📄 তিন উপায়ে কিয়ামের পূর্ণতা
১. أَوَّلُهَا : أَنْ تَجْعَلَ بَصَرَكَ فِي مَوْضِعِ سُجُودِكَ অর্থাৎ, দৃষ্টিকে সিজদার স্থানে নিবদ্ধ রাখা。
২. وَالثَّانِي : أَنْ تَجْعَلَ قَلْبَكَ إِلَى اللَّهِ অর্থাৎ, অন্তরকে আল্লাহমুখী রাখা।
৩. وَالثَّالِثُ : أَنْ لَا تَلْتَفِتْ يَمِينًا وَلَا شِمَالًا অর্থাৎ, ডানে বামে না তাকানো।
📄 তিন উপায়ে কিরাতের পূর্ণতা
১. أَوَّلُهَا أَنْ تَقْرَأَ فَاتِحَةَ الْكِتَابِ قِرَاءَةً صَحِيحَةً بِالتَّرْتِيلِ بِغَيْرِ لَحْنٍ অর্থাৎ, শুদ্ধরূপে, ধীরস্থিরতার সাথে স্পষ্ট করে নির্ভুলভাবে সূরা ফাতিহা পাঠ করবে।
২. وَالثَّانِي : أَنْ تَقْرَأَ بِالتَّفَكُّرِ ওয়াতা তাআহাদা মাআ-নিয়াহা (وَتَتَعَاهَدَ مَعَانِيهَا) অর্থাৎ, চিন্তা করে পাঠ করা এবং আয়াতের অর্থের প্রতি মনোযোগ দেওয়া।
৩. وَالثَّالِثُ : أَنْ تَعْمَلَ بِمَا تَقْرَأُ অর্থাৎ, যা পাঠ করা হয় তার উপর আমল করা।
📄 তিন উপায়ে সিজদার পূর্ণতা
১. أَوَّلُهَا : أَنْ تَضَعَ يَدَيْكَ بِحِذَاءِ أُذُنَيْكَ অর্থাৎ, উভয় হাত কান বরাবর রাখা।
২. وَالثَّانِي : أَنْ لَا تَبْسُطَ ذِرَاعَيْكَ অর্থাৎ, উভয় বাহু বিছিয়ে না দেওয়া।
৩. وَالثَّالِثُ : أَنْ تَطْمَئِنَّ فِيهَا ওয়াতুসাব্বিহা মায়াত তাজিম (وَتُسَبِّحَ مَعَ التَّعْظِيمِ) অর্থাৎ, ধীরস্থিরতার সাথে সিজদা করা ও আযমতের সাথে তাসবীহ পড়া।
📄 তিন উপায়ে বৈঠকের পূর্ণতা
১. أَوَّলُهَا : أَنْ تَقْعُدَ عَلَى رِجْلِكَ الْيُسْرَى وَتَنْصِبَ الْيُمْنَى نَصْبًا অর্থাৎ, বাঁ পা বিছিয়ে ডান পায়ের পাতাকে সোজা করে রাখা।
২. وَالثَّانِي : أَنْ تَتَشَهَّدَ بِالتَّعْظِيمِ ওয়াতাদউয়া লিনাফসিকা ওয়ালিল মু'মিনীন (وَتَدْعُو لِنَفْسِكَ وَلِلْمُؤْمِنِينَ) অর্থাৎ, তাযীমের সঙ্গে তাশাহহুদ পাঠ করা এবং নিজের ও মুমিনদের জন্য দোয়া করা।
৩. وَالثَّالِثُ : أَنْ تُسَلَّمَ عَلَى التَّمَامِ অর্থাৎ, সর্বশেষে সালাম দেওয়া।