📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 প্রকৃত ফকীহ

📄 প্রকৃত ফকীহ


এক ব্যক্তি হাসান বসরী রহ. কে বললেন, আমাদের ফেকাহবিদগণ তো এ বিষয়ে এমন এমন বলেন। তখন হাসান বসরী রহ. বললেন, তুমি ফেকাহবিদ দেখেছ?

إِنَّمَا الْفَقِيهُ الزَّاهِدُ فِي الدُّنْيَا الرَّاغِبُ فِي الْآخِرَةِ الْبَصِيرُ بِذَنْبِهِ ، الدَّوَّامُ عَلَى عِبَادَةِ رَبِّهِ.
ফকীহ সে ব্যক্তি, যে দুনিয়া ত্যাগী, আখেরাত প্রত্যাশী এবং নিজের পরকাল সম্পর্কে চিন্তা করে রবের ইবাদতকারী।

প্রসিদ্ধ উক্তি আছে- إِذَا اشْتَغَلَ الْعُلَمَاءُ بِجَمْعِ الْحَلَالِ صَارَ الْعَوَامُ أَكَلَةَ الشُّبْهَةِ، وَإِذَا صَارَ الْعُلَمَاءُ أَكَلَةَ الشُّبْهَةِ، صَارَ الْعَوَامُ أَكَلَةَ الْحَرَامِ، وَإِذَا صَارَ الْعُلَمَاءُ أَكَلَةَ الْحَرَامِ صَارَ الْعَوَامُ كُفَّارًا.

আলেমগণ যখন হালাল সম্পদ জমা করতে থাকবে, সাধারণ মানুষ তখন সন্দেহযুক্ত খাবারে লিপ্ত হবে। আর আলেমগণ যখন সন্দেহযুক্ত খাবারে লিপ্ত হবে, সাধারণ মানুষ তখন হারামে লিপ্ত হবে। আর আলেমগণ যখন হারামে লিপ্ত হবে, সাধারণ মানুষ তখন কাফের হয়ে যাবে।

ফকীহ সমরকন্দী রহ. বলেন, কারণ যখন আলেমগণ হালাল সম্পদ সঞ্চয় করতে থাকবে, তখন সাধারণ মানুষ তাদের অনুসরণ করবে। কিন্তু পুরোপুরি ইলম না থাকার কারণে সন্দেহযুক্ত বিষয় থেকে বাঁচতে পারবে না। আর আলেমগণ যখন সন্দেহযুক্ত মাল খেতে থাকবে, তখন সাধারণ মানুষ তার অনুসরণ করবে। কিন্তু পূর্ণ জ্ঞান না থাকার কারণে সে হারামেও লিপ্ত হবে। আর আলেমগণ যখন হারামে লিপ্ত হবে, সাধারণ মানুষ তখন তাতে জড়িয়ে পড়বে। আর সেটাকে হালাল মনে করে গ্রহণ করার কারণে সে কাফের হয়ে যাবে।

বলা হয়, কিয়ামতের দিন জাহেলরা আলেমদের আস্তিন ধরে বলবে, তোমরা আলেম ছিলে, কিন্তু আমাদেরকে বাধা দিলে না কেন? আমাদেরকে পথ দেখালে না কেন? আজ আমরা বিপদগ্রস্থ!

কথিত আছে, রাসূল ﷺ-কে জিজ্ঞেস করা হলো, أَيُّ النَّاسِ شَرٌّ অর্থাৎ, নিকৃষ্ট ব্যক্তি কারা? তিনি বললেন, إِذَا فَسَدَ الْعَالِمُ অর্থাৎ, আলেমগণ, যখন তারা নষ্ট হয়ে যায়। বলা হয়, একজন আলেম নষ্ট হয়ে যাওয়া, আর আলম (জগত) নষ্ট হয়ে যাওয়া সমান।

টিকাঃ
২৫১. সুনানে দারেমী: ১/৮২ [কাছাকাছি অর্থে হাদীসটি বর্ণিত হয়েছে]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হাদীসের যাকাত

📄 হাদীসের যাকাত


عَنْ بِشْرِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ كَانَ يَقُولُ لِأَصْحَابِ الْحَدِيثِ : أَدُّوا زَكَاةَ هَذِهِ الْأَحَادِيثِ قَالُوا : كَيْفَ نُؤَدِّي زَكَاتَهَا؟ قَالَ : اعْمَلُوا مِنْ كُلِّ مِائَتَيْ حَدِيثٍ بِخَمْسَةِ أَحَادِيثَ.

বশির বিন হারেস রহ. মুহাদ্দিসদের বলতেন, এসব হাদীসের যাকাত আদায় কর। তাঁকে জিজ্ঞেস করা হলো, এগুলোর যাকাত কীভাবে আদায় করা হবে? তিনি বললেন, প্রতি দুইশত হাদীস থেকে পাঁচটির উপর আমল কর।

জনৈক বিদ্বান ব্যক্তি বলেন, বর্তমানে ইলম অর্জন করা অপবাদতুল্য, কান লাগিয়ে শোনা প্রশান্তি, তা নিয়ে আলোচনা করা মনের চাহিদা এবং সেটার উপর আমল করা মনের সাথে বিবাদ করা।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ইলমের উদ্দেশ্য হলো তদানুযায়ী আমল করা

📄 ইলমের উদ্দেশ্য হলো তদানুযায়ী আমল করা


عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ طَلَبَ الْعِلْمَ لَأَرْبَعِ دَخَلَ النَّارَ أَوْ نَحْوَ هَذِهِ الْكَلِمَةِ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ لِيَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَوْ لِيَأْخُذَ بِهِ مِنَ الأَمَرَاءِ .

হযরত আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত। রাসূল বলেন, যে ব্যক্তি চার কারণে ইলম অর্জন করবে, সে জাহান্নামী। যথা- ১. আহলে ইলমের সাথে তর্ক করা। ২. মূর্খদের সাথে তর্ক করা। ৩. মানুষের মনোযোগ আকর্ষণ করা। ৪. আমিরদের থেকে সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি লাভ করা।

সুফিয়ান সাওরী রহ. বলেন, ইলমের কয়েকটি স্তর রয়েছে। যথা- ১. প্রথম স্তর হলো, নীরবতা অবলম্বন করা। ২. দ্বিতীয় স্তর হলো, মনোযোগ দিয়ে শোনা। ৩. তৃতীয় স্তর হলো, হিফজ করা। ৪. চতুর্থ স্তর হলো, তদানুযায়ী আমল করা। ৫. পঞ্চম স্তর হলো, তার প্রচার-প্রসার করা।

হযরত আবু দারদা রাযি. বলেন- كُنْ عَالِمًا، أَوْ مُتَعَلِّمًا، أَوْ مُسْتَمِعًا، وَلَا تَكُنِ الرَّابِعَ فَتَهْلِكُ
আলেম হও বা তালেবে ইলম হও, কিংবা ইলম শ্রবণকারী হও। এই তিনটির একটিও না হতে পারলে তুমি ধ্বংস হলে।

টিকাঃ
২৫২. সুনানে তিরমিযী: হাদীস-২৬৫৪; সুনানে ইবনে মাজাহ: হাদীস-২৫৩; সুনানে দারেমী: হাদীস-২৬১; হাদীসটি সহীহ।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আলেমের প্রকারভেদ

📄 আলেমের প্রকারভেদ


আলেম তিন ধরনের। যথা-
১. عَالِمٌ بِاللَّهِ وَعَالَمُ بِأَمْرِ اللَّهِ অর্থাৎ, যারা আল্লাহকে ভয় করে ও তাঁর আদেশ নিষেধ সম্পর্কে জানে।
২. عَالِمٌ بِاللَّهِ وَلَيْسَ عَالِمًا بِأَمْرِ اللَّهِ অর্থাৎ, যারা আল্লাহকে ভয় করে কিন্তু তাঁর আদেশ নিষেধ সম্পর্কে জানে না।
৩. عَالَمُ بِأَمْرِ اللَّهِ وَلَيْسَ بِعَالِمٍ بِاللَّهِ অর্থাৎ, যারা আদেশ নিষেধ সম্পর্কে জানে কিন্তু অন্তরে আল্লাহর ভয় নেই।

ফন্ট সাইজ
15px
17px