📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুনিয়ার নশ্বরতা

📄 দুনিয়ার নশ্বরতা


عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ : يَا عَائِشَةُ إِنْ أَرَدْتِ اللُّחُوقَ بِي فَلْيَكْفِكِ مِنَ الدُّنْيَا كَزَادِ الرَّاكِبِ وَإِيَّاكِ وَمُجَالَسَةَ الْأَغْنِيَاءِ وَلَا تَسْتَخْلِقِي ثَوْبًا حَتَّى تُرَقَّعِيهِ.

হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, হে আয়েশা! তুমি যদি আমার সঙ্গীনী হতে চাও, তাহলে পথিকের পাথেয়ের তুল্য পাথেয়কেই তুমি যথেষ্ট মনে কর। ধনীদের সাথে এক মজলিসে বসা বর্জন কর। কাপড়ে তালি লাগানোর পূর্বে তাকে পুরোনো ভেব না।

رُوِيَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ أَنَّهُ قَالَ: اللَّهُمَّ مَنْ أَحَبَّنِي فَارْزُقْهُ الْعَفَافَ وَالْكَفَافَ، وَمَنْ أَبْغَضَنِي فَأَكْথِرْ مَالَهُ وَوَلَدَهُ.

রাসূল ﷺ ইরশাদ করেছেন, হে আল্লাহ! যে আমাকে ভালোবাসে, তাকে এ পরিমাণ দান করুন, যাতে অপরের নিকট হাত না পাততে হয় এবং তার জন্য তাই যথেষ্ট হয়। আর যে আমাকে ঘৃণা করে, তার সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিন।

عَنِ الْحَسَنِ بْنِ عَلِيَّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : الرَّغْبَةُ فِي الدُّنْيَا تُكْثِرُ الْهَمَّ وَالْحَزَنَ، وَالزُّهْدُ فِي الدُّنْيَا يُرِيحُ الْقَلْبَ وَالْبَدَنَ، وَمَا الْفَقْرُ أَخَافُ عَلَيْكُمْ، وَلَكِنِّي أَخَافُ عَلَيْكُمُ الْغِنَى أَنْ تُبْسَطَ لَكُمُ الدُّنْيَا كَمَا بُسِطَتْ لِمَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوا فَيُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَهُمْ.

হযরত হাসান বিন আলী রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, দুনিয়ার প্রতি আসক্তি মানুষের দুশ্চিন্তা ও দুঃখ বাড়িয়ে দেয়। দুনিয়ার প্রতি অনাসক্তি অন্তর ও দেহকে প্রশান্তি দেয়। আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যকে ভয় করছি না। বরং ভয় করছি ধনসম্পদের। তোমাদের জন্য দুনিয়াকে এমনভাবে প্রশস্ত করে দেয়া হবে, যেভাবে তোমাদের পূর্বর্তীদের জন্য প্রশস্ত করে দেয়া হয়েছিল। ফলে তোমরা দুনিয়ায় মত্ত হয়ে পড়বে, যেমন তারা মত্ত হয়ে পড়েছিলো। ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে, যেমন তারা ধ্বংস হয়েছিল।

رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ أَنَّهُ قَالَ: صَلَاحُ أَوَّلِ هَذِهِ الْأُمَّةِ بِالزُّهْدِ وَالْيَقِينِ وَهَلَاكُ آخِرِ هَذِهِ الْأُمَّةِ بِالْبُخْلِ وَالْأَمَلِ.

রাসূল ﷺ থেকে বর্ণিত। তিনি বলেন। এ উম্মতের প্রথম দিকের লোকদের সংশোধন ছিল একীন ও যুহুদের মাধ্যমে। আর এ উম্মতের শেষ দিকের লোকেরা ধ্বংস হবে কৃপণতা ও দীর্ঘ আশার মাধ্যমে।

টিকাঃ
৪৯৪. সুনানে তিরমিযী: হাদীস-১৭৮০; মুস্তাদরাকে হাকেম: হাদীস-৭৮৬৭; ইবনে হাজার আসকালানী হাদীসটিকে হাসান বললেও অধিকাংশ হাদীসবেত্তাদের মতে, হাদীসটি জয়ীফ।
৪৯৫. শুআবুল ঈমান: হাদীস-১৪৭৫; সুনানে ইবনে মাজাহ: হাদীস-২৪৪৮; জয়ীফুল জামে: হাদীস-১২৮৮। হাদীসটির সনদ জয়ীফ।
৪৯৬. সহীহ বুখারী: হাদীস-৬৪২৫; সহীহ মুসলিম: হাদীস-২৯৬১。
৪৯৭. শুআবুল ঈমান: হাদীস-১০৮৪৪; ত্ববারানী, আওসাত: হাদীস-৭৬৫০। হাফেজ সুযুতী, মুনযিরী ও শায়েখ আলবানী প্রমুখের মতে, হাদীসটি হাসান সহীহ।

ফন্ট সাইজ
15px
17px