📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 লেনদেনে কম-বেশি করা সুদ

📄 লেনদেনে কম-বেশি করা সুদ


عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: بَعَثَ خُلْخَالًا فِضَّةٌ مِنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، فَوَضَعَ الْخُلْخَالَ فِي كِفَّةٍ وَالدَّرَاهِمَ فِي كِفَّةٍ، فَكَانَ الْخُلْخَالُ أَثْقَلَ مِنْهَا يَسِيرًا، فَأَخَذَ مِقْرَاضًا فَقُلْتُ: الزَّيَادَةُ لَكَ يَا خَلِيفَةَ رَسُولِ اللهِ، قَالَ: لَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الزَّائِدُ وَالْمُسْتَزِيدُ فِي النَّارِ.

হযরত আবু রাফে' রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবূ বকর রাযি.-এর নিকট রুপার নূপুর বিক্রি করলাম। তিনি এক পাল্লায় নূপুর এবং অপর পাল্লায় দিরহাম রাখলেন। এতে নূপুর একটু বেশী হলো। তিনি কাঁচি এনে তা কাটতে উদ্যত হলেন। আমি বললাম, খলীফা! আমি অতিরিক্ত অংশটুকু আপনাকে দিয়ে দিলাম। তিনি বললেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, বেশি প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ে জাহান্নামী।

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَعُبَادَةُ بْنِ الصَّامِتِ، وَأَبُو هُرَيْرَةَ، وَغَيْرُهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الْفِضَّةُ بِالْفِضَّةِ مِثْلًا بِمِثْلٍ، وَالْفَضْلُ رِبًا، وَالْحِنْطَةُ بِالْحِنْطَةِ مِثْلًا بِمِثْلٍ وَالْفَضْلُ رِبًا. ثُمَّ قَالَ : فَمَنْ زَادَ أَوِ اسْتَزَادَ فَقَدْ أَرْبَى.

হযরত আবূ সাঈদ খুদরী, উবাদা ইবনুস সামেত এবং আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, রুপার বিনিময়ে রুপা সমান সমান করে বিক্রি কর। কারণ, অতিরিক্ত অংশ সুদ হবে। গমের বিনিময়ে গম, সমান সমান করে বিক্রি কর। কারণ, অতিরিক্ত অংশ সুদ হবে। তারপর ইরশাদ করলেন, যে অতিরিক্ত প্রদান করল এবং যে অতিরিক্ত গ্রহণ করল তারা সুদের লেনদেন করল।

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ: كُنَّا نَدَعُ تِسْعَةَ أَعْشَارٍ مِنَ الْحَلَالِ مَخَافَةَ الرِّبَا.

হযরত মাসউদ রাযি. বলেন, এক ভাগ সুদের ভয়ে আমরা হালাল নয় ভাগও ছেড়ে দিতাম। হযরত উমর রাযি. থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে। কথিত আছে- مَا ظَهَرَ الزَّنَى وَأَكْلُ الرِّبَا فِي بَلَدٍ إِلَّا خَرِبَ অর্থাৎ যে শহরে যিনা ছড়িয়ে পড়ে এবং সুদ ব্যাপক হয়ে যায় উক্ত শহর ধ্বংস হয়ে যায়।

টিকাঃ
৮০. মুসনাদে আহমাদ : হাদীস-৮৫; মুসান্নাফে আব্দুর রাজ্জাক : হাদীস-১৪৫৬৯; হাদীসটির সনদ অত্যন্ত দুর্বল [শুয়াইব আরনাউত]।
৮১. সহীহ মুসলিম: হাদীস-১৫৮৪; সহীহ বুখারী: হাদীস-২১৯৭।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ব্যবসায়ীর জন্য লেন দেন সংক্রান্ত মাসআলা জানা থাকা

📄 ব্যবসায়ীর জন্য লেন দেন সংক্রান্ত মাসআলা জানা থাকা


পূর্বসূরী যেমন ইমাম আবূ হানিফা, সুফিয়ান সাওরী ও অন্যান্য ওলামায়ে কেরাম বলেন, প্রত্যেক ওই আমল যা ফরয, তার ইলম অর্জন করাও ফরয অথবা যা বৈধ তা পালন করা ফরয। তারা আরো বলেন, ক্রয় বিক্রয়, বিবাহ, তালাক, হায়েয, নেফাস ও উপার্জনের ইলম অর্জন করা আবশ্যক।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরয।

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : مَنِ اتَّجَرَ قَبْلَ أَنْ يَتَفَقَّهَ فِي الدِّينِ، فَقَدِ ارْتَطَمَ فِي الرِّبَا، ثُمَّ ارْتَطَمَ ثُمَّ ارْتَطَمَ، يَعْنِي غَرِقَ فِيهِ.

