📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আয়াতের শানে নুযুল

📄 আয়াতের শানে নুযুল


রাসূল ﷺ মদিনায় এসে দেখতে পেলেন যে, তারা মাপে কম দেয় এবং নেওয়ার সময় বেশি নেয়। তখন রাসূল ﷺ বললেন, ধ্বংস তোমাদের জন্য। তোমরা মাপে কম দাও। তখন আল্লাহ তা'আলা উক্ত আয়াত নাযিল করলেন। আয়াতে 'ওয়াইল' দ্বারা উদ্দেশ্য কী এ ব্যাপারে একাধিক উক্তি পাওয়া যায়। যথা- ১. কেউ বলেন, কঠিন শাস্তি। ২. আবার কেউ বলেন, এটা একটি জাহান্নামের নাম। সুতরাং মাপে কমদানকারী ও বেশিগ্রহণকারী উক্ত জাহান্নামে থাকবে।

টিকাঃ
৮৫. সূরা মুতাফফিফীন: আয়াত- ১-৫
৮৬. সুনানে ইবনে মাজাহ হাদীস-২২২৩; সনদ হাসান [যাওয়াদে ইবনে মাজাহ]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুনিয়ায় আল্লাহর দাঁড়ি-পাল্লা

📄 দুনিয়ায় আল্লাহর দাঁড়ি-পাল্লা


আল্লাহ তা'আলা বলেন- وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
অর্থ: আর আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত দেখবেন। তারা বলবে, হায়রে এটা কী ধরনের কিতাব (আমলনামা) ছোট-বড় কোনো গুনাহই লিখতে ছাড়েনি। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না।

عَنْ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ ، أَنْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : إِنَّ الْعَدْلَ مِيزَانُ اللهِ تَعَالَى فِي الْأَرْضِ، فَمَنْ أَخَذَهُ قَادَهُ إِلَى الْجَنَّةِ، وَمَنْ تَرَكَهُ سَاقَهُ إِلَى النَّارِ.
হযরত উমর রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেন, দুনিয়ার ন্যায় হলো, আল্লাহর দাঁড়িপাল্লা। যে ব্যক্তি তা আঁকড়ে ধরবে সে জান্নাতে যাবে, আর যে তা বর্জন করবে সে জাহান্নামে যাবে। জেনে রাখো! বাদশাহর পক্ষ থেকে প্রজাদের প্রতি ইনসাফ করা কর্তব্য। আর প্রজাদের কর্তব্য পরস্পরে ইনসাফ করা। সুতরাং তোমরা ন্যায় পরায়ণতাকে আঁকড়ে ধরো। তাহলেই মুক্তি পাবে।

টিকাঃ
৮৭. সূরা কাহফ ৪৯

ফন্ট সাইজ
15px
17px