📄 ভারী ও হালকা
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُৱ آخِذُ بِيَدِ أَبِي ذَرٍّ فَقَالَ: يَا أَبَا ذَرٍّ إِنَّ بَيْنَ يَدَيْكَ عَقَبَةً كَؤُدًا، وَلَا يَصْعَدُهَا إِلَّا الْمُخِفُونَ. قَالَ يَا رَسُولَ اللهِ : أَنَا مِنَ الْمُخِفِّينَ أَوْ مِنَ الْمُתَقَلِينَ? قَالَ : أَعِنْدَكَ طَعَامُ يَوْمِكَ. قَالَ : نَعَمْ. قَالَ : وَطَعَامُ غَدٍ ? قَالَ : نَعَمْ. قَالَ : وَطَعَامُ بَعْدَ غَدٍ? قَالَ : لَا ، قَالَ : فَلَوْ كَانَ عِنْدَكَ ثَلَاثَةَ أَيَّامٍ كُنْتَ مِنَ الْمُنَقَّلِينَ.
হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ একবার হযরত আবূ যর রাযি.-এর হাত ধরে বের হলেন। তিনি বললেন, হে আবু যর! তোমার সম্মুখে একটি কঠিন পথ রয়েছে, কেবল হালকা লোকেরাই তা অতিক্রম করতে পারে। আবু যর বললেন, হে আল্লাহর রাসূল! আমি কি হালকা লোকদের অন্তর্ভুক্ত না ভারীদের? রাসূল ﷺ বললেন, তোমার কি আজকের খাবারের ব্যবস্থা রয়েছে? তিনি বললেন, হ্যাঁ। রাসূল ﷺ বললেন, আগামীকালের? তিনি বললেন, হ্যাঁ। রাসূল ﷺ বললেন, এরপর দিনের? তিনি বললেন, না। রাসূল ﷺ বললেন, যদি তিন দিনের খাবার তোমার নিকট রক্ষিত থাকত, তবে তুমি ভারীদের অন্তর্ভুক্ত হতে।
টিকাঃ
৫২৮. শুআবুল ঈমান : হাদীস-১০৪০৭; তবারানী আওসাত : হাদীস-৪৮০৬। হাদীসের প্রথম অংশ সহীহ। শেষের অংশ জয়ীফ [মাজমাউয যাওয়ায়েদ ১০/৪৬৪; সহীহা-২৪৮০]।