হযরত আলী রাযি. বলেন, যে ব্যক্তি সম্পূর্ণরূপে দীন জানার পূর্বে ব্যবসা শুরু করে সে সুদে জড়িত হয়ে পড়বেই। বরং এক সময় তাতে নিমজ্জিত হয়ে যাবে।

عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ : قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ: لَا يَبِيعَنَّ فِي أَسْوَاقِنَا هَذِهِ قَوْمٌ لَمْ يَتَفَقَّهُوا فِي الدِّينِ، وَلَمْ يُوفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ.

আলা ইবনে আব্দুর রহমান তার পিতা থেকে দাদার সূত্রে বর্ণনা করেন, হযরত উমর রাযি. বলেন, দীনের মাসআলা-মাসায়েল সম্পর্কে যার জ্ঞান নেই এবং যে সঠিকভাবে ওজন করে না, সে যেন আমাদের এই বাজারে বেচা-কেনা না করে।

সুফিয়ান সওরী রহ. বলেন- لَا تَنْظُرَنَّ إِلَى زِيِّ أَهْلِ السُّوقِ فَإِنَّ تَحْتَ ثِيَابِهِمْ ذِئَابًا অর্থাৎ, বাজারের লোকদের বাহ্যিক দিক দেখে ধোঁকায় পড়ো না। তাদের পোশাকের নিচে নেকড়ে লুকিয়ে আছে। তিনি আরও বলতেন- إِيَّاكُمْ وَجِيرَانَ الْأَعْنِيَاءِ، وَقُرَّاءَ الْأَسْوَاقِ، وَعُلَمَاءَ الْأَمْرَاءِ অর্থাৎ, ধনীদের প্রতিবেশী, বাজারের ক্বারী এবং দরবারী আলেমদের থেকে বেঁচে থেকো।

মুহাম্মদ বিন শিমাল রহ. বাজারে গিয়ে বলতেন- يَا أَهْلَ السُّوقِ سُوقُكُمْ كَاسِدٌ، وَبَيْعُكُمْ فَاسِدٌ، وَجَارُكُمْ حَاسِدٌ، وَمَأْوَاكُمُ النَّارُ. অর্থাৎ, হে বাজারের লোকজন! তোমাদের বাজার হলো ক্ষতির বাজার; তোমাদের বেচাকেনা ফাসেদ; তোমাদের প্রতিবেশী হিংসুক এবং তোমাদের ঠিকানা জাহান্নাম।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا ، أَنَّهُ قَالَ : كَسَبُ الْحَلَالِ أَشَدُّ مِنْ نَقْلِ الْجَبَلِ إِلَى الْجَبَلِ.

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, হালাল উপার্জন করা পাহাড় থেকে পাহাড় স্থানান্তরিত করার চেয়ে কঠিন।

عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : مَا أَعْلَمُ الْيَوْمَ شَيْئًا أَقَلَّ مِنْ دِرْهَمٍ طَيِّبٍ يُنْفَقُ، وَأَخٍ يُسْكَنُ إِلَيْهِ فِي الْإِسْلَامِ، وَعَامِلٍ يَعْمَلُ عَلَى السُّنَّةِ، وَمَا يَزْدَادُونَ إِلَّا قِلَّةً وَلَوْ وَجَدْنَا دِرْهَمًا مِنَ الْحَلَالِ، لَاسْتَشْفَيْنَا بِهِ مَرْضَانَا.

