📄 চার কারণে আরশ কাঁপে
বলা হয়, চার কারণে আরশ কাঁপে। যথা- ১. অন্যায়ভাবে মানুষ হত্যা করা। ২. ফাসেকের প্রশংসা করা। ৩. মহিলা মহিলা সমকামিতা করা। ৪. পুরুষে পুরুষে সমকামিতা করা।
عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَا آمَنَ بِالْقُرْآنِ مَنْ اسْتَحَلَّ مَحَارِمَهُ
হযরত সুহাইব রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেন, যারা হারামকে হালাল মনে করে তারা কুরআনের প্রতি ঈমান আনেনি।
টিকাঃ
৭০. কিতাবুল মাজরূহীন: ১/৩৩৬; মাওযুয়াতে ইবনুল জাওযী: ৩/১১২; হাদীসটি জাল。
৭১. সুনানে তিরমিযী : হাদীস-২৯১৮; তাযকিরাহ, কুরতুবী : পৃষ্ঠা-১৪৮। ইমাম যাহাবী হাদীসটিকে মুনকার বলেছেন। তবে হাদীসটির অর্থ ও মর্ম সহীহ যেমনটি ইমাম কুরতুবী বলেছেন [মীযানুল এতেদাল: ৪/৫৬৮]।