📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কলব বেঁচে থাকে চার জিনিসের মাধ্যমে

📄 কলব বেঁচে থাকে চার জিনিসের মাধ্যমে


জনৈক বিদ্বান ব্যক্তি বলেন, কলব বেঁচে থাকে চার জিনিসের মাধ্যমে। যথা- ১. ইলম। ২. সন্তুষ্টি। ৩. স্বল্পেতুষ্টি। ৪. যুহদ। ইলম তাকে সন্তুষ্টি দান করে, সন্তুষ্টি তাকে রেজার দরজায় উপনীত করে, রেজা তাকে স্বল্পেতুষ্টির গুণে গুণান্বিত করে, অল্পেতুষ্টি তাকে যুহদের দরজায় উপনীত করে। আর যুহদের পরিণতি হলো, দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করা।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 যুহদ তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত

📄 যুহদ তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত


তিনি বলেন, যুহদ তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত। ১. মারেফাতুদ্দুনিয়া ছুন্মাত তারকু লাহা (مَعْرِفَةُ الدُّنْيَا ثُمَّ التَّرْكُ لَهَا) অর্থাৎ, দুনিয়ার হাকীকত জানা এবং তাকে পরিহার করা। ২. খিদমাতুল মাওলা ছুন্মাল আদাবু ফিহা (خِدْمَةُ الْمَوْلَى ثُمَّ الْأَدَبُ فِيهَا) অর্থাৎ, মাওলার সেবায় নিজেকে উৎসর্গ করা এবং তার জন্য যথার্থ শিষ্টাচার অবলম্বন করা। ৩. আশ্শওকু ইলাল আ-খিরাতি ছুম্মাত ত্বালাবু লাহা (الشَّوقُ إِلَى الْآخِرَةِ ثُمَّ الطَّلَبُ لَهَا) অর্থাৎ, আখেরাতের প্রতি প্রবল আগ্রহী হওয়া এবং তার অন্বেষণ করা।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হেকমত আসমানী আলো

📄 হেকমত আসমানী আলো


হযরত ইয়াহইয়া বিন মুআয রাজী বলেন, হেকমত হলো, আসমানী আলো, যা কলবসসমূহে বিচ্ছুরিত হয়। তবে যে কলবে চারটি বিষয় থাকে তাতে সে বিচ্ছুরিত হয় না। যথা- ১. দুনিয়ার প্রতি ঝোঁক। ২. ভবিষ্যতের দুশ্চিন্তা। ৩. ভাইয়ের প্রতি হিংসা। ৪. যশ ও খ্যাতির লোভ।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 প্রকৃত জ্ঞানী

📄 প্রকৃত জ্ঞানী


তিনি আরো বলেন, প্রকৃত জ্ঞানী সে ব্যক্তি যে তিনটি কাজ করে। যথা- ১. দুনিয়া তাকে ত্যাগ করার পূর্বে সে দুনিয়াকে ত্যাগ করে। ২. কবরে প্রবেশের পূর্বে নিজের কবর তৈরি করে। ৩. আপন সৃষ্টিকর্তার সঙ্গে সাক্ষাতের পূর্বে তাকে সন্তুষ্ট করে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية