📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কুরআন শিখে ভুলে যাওয়া

📄 কুরআন শিখে ভুলে যাওয়া


عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : عُرِضَتْ عَلَيَّ الذُّنُوبُ فَلَمْ أَرَ فِيهَا سَيِّئًا أَعْظَمَ مِنْ حَامِلِ الْقُرْآنِ وَتَارِكِهِ.

হযরত ওয়ালীদ ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, আমার সামনে সমস্ত গুনাহ পেশ করা হয়েছিল। সেখানে সবচেয়ে বড় গুনাহগার হিসাবে দেখতে পেয়েছি, যে কুরআন শিখে তা ভুলে যাওয়া।

عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ نَسِيَهُ مِنْ غَيْرِ عُذْرٍ حُطَّ لَهُ بِكُلِّ آيَةٍ دَرَجَةٌ، وَجَاءَ يَوْمَ الْقِيَامَةِ مَجْذُومًا مَخْصُومًا.

হযরত তালক ইবনে হাবীব রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি কুরআন শিক্ষা করার পর কোনো কারণ ছাড়া তা ভুলে যায়, প্রতিটি আয়াতের পরিবর্তে তার একটি করে মর্যাদা কমে যায় এবং কিয়ামতের দিন সে কুষ্ঠরোগীর ন্যায় হাত নিয়ে উপস্থিত হবে।

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ : مَا مِنْ رَجُلٍ تَعَلَّمَ الْقُرْآنَ ، ثُمَّ نَسِيَهُ إِلَّا لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ أَجْزَمَ.

সাদ ইবনে উবাদা রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, যে কোনো ব্যক্তি কুরআন শিখে ভুলে যায়, সে এক হাত কর্তিত অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাত করবে।

عَنِ الضَّحَاكِ، قَالَ: مَا تَعَلَّمَ الْقُرْآنَ رَجُلٌ ثُمَّ نَسِيَهُ إِلَّا بِذَنْبٍ يُصِيبُهُ ثُمَّ قَرَأَ: (وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ وَأَيُّ مُصِيبَةٍ أَعْظَمُ مِنْ نِسْيَانِ الْقُرْآنِ.

হযরত যাহ্হাক রহ. বলেন, কুরআন শিক্ষা করে মানুষ তা ভুলে যায় তার নিজের গুনাহের কারণেই। অতঃপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করলেন- وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ। অর্থ: তোমাদেরকে তোমাদের অর্জনের ফলেই বিপদ আক্রান্ত করে তবে তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। আর কুরআন ভুলে যাওয়ার চেয়ে বড় বিপদ আর কী হতে পারে?!

টিকাঃ
২৩২. সুনানে আবী দাউদ হাদীস-৪৬১; সুনানে তিরমিযী: হাদীস-২৯১৬; সনদটি জয়ীফ [ফাতহুল বারী: ৮/৭০৪; আল-খুলাসা লি-নববী: ১/৩০৬]।
২৩৩. সুনানে আবী দাউদ: হাদীস-১৪৭৪; সুনানে দারেমী হাদীস-৩৩৪৩।
২৩৪. মুসনাদে আহমাদ: হাদীস-২২৪৫৬; সুনানে দারেমী: হাদীস-৩৩৪০; হাদীসটির গ্রহণযোগ্য শাওয়াহেদ বিদ্যমান [ফাজায়েলে কুরআন লি-ইবনে কাসীর: হাদীস-২১৯]।
২৩৫. সূরা আশ শুরা: আয়াত-৩০

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কুরআনের হক

📄 কুরআনের হক


عَنِ الْحَسَنَ بْنَ زِيَادٍ، يَقُولُ : سَمِعْتُ أَبَا حَنِيفَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، يَقُولُ: مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي السَّنَةِ مَرَّتَيْنِ، فَقَدْ أَدَّى حَقَّهُ، لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ عَرَضَهُ فِي كُلِّ سَنَةٍ عَلَى جِبْرِيلَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مَرَّةً، وَفِي السَّنَةِ الَّتِي تُوُفِّيَ فِيهَا مَرَّتَيْنِ.

হাসান ইবনে যিয়াদ রহ. বলেন, হযরত আবূ হানীফা রহ.-কে বলতে শুনেছি, যে বছরে দু'বার কুরআন খতম করল, সে তার হক আদায় করল। কারণ, রাসূল জিবরাঈল আ. কে প্রতি বছর একবার কুরআন পড়ে শোনাতেন। ওফাতের বছর তিনি তাঁকে দু'বার শুনিয়েছিলেন।

টিকাঃ
২৩৬. কুরআন শোননোর হাদীসটি [সহীহ বুখারী: হাদীস-৩৬২৪]।

ফন্ট সাইজ
15px
17px