📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 চার বিষয়ের অনুসন্ধান

📄 চার বিষয়ের অনুসন্ধান


জনৈক বিদ্বান ব্যক্তি বলেন, ভুল পথে আমি চারটি বিষয়ের অনুসন্ধান করেছি। যথা-
১. সম্পদে আমার ধনী হবার পথ খুঁজেছি অথচ তা স্বল্প তুষ্টিতায় নিহিত।
২. সম্পদের আধিক্যে আমার প্রশান্তি খুঁজেছি অথচ স্বল্পতায় তা লুকায়িত।
৩. সম্পদে আমি সম্মান খুঁজেছি অথচ তা তাকওয়া অবলম্বনে নিহিত।
৪. আহার ও পোশাক আশাককে নেয়ামত মনে করেছি অথচ প্রকৃত নিআমত হলো, ইসলাম এবং আল্লাহ কর্তৃক গুনাহ ও দোষ-ত্রুটি গোপন করা।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুনিয়াদারীর প্রতিফল

📄 দুনিয়াদারীর প্রতিফল


عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ : مَنْ أَصْبَحَ وَالدُّنْيَا أَكْبَرُ هَمِّهِ يُلْزِمُ اللَّهُ تَعَالَى قَلْبَهُ ثَلَاثَ خِصَالٍ : هَمَّا لَا يَنْقَطِعُ عَنْهُ أَبَدًا، وَشُغْلًا لَا يَتَفَرَّغُ مِنْهُ أَبَدًا، وَفَقْرًا لَا يَبْلُغُ مُنْتَهَاهُ أَبَدًا.

বর্ণিত আছে, রাসূল ﷺ ইরশাদ করেছেন, সকালে উঠেই যে দুনিয়াকে সর্বাধিক চিন্তার বিষয় করে নেয়, আল্লাহ তার অন্তরে তিন ধরনের যন্ত্রণা ভরে দেন। যথা-
১. এমন পেরেশানী, যা কখনো দূর হয় না।
২. এমন ব্যস্ততা, যা কখনো শেষ হয় না।
৩. এমন দারিদ্র্যতা, যা কখনো শেষ হয় না।

টিকাঃ
৫২৬. আল-ফিরদাউস: হাদীস-৫৮১৮।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুনিয়া ও তার প্রকৃতি

📄 দুনিয়া ও তার প্রকৃতি


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ মَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّهُ قَالَ: مَا أَحَدٌ أَصْبَحَ الْيَوْمَ فِي النَّاسِ إِلَّا وَهُৱ ضَيْفٌ، وَمَالُهُ عَارِيَةٌ. فَالضَّيْفُ مُرْتَحِلٌ وَالْعَارِيَةُ مُؤَدَّاةٌ.

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, দুনিয়ার সকলেই অতিথি আর তার সম্পদ হলো, কর্জ। অতিথি একদিন চলে যাবে এবং কর্জ অবশ্যই পরিশোধ করতে হবে।

ফুযাইল বিন আয়াজ রহ. বলেন, যাবতীয় মন্দকে এক গৃহে আবদ্ধ করা হয়েছে। তার চাবি হলো, দুনিয়ার প্রতি ভালোবাসা। এমনি ভাবে যাবতীয় কল্যাণ এক গৃহে রাখা হয়েছে। তার চাবি হলো, দুনিয়া ত্যাগ করা।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুনিয়ার ধন-সম্পদ মানুষের জন্য পরীক্ষা

📄 দুনিয়ার ধন-সম্পদ মানুষের জন্য পরীক্ষা


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ أَنَّهُ قَالَ : قَالَ : تَعَالَى : يَفْرَحُ عَبْدِيَ الْمُؤْمِنُ إِذَا بَسَطْتُ لَهُ شَيْئًا مِنَ الدُّنْيَا وَ ذَلِكَ أَبْعَدُ لَهُ مِنِّي وَيَحْزَنُ : أَعْتَرْتُ عَلَيْهِ الدُّنْيَا. وَ ذَلِكَ أَقْرَبُ لَهُ مِنِّي . ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ هَذِهِ الْآيَةَ : أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُمْ بِهِ مِنْ مَالٍ وَبَنِينَ نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ بَلْ لا يَشْعُرُونَ (المؤمنون: ٥٥-٥٦) أَيْ لَا يَعْلَمُونَ أَنَّ ذَلِكَ فِتْنَةٌ لَهُمْ

হযরত আনাস বিন মালেক রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা বলেছেন, আমার মুমিন বান্দা আনন্দিত হয়, যখন আমি দুনিয়াকে তার জন্য প্রশস্ত করে দেই। অথচ এর মাধ্যমে সে আমার থেকে দূরে চলে যায়। আর কখনো দুনিয়াকে তার জন্য সংকীর্ণ করে দেই, তখন সে দুঃখভরাক্রান্ত হয়। অথচ এর মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়। অতঃপর রাসূল ﷺ নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করলেন-

أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُمْ بِهِ مِنْ مَالٍ وَبَنِينَ * نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ بَل لَّا يَشْعُرُونَ

অর্থ: তারা কি মনে করেছে যে, ধন সম্পদ ও সন্তান-সন্তুতি থেকে যা আমি তাদেরকে দেই, তা দ্বারা আমি তাদেরকে কল্যাণে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি; বরং তারা উপলব্ধি করতে পারছে না। অর্থাৎ, তারা বুঝতে পারে না যে এগুলো তাদের জন্য ফেতনা স্বরূপ।

টিকাঃ
৫২৭. আল-ফিরদাউস লি-দাইলামী: হাদীস-৮০৮৮; দুররে মানসুর: ৬/১০৪।

ফন্ট সাইজ
15px
17px