📄 ছয়টি উপদেশ
বর্ণিত আছে, কোনো গ্রন্থে ছয়টি উপদেশ বাণী উল্লেখ ছিলো। যথা-
১. মঁন আসবা-হা হাযীনান আলান্দুনইয়া আসবা-হা সা-খিত্বান আলাইয়্যাল্লা-হ (مَنْ أَصْبَحَ حَزِينًا عَلَى الدُّنْيَا أَصْبَحَ سَاخِطًا عَلَى اللهِ)। অর্থাৎ, যে দুনিয়ার কারণে দুঃখ ভারাক্রান্ত হয় সে যেন আল্লাহর প্রতি অসন্তোষ দেখাচ্ছে।
২. ইয়াশকূ রব্বাহু মঁন শাকা- মুসীবাতান নাযালাত বিহি ফাইননামা (يَشْكُو رَبَّهُ مَنْ شَكَا مُصِيبَةً نَزَلَتْ بِهِ فَإِنَّمَا)। অর্থাৎ, যে বিপদের অনুযোগ করে সে যেন তার রবকেই অভিযুক্ত করে।
৩. মঁন লা- ইউবা-লী মিন আইয়্যি বা-বিন আতা-হু রিযক্বুহু লা- ইউবা-লী মিন আইয়্যি আবওয়া-বিন নারি আদখালাল্লাহ (مَنْ لَا يُبَالِي مِنْ أَيِّ بَابٍ أَتَاهُ رِزْقُهُ لَا يُبَالِي مِنْ أَيِّ أَبْوَابِ النَّارِ أَدْخَلَهُ اللهُ)। অর্থাৎ, যে এটার চিন্তা করে না যে, কোন পথে তার রিযিক আসবে, তার এ চিন্তাও নেই যে, আল্লাহ তাকে কোন পথে জাহান্নামে প্রবেশ করাবেন।
৪. মঁন আতা- খাত্বীআতান অহুওয়া ইয়াজ্হাকু দাখালাল নারা অহুওয়া ইয়াবকী (مَنْ أَتَى خَطِيئَةً وَهُৱ يَضْحَكُ دَخَلَ النَّارَ وَهُৱ يَبْكِي)। অর্থাৎ, যে গুনাহ করে আর হাসে, কান্না করতে করতে তাকে জাহান্নামে যেতে হবে।
৫. মঁন কা-না আকবারা হাম্মিহি আশ্ শাহওয়া-তি নাযাআ’ল্লা-হু খওফাল আ-খিরাতি মিন ক্বলবিহি (مَنْ كَانَ أَكْبَرُ هَمِّهِ الشَّهَوَاتِ نَزَعَ اللَّهُ خَوْفَ الْآخِرَةِ مِنْ قَلْبِهِ)। অর্থাৎ, যার দুনিয়া ও প্রবৃত্তিচারণই প্রধান লক্ষ্য হয়, আল্লাহ তার অন্তর থেকে আখেরাতের ভয় উঠাইয়া নেন।
৬. মঁন তাওয়া-দ্বাআ লিগানিইয়িন লিআজলিলি দুনইয়া-হু আসবা-হা ওয়াল ফাক্বরু বাইনা আইনাইহি (مَنْ تَوَاضَعَ لِغَنِيٍّ لِأَجْلِ دُنْيَاهُ أَصْبَحَ وَالْفَقْرُ بَيْنَ عَيْنَيْهِ)। অর্থাৎ, যে দুনিয়ার উদ্দেশ্যে কোন ধনীর সামনে বিনয় দেখাবে, সে সর্বদা দরিদ্রতাই অনুভব করবে।