📄 চারটি জিনিস দ্বারা অন্তরে নূর সৃষ্টি হয়
বলা হয়ে থাকে চারটি জিনিস দ্বারা অন্তরে নূর সৃষ্টি হয়।
১. بَطْنُ جَائِعٌ অর্থাৎ, ক্ষুধার্ত উদর।
২. صَاحِبُ صَالِحٌ অর্থাৎ, সৎসঙ্গী।
৩. حِفْظُ الذَّنْبِ الْقَدِيمِ অর্থাৎ, পুরোনো গুনাহের স্মরণ।
৪. قَصَرُ الْأَمَلِ অর্থাৎ, সংক্ষিপ্ত আশা।
📄 দীর্ঘ আকাঙ্ক্ষীদের আল্লাহর শাস্তি
যার আশা দীর্ঘ হয়, আল্লাহ তা'আলা তাকে চারভাবে শাস্তি দেন।
১. أَنْ يَتَكَাসَلَ عَنِ الطَّاعَاتِ অর্থাৎ, ইবাদতে অলসতা।
২. أَنْ يُكْثِرَ هُمُومَهُ فِي الدُّنْيَا অর্থাৎ, দুনিয়ার ব্যাপারে পেরেশানী ও দুশ্চিন্তা।
৩. أَنْ يَصِيرَ حَرِيصًا عَلَى جَمْعِ الْمَالِ অর্থাৎ, সম্পদ সঞ্চয়ে লোভ।
৪. أَنْ يَفْسُوَ قَلْبُهُ অর্থাৎ, কলব কঠিন হয়ে যায়।
📄 চার জিনিস দ্বারা কলব কঠিন হয়ে যায়
চার জিনিস দ্বারা কলব কঠিন হয়ে যায়। যথা- ১. بَطْنُ مُمْتَلِئٌ অর্থাৎ, পূর্ণ উদর। ২. صُحْبَةُ صَاحِبِ السُّوءِ অর্থাৎ, অসৎসঙ্গ। ৩. نِسْيَانُ الذُّنُوبِ الْمَاضِيَةِ অর্থাৎ, অতীত গুনাহের বিস্মরণ। ৪. طُولُ الْأَمَلِ অর্থাৎ, দীর্ঘ আশা।
সুতরাং মুমিনের উচিত তার আশাকে দীর্ঘ না করা। কারণ, সে জানে না, কোন প্রশ্বাসে এবং কোন কদমে তার জন্য মৃত্যু লেখা রয়েছে। আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ. অর্থ: এবং কোনো নফস জানে না, কোন জমিনে তার মৃত্যু হবে। কোনো কোনো মুফাসসির যমীনকে কদম বা পদক্ষেপ দ্বারা ব্যাখ্যা করেছেন। অন্য আয়াতে এসেছে- إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ অর্থ : নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। অপর আয়াতে আল্লাহ বলেছেন- فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ. অর্থ: অতঃপর যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন তারা মুহূর্তকাল বিলম্ব করতে পারবে না এবং এগিয়ে আসতে পারবে না। সুতরাং মুসলমানের কর্তব্য, অধিকহারে মৃত্যুকে স্মরণ করা।
📄 ছয়টি বিষয় মুমিনের জন্য আবশ্যকীয়
মুমিনকে ছয়টি বৈশিষ্ট্য অবশ্যই অর্জন করতে হবে। যথা-
১. عِلْمٌ يَدُلُّهُ عَلَى الْآخِرَةِ অর্থাৎ, এমন ইলম, যা তাকে আখেরাতের পথ দেখাবে।
২. رَفِيقٌ يُعِينُهُ عَلَى طَاعَةِ اللهِ تَعَالَى وَيَمْنَعُهُ عَنْ مَعْصِيَتِهِ অর্থাৎ, এমন বন্ধু, যা তাকে আল্লাহর আনুগত্যে সহায়তা করবে এবং তার অবাধ্যতা থেকে বিরত রাখবে।
৩. مَعْرِفَةُ عَدُوِّهِ وَالْحَذَرُ مِنْهُ . অর্থাৎ, শত্রুকে শনাক্ত করা এবং তার থেকে সতর্ক থাকা।