ইউনুস ইবনে উবাইদ রহ. বলেন- ১. হালাল উপার্জনের একটি দিরহাম, ২. এমন মুসলমান ভাই, যার কাছে শান্তি পাওয়া যায়, ৩. এমন ব্যক্তি, যে সুন্নাতের অনুসারী-এদের থেকে বিরল বস্তু আর কিছু নেই। এগুলো আরও বিরল হতে থাকবে। আমরা যদি হালাল উপার্জনের একটি দিরহামও পাই, তাহলে তার মাধ্যমে আমাদের রোগাক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করে তুলতে পারব।

টিকাঃ
৮২. সুনানে ইবনে মাজাহ : হাদীস-২২৪; মুসনাদে বায্যার : হাদীস-৬৭৪৬; ইমাম নববী ও ইবনুল কাইয়ুম প্রমুখ বলেন, হাদীসটির সনদ জয়ীফ হলেও অর্থ ও মর্ম সহীহ (মানসুরাত: ২৮৭]

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ধ্বংসের কয়েকটি কারণ

📄 ধ্বংসের কয়েকটি কারণ


আযাব-গযব আসার কারণ

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، قَالَ : إِنَّمَا يُؤْذَنُ فِي هَلَاكِ الْقَرْنِ إِذَا اسْتَحَلُّوا أَرْبَعًا : إِذَا نَقَصُوا الْمِيزَانَ، وَبَخَسُوا الْمِكْيَالَ، وَأَظْهَرُوا الزَّنَى وَأَكَلُوا الرِّبَا؛ لِأَنَّهُمْ إِذَا أَظْهَرُوا الزَّنَى أَصَابَهُمُ الْوَبَاءُ، وَإِذَا نَقَصُوا الْمِيزَانَ وَبَخَسُوا الْمِكْيَالَ مُنِعُوا الْقَطْرَ وَإِذَا أَكَلُوا الرِّبَا جُرَّدَ عَلَيْهِمُ السَّيْفُ.

হযরত আব্দুর রহমান ইবন সাবেত রহ. বলেন, কোনো জনপদবাসী যখন তিনটি অপরাধে লিপ্ত হয় তখন তাদের দিকে ধ্বংস ধেয়ে আসে। যথা- ১. যখন তারা মাপে কম দিতে শুরু করে। ২. যখন তারা প্রকাশ্যে ব্যভিচার করে। ৩. যখন তারা সুদের লেনদেন শুরু করে। কারণ, যখন তারা যিনায় জড়িত হয়ে পড়বে তখন তাদের জনপদে মহামারী দেখা দিবে। যখন তারা মাপে কম দিতে শুরু করবে তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর যখন সুদের লেনদেন করতে শুরু করবে, তখন তাদের মাঝে হত্যা ব্যাপক হয়ে যাবে। এতগুলো দুর্যোগ দেখা দেওয়ার পর কোনো জনপদ নিরাপদ থাকতে পারে?

عَنْ عُبَيْدِ الْمُحَارِبِيِّ، قَالَ: كُنْتُ أَمْشِي خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ فِي السُّوقِ، وَمَعَهُ الدَّرَّةُ فَإِنْ رَأَى رَجُلًا لَا يُوفِي الْكَيْلَ ضَرَبَهُ وَقَالَ : أَوْفِ الْكَيْلَ.

উবাইদ মুহারিবী রহ. বলেন, আমি হযরত আলী রাযি.-এর পিছনে পিছনে বাজারে যেতাম। তার হাতে একটি ছড়ি থাকত। কাউকে ওজনে কম দিতে দেখতে তিনি তাকে প্রহার করতেন, আর বলতেন, পন্য ওজনে দাও।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّهُ قَالَ : يَا مَعْشَرَ الْأَعَاجِمِ، إِنَّكُمْ وَلَّيْتُمْ أَمْرَيْنِ بِهِمَا أُهْلِكَ مَنْ كَانَ قَبْلَكُمْ مِنَ الْقُرُونِ الْمَاضِيَةِ الْمِكْيَالُ وَالْمِيزَانُ.

আব্দুল্লাহ বিন আব্বাস রাযি. বলতেন, হে অনারব! তোমাদেরকে এমন দুটি বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যেগুলোর কারণে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে। ১. পরিমাপ ২. ওজন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সুদের ব্যাপক বিস্তার

📄 সুদের ব্যাপক বিস্তার


عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا أَكَلَ الرِّبَا. قِيلَ يَا رَسُولَ اللهِ كُلُّهُمْ يَأْكُلُونَ الرِّبَا؟ قَالَ: مَنْ لَمْ يَأْكُلْ مِنْهُ يُصِيبُهُ مِنْ غُبَارِهِ.

