📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সদকার সওয়াব বৃদ্ধিকারী সাতটি বিষয়

📄 সদকার সওয়াব বৃদ্ধিকারী সাতটি বিষয়


বলা হয়, সাতটি গুণ সদকার সওয়াব বৃদ্ধি করে এবং তাকে মহান করে। যথা-
১. হালাল সম্পদ থেকে সদকা করা। কারণ, আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- আনফেকু মিন ত্বোয়াইয়িবা-তি মা কাসাবতুম অর্থ: তোমাদের উপার্জিত উত্তম বস্তু থেকে সদকা কর।
২. সম্পদ অল্প হলেও তা থেকে সদকা করা।
৩. দ্রুত দান করা, যেন সুযোগ হাতছাড়া হয়ে না যায়।
৪. উত্তম বস্তু দান করা এবং নিম্ন ও কম দামী জিনিস দান না করা। কুরআনে এসেছে- ওয়ালা তায়াম্মামুল খাবীছা মিনহু তুনফিক্বূনা ওয়ালাস্তুম বিআ-খিযীহি ইল্লা আন তুগমিদ্বূ ফীহি ওয়ায়লামূ আন্নাল্লা-হা গানিয়্যুন হামীদ অর্থ: আর তার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প কর না। অথচ তোমরা উহা গ্রহণ করবে না যদি না তোমরা চোখ বন্ধ করে থাক। জেনে রেখ, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত।
৫. গোপনে দান করা, যাতে লৌকিকতা না আসে।
৬. দান করে খোঁটা দেয়া থেকে বিরত থাকা।
৭. সদকার প্রাপককে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, যাতে সওয়াব নষ্ট হয়ে না যায়। লা তুবতিলূ সাদাক্বাতাকুম বিলমান্নি ওয়ালআজা অর্থ: তোমরা তোমাদের সদকাকে খোঁটা ও কষ্ট প্রদানের মাধ্যমে বাতিল করে দিয়ো না।

টিকাঃ
৬৯৫. সূরা বাকারা: আয়াত-২৬৭
৬৯৬. সূরা বাকারা: আয়াত-২৬৭
৬৯৭. সূরা বাকারা: আয়াত-২৬৪

ফন্ট সাইজ
15px
17px