৪. عِبْرَةٌ يَعتبرُ بِهَا آيَاتِ اللهِ تَعَالَى وَفِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ . অর্থাৎ, আল্লাহ্ তা'আলার আয়াতসমূহ এবং রাত দিনের বিবর্তন থেকে শিক্ষাগ্রহণ করা।
৫. إِنْصَافُ الْخَلْقِ كَيْلَا يَكُونَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ خَصْمٌ . অর্থাৎ, সকলের সঙ্গে ইনসাফ করা, যাতে কিয়ামতের দিন তার বাদি না থাকে।
৬. الاسْتِعْدَادُ لِلْمَوْتِ قَبْلَ نُزُولِهِ لِكَيْلَا يَكُونَ مُفْتَضَحًا يَوْمَ الْقِيَامَةِ . অর্থাৎ, মৃত্যুর পূর্বে তার জন্য প্রস্তুতি গ্রহণ, যাতে কিয়ামতের দিন লজ্জিত হতে না হয়।
عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَصْحَابِهِ : أَيُرِيدُ كُلُّكُمْ أَنْ يَدْخُلَ الْجَنَّةَ? قَالُوا : نَعَمْ. جَعَلَنَا اللهُ تَعَالَى فِدَاءَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ : قَصَّرُوا الْأَمَلَ وَاسْتَحْيُوا مِنَ اللهِ حَقَّ الْحَيَاءِ. قَالُوا : يَا رَسُولَ اللهِ كُلُّنَا نَسْتَحِي مِنَ اللَّهِ تَعَالَى قَالَ : لَيْسَ ذَلِكَ بِالْحَيَاءِ وَلَكِنَّ الْحَيَاءَ مِنَ اللهِ تَعَالَى أَنْ تَذْكُرُوا الْمَقَابِرَ وَالْبِلَى وَتَحْفَظُوا الْجَوْفَ وَمَا وَعَى وَالرَّأْسَ وَمَا حَوَى . وَمَنْ يَشْتَهِي كَرَامَةَ الْآخِرَةِ يَدَعُ زِينَةَ الدُّنْيَا، فَهُنَالِكَ يَسْتَحِي الْعَبْدُ مِنَ اللَّهِ تَعَالَى حَقَّ الْحَيَاءِ وَبِهَا يُصِيبُ وِلَايَةَ اللَّهِ تَعَالَى.
হযরত হাসান বসরী রহ. থেকে বর্ণিত। রাসূল ﷺ তাঁর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের সকলেই কি জান্নাতে যেতে চাও? সকলে বললেন, হ্যাঁ। আল্লাহ আমাদেরকে আপনার তরে কুরবান করুন! তখন তিনি বললেন, তোমরা আশাকে সংক্ষিপ্ত কর এবং আল্লাহর সঙ্গে উপযুক্ত লজ্জা পোষণ কর। তারা বললেন, হে আবু দারদা! আমরা তো আল্লাহ তা'আলার ব্যাপারে লজ্জা পোষণ করি। রাসূল ﷺ বললেন, সে তো লজ্জা নয়। বরং আল্লাহর ক্ষেত্রে লজ্জা হলো, তোমরা কবরসমূহ ও বিপদাপদের কথা স্মরণ করবে। উদর ও তাতে যা রয়েছে এবং মাথা ও তাতে যা রয়েছে তার হেফাজত করবে। যে ব্যক্তি আখেরাতের সম্মান লাভ করতে চায়, সে যেন দুনিয়ার সৌন্দর্য ও সাজ-সজ্জা বর্জন করে। এভাবে বান্দা আল্লাহর ক্ষেত্রে যথার্থ লজ্জা করতে সক্ষম হয় এবং এতেই আল্লাহর অভিভাবকত্ব লাভ হয়।
টিকাঃ
৪৯১. সুনানে তিরমিযী : হাদীস-২৪৫৮; মুস্তাদরাকে হাকেম : হাদীস-৭৯১৫; মুসনাদে আহমাদ: হাদীস-৩৬৭১; শায়েখ আরনাউত হাদীসটির সনদটিকে জয়ীফ বলেছেন।