📄 আসমানের পাঁচজন ফেরেশতার ঘোষণা
رُوِيَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ: مَا مِنْ يَوْمٍ إِلَّا وَيَنْزِلُ مِنَ السَّمَاءِ خَمْسٌ مِنَ الْمَلَائِكَةِ. أَحَدُهُمْ بِمَكَّةَ، وَالثَّانِي: بِالْمَدِينَةِ. وَالثَّالِثُ : بِبَيْتِ الْمَقْدِسِ، وَالرَّابِعُ: بِمَقَابِرِ الْمُسْلِمِينَ. وَالْخَامِسُ: بِأَسْوَاقِ الْمُسْلِمِينَ . فَأَمَّا الَّذِي يَنْزِلُ بِمَكَّةَ فَيُنَادِي : أَلَا مَنْ تَرَكَ فَرَائِضَ اللَّهِ تَعَالَى، فَقَدْ خَرَجَ مِنْ رَحْمَةِ اللَّهِ تَعَالَى وَأَمَّا الَّذِي يَنْزِلُ بِالْمَدِينَةِ فَيُنَادِي أَلَا مَنْ تَرَكَ سُنَنَ النَّبِيِّ ﷺ فَقَدْ خَرَجَ مِنْ شَفَاعَتِهِ، وَأَمَّا الَّذِي يَنْزِلُ بِبَيْتِ الْمَقْدِسِ، فَيُنَادِي أَلَا مَنِ اكْتَسَبَ مَالًا حَرَامًا لَمْ يَقْبَلِ اللهُ تَعَالَى سَائِرَ عَمَلِهِ، وَأَمَّا الَّذِي يَنْزِلُ بِمَقَابِرِ الْمُسْلِمِينَ، فَيُنَادِي يَا أَهْلَ الْمَقَابِرِ بِمَاذَا تَغْتَبِطُونَ? وَ عَلَى مَاذَا تَنْدَمُونَ? فَيَقُولُونَ : نَدَامَتُنَا عَلَى مَا فَاتَ مِنْ أَعْمَارِنَا، وَنَغْتَبِطُ بِأَهْلِ الْجَمَاعَاتِ لِقِرَاءَتِهِمْ كَلَامَ اللَّهِ تَعَالَى، وَتَذَاكُرِهِمْ بِالْعِلْمِ وَصَلَوَاتِهِمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتِغْفَارِهِمْ لِذُنُوبِهِمْ وَنَحْنُ لَا نَقْدِرُ عَلَى شَيْءٍ مِنْ ذَلِكَ، وَأَمَّا الَّذِي يَنْزِلُ فِي الْأَسْواقِ، فَيُنَادِي وَيَقُولُ: يَا مَعْشَرَ النَّاسِ مَهْلًا، مَهْلًا فَإِنَّ اللَّهَ تَعَالَى سَطْوَاتٍ وَنِقْمَاتٍ فَمَنْ خَشِيَ سَطْوَاتِهِ، وَنِقْمَاتِهِ فَلْيُدَاوِ جِرَاحَتَهُ حَتَّى يَتُوبَ مِنْ ذُنُوبِهِ شَوَّقْنَاكُمْ فَلَمْ تَشْتَاقُوا وَخَوَّفْنَاكُمْ فَلَمْ تَخَافُوا لَوْلَا رِجَالٌ خُشَعٌ وَصِبْيَانٌ رُضَعٌ وَبَهَائِمُ رُتَّعٌ، وَشُيُوখٌ رُكَّعٌ، لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا.
রাসূল ﷺ ইরশাদ করেন, প্রতিদিন পাঁচজন ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। একজন অবতরণ করেন মক্কায়, দ্বিতীয়জন মদীনায়, তৃতীয়জন বাইতুল মুকাদ্দাসে, চতুর্থজন মুসলমানদের গোরস্থানে এবং পঞ্চমজন বাজারে।
মক্কায় অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, যে ব্যক্তি ফরজ বিধানগুলো ছেড়ে দেবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।
মদীনায় অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, যে ব্যক্তি নবী ﷺ-এর সুন্নতের অনুসরণ ছেড়ে দিবে, সে তার শাফায়াত বা সুপারিশ থেকে বঞ্চিত হবে।
বাইতুল মুকাদ্দাসে অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, যে ব্যক্তি হারাম উপায়ে উপার্জন করবে আল্লাহ তা'আলা তার কোনো আমল কবুল করবেন না।
গোরস্থানে অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে কবরবাসীরা! তোমরা আজ কীসের জন্য অনুতপ্ত? কাদের ঈর্ষা কর? তারা বলে, আমাদের বিগত জীবনের জন্য অনুতপ্ত। আর যে জীবিত আজ কুরআন তিলাওয়াত করছে, ইলমের আলোচনা করছে, নবী ﷺ-এর উপর দরূদ পাঠ করছে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইছে, তাদের প্রতি আমাদের খুব ঈর্ষা হয়। কারণ, আজ আমরা চাইলেও এই আমলগুলো করতে পারি না।
বাজারে অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে লোকসকল! দাঁড়াও! একটু ভাবো!! আল্লাহ তা'আলার ক্রোধ ও ক্ষমতার একটি বিষয় আছে। যদি তোমরা তাঁর ক্রোধ থেকে বেঁচে থাকতে চাও এবং তাঁর শাস্তিকে ভয় কর। তাহলে তোমাদের ক্ষতগুলোর চিকিৎসা কর এবং আল্লাহর কাছে তাওবা কর। আমরা তোমাদেরকে নেক আমলের ভয় দেখিয়েছি কিন্তু তোমরা ভয় পাওনি, তোমাদেরকে নেক আমলের প্রতি উৎসাহিত করেছি কিন্তু তোমরা উৎসাহিত হওনি, তোমাদেরকে আযাবের ভয় দেখিয়েছি কিন্তু তোমরা ভয় পাওনি। যদি কিছু খোদাভীরু লোক, নিরীহ শিশু, জীব-জানোয়ার, নামাযী ও বৃদ্ধরা না থাকত তাহলে অবশ্যই তোমাদের উপর আল্লাহর আযাব নেমে আসত।
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: يَا عَائِشَةُ إِيَّاكِ وَمُحَقِّرَاتِ الذُّنُوبِ فَإِنَّ لَهَا مِنَ اللَّهِ تَعَالَى طَالِبًا.
হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। রাসূল তাকে বললেন, হে আয়েশা! ছোট গুনাহ থেকেও বেঁচে থাক। কারণ, এর জন্যও আল্লাহর নিকট জবাব দিতে হবে।
বলা হয়, ছোট ছোট গুনাহগুলো, ছোট ছোট লাকড়ির ন্যায়। অনেকগুলো ছোট লাকড়ি একত্র করে আগুন লাগিয়ে দিলে বিশাল হয়ে যায়। বলা হয়, তাওরাতে লেখা ছিল, যে ব্যক্তি পুণ্যের চাষ করবে সে নিরাপত্তায় ফসল কাটবে। ইঞ্জিলে ছিল, যে ব্যক্তি গুনাহের চাষ করবে, অনুতাপ তার ফসল হবে। কুরআনেও অনুরূপ এসেছে। আল্লাহ তা'আলা বলেন- مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ অর্থ: যে ব্যক্তি গুনাহ করবে তাকে তার বিনিময় দেওয়া হবে।
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّهُ سُئِلَ عَنْ رَسُولٍ كَثِيرِ الذُّنُوبِ كَثِيرِ الْعَمَلِ أَعْجَبُ إِلَيْكَ أَمْ رَجُلٍ قَلِيلِ الذُّنُوبِ قَلِيلِ الْعَمَلِ قَالَ: مَا أُعْدِلُ بِالسَّلَامَةِ شَيْئًا، يَعْنِي قَلِيلَ الذُّنُوبِ أَعْجَبُ إِلَيَّ.
হযরত ইবনে আব্বাস রাযি. কে জিজ্ঞেস করা হলো কে উত্তম ব্যক্তি? যার গুনাহও অনেক এবং নেকিও অনেক সে ব্যক্তি? নাকি যার গুনাহও কম নেকিও কম সে ব্যক্তি? তিনি বললেন, যার গুনাহ কম নেকিও কম সে ব্যক্তি উত্তম। জনৈক ব্যক্তি বলেন, নেক আমল সাধারণ মানুষও করতে পারে। কিন্তু অসাধারণ সে, যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে।
ফকীহ সমরকন্দী রহ. বলেন, কুরআন পর্যালোচনা করলে বুঝা যায় যে, গুনাহ বর্জন নেকি অর্জন থেকে উত্তম। নেকির ক্ষেত্রে কিয়ামাতের দিন তা নিয়ে হাজির হওয়ার শর্ত দেওয়া হয়েছে। পক্ষান্তরে গুনাহের ক্ষেত্রে শুধু বর্জনের কথা বলা হয়েছে। আল্লাহ তা'আলা ইরশাদ করেন- مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا. অর্থ: যে ব্যক্তি নেক আমল নিয়ে আসবে তাকে তার দশগুন প্রতিদান দেওয়া হবে। গুনাহ বর্জন সম্পর্কে আল্লাহ তা'আলা ইরশাদ করেন- وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ হِيَ الْمَأْوَى অর্থ: যে ব্যক্তি নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখবে নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা। হাদীসে রাসূল বলেন, আল্লাহ তা'আলার নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা, জিন ও ইনসানের ইবাদত থেকেও উত্তম।
টিকাঃ
৯৫. মীযানুল এতেদাল: ১/৯৮; হিলইয়াতুল আউলিয়া: ৬/১০০ (হাদীসের কিছু অংশ)।
৯৬. সুনানে ইবনে মাজাহ হাদীস-৪২৪৩; মুসনাদে আহমাদ হাদীস-২৪৪১৫; সুনানে দারেমী: হাদীস-২৭২৯। হাদীসটি সহীহ [শুয়াইব আরনাউত]।।
৯৭. সূরা নিসা ১২৩
৯৮. সূরা আনআম: আয়াত-১৬০
৯৯. সূরা নাযিআত: আয়াত-৪০-৪১