📄 গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়
হযরত আওযায়ী রহ. বলেন, পাঁচটি বিষয়ে রাসূল ﷺ ও তাঁর সাহাবীগণ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। যথা- ১. জামাআতের পাবন্দী ২. সুন্নতের অনুসরণ। ৩. মসজিদ আবাদ। ৪. কুরআন তিলাওয়াত। ৫. আল্লাহর রাস্তায় জিহাদ।
📄 আল্লাহর আশ্রয় লাভকারী তিন ব্যক্তি
عَنِ الْحَسَنِ بْنِ عَلِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّهُ قَالَ : ثَلَاثَةٌ فِي جِوَارِ اللَّهِ تَعَالَى، رَجُلٌ دَخَلَ الْمَسْجِدَ لَا يَدْخُلُهُ إِلَّا لِلَّهِ، فَهُوَ ضَيْفُ اللَّهِ تَعَالَى حَتَّى يَرْجِعَ، وَرَجُلٌ زَارَ أَخَاهُ الْمُسْلِمَ لَا يَزُورُهُ إِلَّا لِلَّهِ، فَهُوَ مِنْ زُوَّارِ اللهُ تَعَالَى حَتَّى يَرْجِعَ، وَرَجُلٌ خَرَجَ حَاجًا أَوْ مُعْتَمِرًا لَا يَخْرُجُ إِلَّا لِلَّهِ تَعَالَى فَهُوَ وَفْدُ اللَّهِ تَعَالَى حَتَّى يَرْজِعَ إِلَى أَهْلِهِ.
হযরত হাসান বিন আলী রাযি. বলেন, তিন ব্যক্তি আল্লাহর আশ্রয় লাভ করে। যথা- ১. এমন ব্যক্তি যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে। মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত সে আল্লাহর মেহমান হিসাবে থাকে। ২. এমন ব্যক্তি যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তার মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাত করে। সাক্ষাত থেকে ফেরার আগ পর্যন্ত সে আল্লাহর সাক্ষাতকারী হিসাবে গণ্য হয়। ৩. এমন ব্যক্তি যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ্ব কিংবা উমরা আদায় করে। হজ্ব বা উমরা থেকে পরিবার পরিজনের নিকট ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর দরবারের প্রতিনিধি।
📄 মুমিনের দুর্গ
বলা হয়, মুমিনের দুর্গ তিনটি। যথা- ১. মসজিদ। ২. আল্লাহর যিকির। ৩. কুরআন তিলাওয়াত। এ তিনটির যে কোনো একটির সঙ্গে সম্পৃক্ত থাকলে মুমিন শয়তান থেকে রক্ষিত থাকে।
📄 মসজিদ রক্ষণার ফযীলত
হযরত হাসান বসরী রহ. বলেন-
مُهُورُ الْحُورِ فِي الْجَنَّةِ كَنْسُ الْمَسَاجِدِ وَعِمَارَتُهَا
মসজিদ ঝাড়ু দেয়া এবং তা দেখাশোনা করা হলো, জান্নাতী হুরদের দেনমোহর।
হযরত আনাস বিন মালেক রাযি. বলেন-
مَنْ أَسْرَجَ فِي الْمَسْجِدِ سِرَاجًا لَمْ تَزَلِ الْمَلَائِكَةُ، وَحَمَلَةُ الْعَرْشِ يَسْتَغْفِرُونَ لَهُ مَا دَامَ ذَلِكَ فِي الْمَسْجِدِ.
কেউ যদি মসজিদে আলোর ব্যবস্থা করে, তাহলে ওই আলো যতক্ষণ থাকে, ফেরেশতা ও ও আরশ বহনকারীরা ততক্ষণ তার জন্য দোয়া করতে থাকেন।
হযরত উমর বিন খাত্তাব রাযি. বলেন-
الْمَسَاجِدُ بُيُوتُ اللهِ فِي الْأَرْضِ، وَالْمُصَلِّي فِيهَا زَائِرُ اللَّهِ، وَحَقٌّ عَلَى الْمَرُورِ أَنْ يُكْرِمَ زَائِرَهُ.
মসজিদ হলো, জমিনে আল্লাহর ঘর। তাতে নামায আদায়কারী আল্লাহর যিয়ারতকারী তুল্য। আর যার যিয়ারতে যাওয়া হয় তার দায়িত্ব হলো, যিয়ারতকারীর সম্মান করা।
টিকাঃ
৬৬৭. আল-মুসনাদ লি-হারেস: হাদীস-১২৭; কিতাবুল আরশ, ইবনে আবী শাইবা: হাদীস-৩৪ ইবনে কাসীর, সাখাবী, বুসিরী প্রমুখের মতে, হাদীসটির সনদ জয়ীফ [ইতহাফ: ২/৪২]।
৬৬৮. ত্ববারানী কাবীর: ১০/১৯৯; আল্লামা হাইসামী, আলবানী ও যাইলাঈ প্রমুখের মতে, হাদীসটির সনদ জয়ীফ [মাজমা-২/২৫; সিলসিলাহ সহীহা-১/১৫৮, তাখরীজুল কাশাফ: ২/৫৭]