📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 শিক্ষণীয় এক দাস্তান

📄 শিক্ষণীয় এক দাস্তান


হাদীসে এসেছে, জনৈক সাহাবীকে বকরীর মাথা হাদিয়া দেয়া হলো। তিনি ভাবলেন, আমার অমুক ভাই আমার চেয়ে অনেক বেশি অভাবী। সে তার নিকট মাথাটি পাঠিয়ে দিল। যার কাছে পাঠানো হলো, সেও ভাবল যে, তার চেয়ে অমুক ব্যক্তি বেশি অভাবী। এভাবে একের পর এক হাত হয়ে সাত বাড়ি ঘুরে হাদিয়াটি আবার প্রথম বাড়িতে এল। এ প্রসঙ্গেই নিম্নোক্ত আয়াত নাযিল হয়েছে-
ওয়াইউছিরুনা আলা আনফুসিহিম ওয়ালাও কানা বিহিম খাসাসাহ অর্থ: তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়, যদিও তাদের অনটন থাকে। আর যে কৃপণতা থেকে নিজেকে রক্ষা করে, তারাই সফলকাম।

আরেক বর্ণনা মতে, উক্ত আয়াত জনৈক আনসারী ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে। ঘটনাটি হলো, রাসূলের যুগে এক ব্যক্তি রোযা রেখেছিল। সন্ধ্যায় ইফতারের জন্য তার নিকট কিছুই ছিল না। কেবল পানি পানের মাধ্যমে সে ইফতার করল এবং দ্বিতীয় দিনেও রোযা রাখল। এভাবে তৃতীয় দিনেও রোযা রাখলে ক্ষুধার যন্ত্রণায় সে কাতর হয়ে গেল। জনৈক আনসারী জানতে পেরে তাঁর স্ত্রীকে বললেন, তোমার নিকট কোনো কিছু আছে কি? তিনি বললেন, না, কেবল বাচ্চাদের খাবার আছে। তিনি বললেন, কোনো জিনিস দ্বারা তাদেরকে ভুলিয়ে রাখবে এবং তারা যখন রাত্রে খাবার চাইবে, তখন তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে। অতঃপর যখন আমাদের মেহমান (ঘরে) প্রবেশ করবে, তখন বাতি নিভিয়ে দেবে এবং তাকে দেখাবে যে, আমরাও খাচ্ছি। সুতরাং তাঁরা সকলেই খাওয়ার জন্য বসে গেলেন, মেহমান খাবার খেল এবং তাঁরা দু'জনে উপবাসে রাত কাটিয়ে দিলেন। অতঃপর যখন তিনি সকালে নবী ﷺ-এর নিকট গেলেন, তখন তিনি বললেন, আজকের রাতে তোমাদের মেহমানের সাথে তোমাদের ব্যবহারে, আল্লাহ বিস্মিত হয়েছেন!

টিকাঃ
৬৮৯. সূরা হাশর: আয়াত-৯
৬৯০. সহীহ বুখারী: হাদীস-৩৭৯৮; সহীহ মুসলিম: হাদীস-২০৫৪।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 পছন্দনীয় চারটি বিষয়

📄 পছন্দনীয় চারটি বিষয়


হযরত হামেদ লিফাফ রহ. বলেন, আমি তোমাদের চারটি বিষয় পছন্দ করি, যদিও তা পূর্ববর্তীদের কর্মের বিপরীত।
১. তোমরা ফরজ ইবাদতকে সংক্ষেপে গুরুত্বের সঙ্গে আদায় কর, যদিও পূর্ববর্তীগণ অধিক ফযীলতের প্রতি গুরুত্বারোপ করতেন।
২. তোমরা নিজেদের গুনাহের ব্যাপারে এ আশঙ্কা কর না যে, আল্লাহ তা ক্ষমা করবেন না। যদিও পূর্ববর্তীগণ তাদের আমলের ব্যাপারে আশঙ্কা করতেন যে, তা কবুল করা হবে কি না।
৩. তোমরা হারাম সম্পদে এমন পরহেযগারী অবলম্বন কর, যেমন তারা হালাল সম্পদের ব্যাপারে করতেন।
৪. তোমরা ভাই ও বন্ধুদের সঙ্গে উত্তম ও কোমল আচরণ কর, যেরূপ তারা শত্রুদের সঙ্গে করতেন।

ফন্ট সাইজ
15px
17px