📄 আহলে ইলমের মজলিস ও ফাসেকদের মজলিস
বলা হয়, আহলে ইলমদের মজলিস হলো দ্বীনের সংশোধন ও দেহের জন্য অলংকার। আর ফাসেকদের মজলিস হলো দীন ও দেহ, দুটোই নষ্টকারক।

📄 চারটি মসীবত
আবু ইয়াহইয়া ওরাহ রহ. বলেন, মসীবত হলো চারটি: তাকবিরে উলা না পাওয়া; যিকিরের মজলিসে উপস্থিত না হতে পারা; শত্রুদের মুকাবিলা করতে না পারা এবং ওকুফে আরাফা করতে না পারা। অর্থাৎ, হজের জন্য বেরিয়ে হজ্ব করতে না পারা।

📄 ইবাদত
عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ : النَّظَرُ فِي وَجْهِ الْعَالِمِ عِبَادَةٌ، وَالنَّظَرُ فِي الْكَعْبَةِ عِبَادَةٌ، وَالنَّظَرُ فِي الْمُصْحَفِ عِبَادَةٌ.
হযরত উসামা ইবনে যায়েদ রাযি. থেকে বর্ণিত। হুযুর ﷺ ইরশাদ করেছেন, আলেমদের চেহারার দিকে তাকানো ইবাদত; কা'বার দিকে তাকানো ইবাদত এবং কুরআনের দিকে তাকানো ইবাদত।
টিকাঃ
২৬১. আল-ফিরদাউস : হাদীস-৬৮৬৭; জয়ীফুল জামে': হাদীস-৬৫৯৯।

📄 আলেমের-দীনের যিয়ারত
ফকীহ রহ. বলেন, যদি আলেমদের মজলিসে তাকে দেখা ছাড়া অন্য কোনো উপকার না-ও হতো, তা হলেও জ্ঞানীদের জন্য সেখানে উপস্থিত হওয়ার আগ্রহ থাকা আবশ্যক হতো। আর যখন হুযুর তাকে নিজের স্থলাভিষিক্ত করে গেছেন, তখন কীরূপ হওয়া চাই? তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো আলেমের সাক্ষাৎ করে, সে যেন আমার সাক্ষাৎ করে; যে ব্যক্তি কোনো আলেমের মজলিসে বসে, সে যেন আমার মজলিসে বসে। আর যে ব্যক্তি দুনিয়ায় আমার মজলিসে বসে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাকে আমার সাথে জান্নাতে বসাবেন।
টিকাঃ
২৬২. হাদীসটি জাল [মীযানুল এতেদাল ৩/৬৮১; আত-তানযীহ : হাদীস-৫৭,৫৯; কাশফুল খফা: হাদীস-২৪৯৪; আল-ফাওয়ায়েদুল মাজমুয়াহ: হাদীস-২৮৫]।