📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মুমিনদেরকে কষ্ট দেওয়া

📄 মুমিনদেরকে কষ্ট দেওয়া


হযরত যায়েদ ইবনে সামুরা রহ. বলেন, সমুদ্রের পারের মতো জাহান্নামের কিছু পার রয়েছে, যাতে উটের মত বৃহৎ সাপ এবং গাধার মত বড় বিচ্ছু আছে। জাহান্নামীরা যখন জাহান্নামের আযাবে অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইতে থাকবে তখন তাদের বলা হবে, তোমরা জাহান্নামের পারে চলে যাও। তারা পারে গেলে সেখানের সাপ ও বিচ্ছুগুলো তাদের মুখ, জিহ্বা ইত্যাদি দংশন করতে থাকবে। সেখান থেকে বাঁচার জন্য তারা পুনরায় জাহান্নামে ফিরে যেতে চাইবে। তখন তাদের গায়ে চুলকানি দেখা দিবে। তারা চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গায়ের হাড় বের করে ফেলবে। তাদেরকে বলা হবে, এটা হলো, মুমিনকে কষ্ট দেওয়ার শাস্তি। আল্লাহ তা'আলা এর প্রতি ইঙ্গিত করেই বলেন—
زِدْنَاهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوا يُفْسِدُونَ.
অর্থ: তারা যে ফাসাদ করত তার জন্য আমি তাদেরকে আযাবের পর আযাব বাড়িয়ে দিব।

عَنْ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ : كَفَى بِالْمُؤْمِنِ مِنَ الْغَيِّ ثَلَاثُ، يَعِیبُ عَلَى النَّاسِ بِمَا يَأْتِي بِهِ . وَيُبْصِرُ مِنْ عُيُوبِهِمْ مَا لَا يُبْصِرُ مِنْ عُيُوبِ نَفْسِهِ، وَيُؤْذِي جَلِيسَهُ فِيمَا لَا يَعْنِيهِ.
হযরত ইবনে উমর রাযি. বলেন, মানুষ পথভ্রষ্ট হওয়ার জন্য তিনটি স্বভাবই যথেষ্ট।
১. নিজে যে কাজ করে, অন্যকে তার জন্য দোষারোপ করা।
২. নিজের দোষ না দেখে অন্যের দোষ দেখা।
৩. নিজের সঙ্গীদের কষ্ট দেওয়া।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ يُنَادِي مُنَادٍ مِنْ تَحْتِ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ، يَا أُمَّةَ مُحَمَّدٍ، مَا كَانَ لِي قِبَلَكُمْ فَقَدْ وَهَبْتُهُ لَكُمْ، وَبَقِيَتِ التَّبِعَاتُ فَتَوَاهَبُوهَا وَادْخُلُوا الْجَنَّةَ بِرَحْمَتِي.
হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, কিয়ামতের দিন আরশের নিচে এক ঘোষক ঘোষণা করে বলবে, হে মুহাম্মাদ ﷺ-এর উম্মত! তোমাদের উপর আমার যে হক ছিল, তা আমি ক্ষমা করে দিয়েছি। এখন তোমরা একে অপরের হক পরিশোধ করে আমার রহমতে জান্নাতে প্রবেশ কর।

টিকাঃ
১১০. সূরা নাহল ৮৮
১১১. মুসনাদুল ফিরদাউস: হাদীস-৪৪৭১; শায়েখ শুয়াইব আরনাউত হাদীসটিকে জাল বলেছেন [তাখরীজে শরহে সুন্নাহ: হাদীস-৩৪৬৫]।

ফন্ট সাইজ
15px
17px