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, এমন এক সময় আসবে যখন সবাই সুদ খাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, তখন সবাই সুদ খাবে? রাসূল ইরশাদ করলেন, হ্যাঁ, সবাই সুদ খাবে। যে ব্যক্তি না খাবে তার গায়েও সুদের গন্ধ লাগবে। অর্থাৎ, কোনো না কোনোভাবে সুদের প্রক্রিয়ার সাথে সে জড়িত থাকবে। হয় সে সুদের চুক্তির লেখক হবে, নয় তার সাক্ষী হবে, না হয় সুদের লেনদেনে সে খুশি থাকবে, অথবা তার হাদিয়া গ্রহণ করবে বা দাওয়াত খাবে। এ ব্যক্তিও উক্ত সুদের অংশ পাবে। যেমন, আবূ বকর রাযি. বলেছেন, লেনদেনে অতিরিক্ত দানকারী ও গ্রহণকারী উভয়ই জাহান্নামী।

হাদীসের মর্মার্থ হলো, সুদ এতো ব্যাপক হবে যে, তাতে হিলা করা হবে। ফলে কোনো না কোনোভাবে মানুষের সম্পদগুলো সুদের সাথে সংশ্লিষ্ট থাকবে। সুতরাং ব্যবসায়ীর উচিত ব্যবসা করার পূর্বে এতটুকু ইলমে দীন অর্জন করা যার দ্বারা সে ব্যবসা করতে পারে এবং সুদে জড়িয়ে না পড়ে, হালাল-হারাম নির্ণয় করতে পারে, তার সম্পদ হারামের সাথে মিলিয়ে না ফেলে এবং হারাম না খায়। আর হালাল ও হারাম, সন্দেহযুক্ত বস্তু ও বিশেষ বিধানযুক্ত বস্তু, সত্য ও মিথ্যা, সংশয় ও নিশ্চয়তা, সুন্নাত ও বিদআত, কুফর ও ঈমান -এগুলোর স্বরূপ ইলম ছাড়া জানা অসম্ভব।

যেমন, হযরত হাসান ইবনে আলী রাযি. থেকে প্রসিদ্ধ একটি হাদীসে রয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই কথাটি মুখস্থ করে নিয়েছি, যেটি তিনি একবার বা দুইবার বলেছেন- “যে বিষয় তোমার মনে সন্দেহ সৃষ্টি করে, তা ছেড়ে দিয়ে যার ব্যাপারে তুমি নিঃসন্দেহ, তা গ্রহণ কর। কারণ, ইয়াকীন ও সত্য হচ্ছে স্বস্তি আর সন্দেহ ও মিথ্যা হচ্ছে অস্থিরতা ও অস্বস্তি।"

আর ব্যবসায়ীদেরকে মাপের ব্যাপারে খুবই সর্তক থাকতে হবে। কারণ, কুরআনে এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারী এসেছে। আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اکْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ، وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَّبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْমَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
অর্থ: ধ্বংস মাপে কমদানকারীদের জন্য, যারা নিজেদের জন্য যখন মেপে নেয় তখন পরিপূর্ণ রূপে নেয়, আর যখন (অন্যদেরকে) মেপে দেয় তখন তারা কম দেয়। তাদের কি মনে হয় না যে তাদেরকে এক কঠিন দিনে পুনরুত্থিত করা হবে? যে দিন সমস্ত মানুষ জগতের প্রভুর সামনে দাঁড়াবে?

টিকাঃ
৮৩. সুনানে ইবনে মাজাহ হাদীস-২২৭৮; সুনানে আবী দাউদ হাদীস-৩৩৩১; শরহে সুন্নাহ: হাদীস-২০৫৫; সনদ জয়ীফ [শুয়াইব আরনাউত, আলবানী]
৮৪. মুসনাদে আহমাদ: ১/২০; সুনানে নাসায়ী : ৮/৩২৭; সুনানে তিরমিযী, হাদীস-২৫১৮। ইমাম তিরমিযী রহ. বলেছেন, হাদীসটি হাসান সহীহ।

ফন্ট সাইজ
15px
17px