুষ নিস্তেজ হয়ে যায় এবং চরিত্র নষ্ট হয়ে যায়। মুহাম্মদ বিন সালামাকে ইবরাহীম বিন ইউসুফ রহ. বলেছিলেন, তুমি অবশ্যই বাজারে আসা-যাওয়া বহাল রাখবে। কারণ, এতে আত্মিক মর্যাদা টিকে থাকে।
📄 চারা বপন করা
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : مَنْ غَرَسَ غَرْسًا، أَوْ زَرَعَ زَرْعًا فَأَكَلَ مِنْهُ إِنْسَانٌ أَوْ دَابَّةٌ أَوْ طَيْرٌ أَوْ سَبْعٌ فَهُوَ لَهُ صَدَقَةً.
হযরত জাবের বিন আব্দুল্লাহ রাযি. হতে বর্ণিত রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো চারা রোপণ করে, বা শস্য চাষ করে, যা থেকে কোনো মানুষ খায়, কিংবা কোনো প্রাণী বা পাখি উপকৃত হয়, তা ওই ব্যক্তির জন্য সদকা স্বরূপ হয়।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: لَوْ قَامَتِ الْقِيَامَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ لَا يَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَفْعَلْ.
হযরত আনাস বিন মালেক রাযি. সূত্রে বর্ণিত হাদীসে নবীজী ইরশাদ করেছেন, যদি কিয়ামত শুরু হয়ে যায়, আর তখন কারো হাতে চারা থাকে যা সে রোপন করার জন্য নিয়েছিল, তা হলে তা লাগিয়েই ওঠা চাই।
টিকাঃ
২৮৮. সহীহ মুসলিম: হাদীস-১৫৫২; মুসনাদে আহমাদ: হাদীস-১৫২০১; সুনানে দারেমী: হাদীস-২৬৫২
২৮৯. মুসনাদে আহমাদ হাদীস-১২৯৮১; মুসনাদে তওয়ালিসী হাদীস-২১৮১। হাদীসটি সহীহ [মাজমাউয যাওয়ায়েদ ৪/৬৩; শুয়াইব আরনাউত]।
📄 হালাল উপার্জনের জন্য কাজ
عَنْ مَكْحُولِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ: إِيَّاكُمْ أَنْ تَكُونُوا عَيَّابِينَ، أَوْ مَدَّاحِينَ، أَوْ طَعَانِينَ، أَوْ مُتَمَاوِتِينَ.
হযরত মাকহুল রহ. বলেন, তোমরা নিন্দাকারী হয়ো না; তোষামোদকারী হয়ো না; তিরস্কারকারী হয়ো না এবং মৃত ব্যক্তির মত বেকার পড়ে থেকো না।
টিকাঃ
২৯০. মুসনাদে শিহাব: হাদীস-৯৪০