📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আট ধরনের লোকের সাহচর্যের ফল

📄 আট ধরনের লোকের সাহচর্যের ফল

ফকীহ সমরকন্দী রহ. বলেন, যে ব্যক্তি আট ধরনের লোকের সাথে উঠাবসা করে, আল্লাহ তা'আলা তার মধ্যে আটটি জিনিস বৃদ্ধি করে দেন। যথা-
১. وَمَنْ جَلَسَ مَعَ الْأَغْنِيَاءِ ، زَادَهُ اللهُ حُبَّ الدُّنْيَا وَالرَّغْبَةَ فِيهَا অর্থাৎঃ, ধনীদের সাথে বসলে দুনিয়ার প্রতি ভালোবাসা ও আকর্ষণ বৃদ্ধি পায়।
২. وَمَنْ جَلَسَ مَعَ الْفُقَرَاءِ ، زَادَهُ اللهُ الشُّكُرَ وَالرِّضَا بِقِسْمَةِ اللَّهِ تَعَالَى অর্থাৎঃ, গরিবদের সাথে বসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও তার বণ্টনে সন্তুষ্টি বৃদ্ধি পায়।
৩. وَمَنْ جَلَسَ مَعَ السُّلْطَانِ، زَادَهُ اللهُ الْكِبْرَ، وَقَسَاوَةَ الْقَلْبِ অর্থাৎঃ, বাদশাহর সাথে বসলে অহঙ্কার ও মনের কঠোরতা বৃদ্ধি পায়।
৪. وَمَنْ جَلَسَ مَعَ النِّسَاءِ ، زَادَهُ اللهُ الْجَهْلَ، وَالشَّهْوَةَ অর্থাৎঃ, নারীদের সাথে বসলে অজ্ঞতা ও কামনা বৃদ্ধি পায়।
৫. وَمَنْ جَلَسَ مَعَ الصِّبْيَانِ، زَادَهُ اللهُ اللَّهْوَ وَالْمِرَاحَ অর্থাৎঃ, বাচ্চাদের সাথে বসলে অর্থহীন কাজ ও কৌতুকের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।
৬. وَمَنْ جَلَسَ مَعَ الْفُسَاقِ، زَادَهُ اللهُ الْجُرْأَةَ عَلَى الذُّنُوبِ، وَالْمَعَاصِيَ وَالْإِقْدَامَ عَلَيْهَا . وَالتَّسْوِيفَ فِي التَّوْبَةِ অর্থাৎ, ফাসেকদের সাথে বসলে পাপের প্রতি সাহস বৃদ্ধি পায় এবং তাওবা করতে বিলম্ব হয়।
৭. وَمَنْ جَلَسَ مَعَ الصَّالِحِينَ، زَادَهُ اللهُ الرَّغْبَةَ فِي الطَّاعَاتِ وَاجْتِنَابَ الْمَحَارِمَ অর্থাৎ, নেককারদের সাথে বসলে আল্লাহর আনুগত্যের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়; এবং
৮. وَمَنْ جَلَسَ مَعَ الْعُلَمَاءِ، زَادَهُ اللَّهُ الْعِلْمَ وَالْوَرَعَ অর্থাৎ, আলেমদের সাথে বসলে ইলম ও তাকওয়া বৃদ্ধি পায়।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 তিন ধরনের নিদ্রা ও তিন ধরনের হাসি

📄 তিন ধরনের নিদ্রা ও তিন ধরনের হাসি

বলা হয়, তিন ধরনের ঘুম ও তিন ধরনের হাসি আল্লাহ পছন্দ করেন না। যিকিরের মজলিসের ঘুম, ফজরের নামাযের পর ও ইশার নামাযের আগের ঘুম এবং ফরজ নামাযের মধ্যে ঘুম। আর জানাযার পিছনে হাসি, যিকিরের মজলিসে হাসি এবং কবরস্থানে হাসি।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আহলে ইলমের মজলিস ও ফাসেকদের মজলিস

📄 আহলে ইলমের মজলিস ও ফাসেকদের মজলিস

বলা হয়, আহলে ইলমদের মজলিস হলো দ্বীনের সংশোধন ও দেহের জন্য অলংকার। আর ফাসেকদের মজলিস হলো দীন ও দেহ, দুটোই নষ্টকারক।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 চারটি মসীবত

📄 চারটি মসীবত

আবু ইয়াহইয়া ওরাহ রহ. বলেন, মসীবত হলো চারটি: তাকবিরে উলা না পাওয়া; যিকিরের মজলিসে উপস্থিত না হতে পারা; শত্রুদের মুকাবিলা করতে না পারা এবং ওকুফে আরাফা করতে না পারা। অর্থাৎ, হজের জন্য বেরিয়ে হজ্ব করতে না পারা।

ফন্ট সাইজ
15px
17px