📄 পোশাকের পূর্ণতা তিন তরীকা
১. أَوَّلُهَا : أَنْ يَكُونَ أَصْلُهُ مِنَ الْحَلَالِ অর্থাৎ, হালাল উপায়ে অর্জিত হওয়া。
২. وَالثَّانِي : أَنْ يَكُونَ طَاهِرًا مِنَ النَّجَاسَاتِ অর্থাৎ, সব ধরনের নাপাকি থেকে পবিত্র হওয়া।
৩. وَالثَّالِثُ أَنْ يَكُونَ مُوَافِقًا لِلسُّنَّةِ وَلَا يَكُونَ لُبْسُهُ عَلَى وَجْهِ الْفَخْرِ وَالْخُيَلَاءِ অর্থাৎ, সুন্নত সম্মত হওয়া এবং দম্ভ ও অহংকারসুলভ না হওয়া।
📄 নির্ধারিত সময়ে নামায আদায়ের লক্ষণীয় তিনটি বিষয়
১. أَوَّلُهَا : أَنْ يَكُونَ بَصَرُكَ إِلَى الشَّمْسِ وَالْقَمَرِ وَالنُّجُومِ তাতাআহাদু বিহি হুদুরাল ওয়াক্বত (تَتَعَاهَدُ بِهِ حُضُورَ الْوَقْتِ) অর্থাৎ, চাঁদ, সূর্য এবং তারকার গতিবিধি সম্পর্কে সজাগ থাকা যাতে তার মাধ্যমে সময় সম্পর্কে অবগতি লাভ করা যায়।
২. وَالثَّانِي : أَنْ يَكُونَ سَمْعُكَ إِلَى الْأَذَانِ অর্থাৎ, আজান সম্পর্কে সজাগ থাকা।
৩. وَالثَّالِثُ : أَنْ يَكُونَ قَلْبُكَ مُتَفَكِّرًا مُتَعَاهِدًا لِلْوَقْتِ অর্থাৎ, সময় সম্পর্কে সজাগ থাকা।
📄 পূর্ণাঙ্গরূপে কেবলামুখী হওয়ার তিনটি মাধ্যম
১. أَوَّلُهَا : أَنْ تَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِوَجْهِكَ অর্থাৎ, চেহারাকে কেবলা মুখী করা।
২. وَالثَّانِي : أَنْ تُقْبِلَ عَلَى اللَّهِ بِقَلْبِكَ অর্থাৎ, অন্তরকে আল্লাহমুখী করা。
৩. وَالثَّالِثُ : أَنْ تَكُونَ خَاشِعًا ذَلِيلًا অর্থাৎ, ভয় ও বিনয় অবলম্বন করা।
📄 নিয়তের পূর্ণতা তিনটি বিষয়ের মাধ্যমে
১. أَوَّلُهَا : أَنْ تَعْلَمَ أَيَّ صَلَاةٍ تُصَلِّي অর্থাৎ, কোন নামায আদায় করা হলো, তা জানা থাকা。
২. وَالثَّانِي : أَنْ تَعْلَمَ أَنَّكَ تَقُومُ بَيْنَ يَدَيِ اللَّهِ تَعَالَى وَهُৱ يَرَاكَ ফাতাক্বুমা বিল হাইবাতি (فَتَقُومُ بِالْهَيْبَةِ) অর্থাৎ, মনে মনে এই উপলব্ধি রাখা যে, তুমি আল্লাহর সম্মুখে দাঁড়ানো, তিনি তোমাকে দেখছেন। ফলে আল্লাহর প্রতি ভয় জাগ্রত থাকবে।
৩. وَالثَّالِثُ : أَنْ تَعْلَمَ مَا فِي قَلْبِكَ ফাতুফরিগ ক্বলবাকা মিন আশগালিদ্দুনইয়া (فَتُفْرِغْ قَلْبَكَ مِنْ أَشْغَالِ الدُّنْيَا) অর্থাৎ, এ উপলব্ধি জাগ্রত রাখা যে, তোমার অন্তরে যা রয়েছে সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণরূপে জ্ঞাত। ফলে অন্তরকে দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করে নেবে।