📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ধৈর্যের স্তর তিনটি

📄 ধৈর্যের স্তর তিনটি


আন আলী আনিন্নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আন্নাহু ক্বলা: আস্ সবরু ছালা-ছাহ: সবরুন আলাত তওয়াআতি, সবরুন আলান মুসীবাতী, সবরুন আলান মায়াসিয়াতী. ফামান সাবারা আলান মায়াসিয়াতী হাত্তা ইয়ারুদ্দাহা বিহুসনি আযা-ইহ্বা, কাতাবাল্লা-হু লাহু ছালা-ছামিয়াতা দরাজাতিন, ওয়ামান সাবারা আলাত তওয়াআতি কাতাবাল্লা-হু লাহু সিত্তা মিয়াতা দরাজাতিন ওয়ামান সাবারা আলান মুসীবাতী কাতাবাল্লা-হু লাহু তিসআ’মিয়াতা দরাজাহ.

হযরত আলী রাযি. থেকে বর্ণিত। রাসূল বলেন, ধৈর্যের স্তর তিনটি। ১. আল্লাহর আনুগত্যে ধৈর্যধারণ। ২. বিপদে ধৈর্যধারণ। ৩. মন্দকাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যধারণ। যে ব্যক্তি বিপদে সাহসিকতার সাথে ধৈর্যধারণ করে, আল্লাহ তার তিন শত মর্যাদা বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি ভালো কাজে ধৈর্যধারণ করে, আল্লাহ তার জন্য ছয় শত মর্যাদা বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, আল্লাহ তার নয় শত মর্যাদা বৃদ্ধি করেন।

টিকাঃ
৫৭৪. আস-সবর লি-ইবনে আবিদ দুনিয়া : হাদীস-২৪; আল-ফিরদাউস : হাদীস-৩৮৪৬। হাফেজ ইবনে রজব বলেন, হাদীসটি প্রমাণিত নয় [নুরুল একতেবাস: ৩/১৫৯]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 লওহে মাহফুজের প্রথম লিপি

📄 লওহে মাহফুজের প্রথম লিপি


عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا ، أَنَّهُ قَالَ : أَوَّلُ شَيْءٍ كَتَبَهُ اللَّهُ تَعَالَى فِي اللَّوْحِ الْمَحْفُوظِ أَنِّي أَنَا اللهُ لَا إِلَهَ إِلَّا أَنَا وَمُحَمَّدٌ رَسُولِي، مَنِ اسْتَسْلَمَ لِقَضَائِي وَصَبَرَ عَلَى بَلَائِي وَشَكَرَ لِي نَعْمَائِي، كَتَبْتُهُ صِدِّيقًا وَبَعَثْتُهُ يَوْمَ الْقِيَامَةِ مَعَ الصِّدِّيقِينَ، وَمَنْ لَمْ يَسْتَسْلِمْ لِقَضَائِي وَلَمْ يَصْبِرْ عَلَى بَلَائِي وَلَمْ يَشْكُرْ لِنَعْمَانِي فَلْيَتَّخِذْ إِلَهًا سِوَائِي.

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেছেন, সর্বপ্রথম যা লওহে মাহফুজে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, তা হলো, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মাদ আমার রাসূল। যে ব্যক্তি আমার ফায়সালা মেনে নেবে, বিপদে ধৈর্যধারণ করবে এবং আমার নেয়মাতসমূহের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করবো এবং কিয়ামতের দিন সিদ্দীকিনের সঙ্গে তার হাশর করব। আর যে আমার ফয়সালা মেনে নেবে না, বিপদে ধৈর্যধারণ করবে না এবং আমার নিয়ামতসমূহের শুকর আদায় করবে না, সে যেন আমাকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্য গ্রহণ করল।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ধৈর্যহীনতার ফলে বিপদ বৃদ্ধি পায়

📄 ধৈর্যহীনতার ফলে বিপদ বৃদ্ধি পায়


হযরত ইবনুল মুবারক রহ. বলেন, প্রথমে বিপদ একটিই থাকে। আক্রান্ত ব্যক্তি অস্থিরতা প্রকাশ করলে তা দুটিতে পরিণত হয়। অর্থাৎ, আক্রান্ত হওয়ার বিপদ এবং সওয়াব থেকে বঞ্চিত হওয়ার বিপদ। দ্বিতীয়টি প্রথমটি থেকেও কঠিন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস

📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস


عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللهُ وَجْهَهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ : مَنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ فَلْيَذْكُرْ مُصِيبَتَهُ بِي، فَإِذَا نَظَرَ إِلَى مَا نَزَلَ بِي هَانَتْ عَلَيْهِ الْمَصَائِبُ.

হযরত আলী ইবনে আবু তালেব রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, যে মুসীবতে আক্রান্ত হয়, সে যেন আমার মৃত্যুর কারণে যে মসীবত এসেছে, তা স্মরণ করে। কারণ, তা সবচেয়ে বড় মুসীবত। রাসূল-এর মৃত্যুই ছিল তখনকার জীবিত সকলের জন্য সবচেয়ে বড় মুসীবত।

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّমَ اللهُ وَجْهَهُ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَসَلَّمَ، أَنَّهُ قَالَ: مَنِ اشْتَاقَ إِلَى الْجَنَّةِ سَارَعَ إِلَى الْخَيْرَاتِ، وَمَنْ أَشْفَقَ مِنَ النَّارِ لَهَا عَنِ الشَّهَوَاتِ، وَمَنْ رَاقَبَ الْمَوْتَ تَرَكَ اللَّذَاتِ، وَمَنْ زَهِدَ فِي الدُّنْيَا هَانَتْ عَلَيْهِ الْمَصَائِبُ.

হযরত আলী রাযি. থেকে বর্ণিত। অপর হাদীসে এসেছে রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি জান্নাতের প্রতি আগ্রহী হয়, সে যেন দ্রুত ভালোকাজে আত্মনিয়োগ করে এবং যে জাহান্নামকে ভয় করে, সে যেন তার প্রবৃত্তির চাহিদার প্রতি অমনোযোগী হয়। আর যে মৃত্যুর ধ্যান করে সে পার্থিব স্বাদ পরিত্যাগ করে। যে ব্যক্তি দুনিয়া বিমুখ হয় তার জন্য বিপদ সহজ হয়ে যায়。

টিকাঃ
৫৭৫. আয-যুহদ লিইবনে মুবারক: ২/৭৭; এস্তেযকার: ২/৬০৪; সহীহ আল জামে হাদীস-৩৪৭১।
৫৭৬. আল-মাজরুহীন: ১/৪৮৬; আল-কামেল: ৩/৪৫৮; হাফেজ সুয়ূতী ও শায়েখ আলবানী হাদীসটিকে জয়ীফ বলেছেন। কেউ কেউ হাদীসটিকে জালও বলেছেন [আল-মাওযুয়াত: ৩/৪৪৩]।

ফন্ট সাইজ
15px
17px