📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অল্প আকাঙ্ক্ষীদের আল্লাহর সম্মান

📄 অল্প আকাঙ্ক্ষীদের আল্লাহর সম্মান


ফকীহ সমরকন্দী রহ. বলেন, যে ব্যক্তি তার আশাকে সংক্ষিপ্ত করবে, আল্লাহ তাকে চার ধরনের সম্মানে ভূষিত করবেন।
১. أَنْ يُقَوِّيَهُ عَلَى طَاعَتِهِ অর্থাৎ, আল্লাহ তাকে আনুগত্যের শক্তি দান করবেন। কারণ, বান্দা যখন এটা উপলব্ধি করবে যে, অচিরেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, তখন সে ভবিষ্যতের চিন্তা করবে না। বরং সে ইবাদতের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকে এবং পরিশ্রমী হয়ে ওঠে। ফলে তার আমল বৃদ্ধি পায়।
২. يَقِلُّ هُمُومُهُ অর্থাৎ, আল্লাহ তার দুশ্চিন্তা ও পেরেশানী লাঘব করে দিবেন। কারণ, বান্দা যখন এটা উপলব্ধি করবে যে, অচিরেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, তখন সে কষ্টকে হাসিমুখে মেনে নেয়।
৩. يَجْعَلُهُ رَاضِيًا بِالْقَلِيلِ অর্থাৎ, আল্লাহ তাকে স্বল্পে তুষ্ট রাখবেন। কারণ, বান্দা যখন এটা উপলব্ধি করবে যে, অচিরেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, তখন সে অধিক অন্বেষণ থেকে বিরত থাকবে। বরং আখেরাতের চিন্তাই তার একমাত্র চিন্তা থাকবে।
৪. أَنْ يُنَوِّرَ قَلْبَهُ অর্থাৎ, আল্লাহ তার অন্তরকে নুর দ্বারা পূর্ণ করে দিবেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 চারটি জিনিস দ্বারা অন্তরে নূর সৃষ্টি হয়

📄 চারটি জিনিস দ্বারা অন্তরে নূর সৃষ্টি হয়


বলা হয়ে থাকে চারটি জিনিস দ্বারা অন্তরে নূর সৃষ্টি হয়।
১. بَطْنُ جَائِعٌ অর্থাৎ, ক্ষুধার্ত উদর।
২. صَاحِبُ صَالِحٌ অর্থাৎ, সৎসঙ্গী।
৩. حِفْظُ الذَّنْبِ الْقَدِيمِ অর্থাৎ, পুরোনো গুনাহের স্মরণ।
৪. قَصَرُ الْأَمَلِ অর্থাৎ, সংক্ষিপ্ত আশা।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দীর্ঘ আকাঙ্ক্ষীদের আল্লাহর শাস্তি

📄 দীর্ঘ আকাঙ্ক্ষীদের আল্লাহর শাস্তি


যার আশা দীর্ঘ হয়, আল্লাহ তা'আলা তাকে চারভাবে শাস্তি দেন।
১. أَنْ يَتَكَাসَلَ عَنِ الطَّاعَاتِ অর্থাৎ, ইবাদতে অলসতা।
২. أَنْ يُكْثِرَ هُمُومَهُ فِي الدُّنْيَا অর্থাৎ, দুনিয়ার ব্যাপারে পেরেশানী ও দুশ্চিন্তা।
৩. أَنْ يَصِيرَ حَرِيصًا عَلَى جَمْعِ الْمَالِ অর্থাৎ, সম্পদ সঞ্চয়ে লোভ।
৪. أَنْ يَفْسُوَ قَلْبُهُ অর্থাৎ, কলব কঠিন হয়ে যায়।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 চার জিনিস দ্বারা কলব কঠিন হয়ে যায়

📄 চার জিনিস দ্বারা কলব কঠিন হয়ে যায়


চার জিনিস দ্বারা কলব কঠিন হয়ে যায়। যথা- ১. بَطْنُ مُمْتَلِئٌ অর্থাৎ, পূর্ণ উদর। ২. صُحْبَةُ صَاحِبِ السُّوءِ অর্থাৎ, অসৎসঙ্গ। ৩. نِسْيَانُ الذُّنُوبِ الْمَاضِيَةِ অর্থাৎ, অতীত গুনাহের বিস্মরণ। ৪. طُولُ الْأَمَلِ অর্থাৎ, দীর্ঘ আশা।

সুতরাং মুমিনের উচিত তার আশাকে দীর্ঘ না করা। কারণ, সে জানে না, কোন প্রশ্বাসে এবং কোন কদমে তার জন্য মৃত্যু লেখা রয়েছে। আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ. অর্থ: এবং কোনো নফস জানে না, কোন জমিনে তার মৃত্যু হবে। কোনো কোনো মুফাসসির যমীনকে কদম বা পদক্ষেপ দ্বারা ব্যাখ্যা করেছেন। অন্য আয়াতে এসেছে- إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ অর্থ : নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। অপর আয়াতে আল্লাহ বলেছেন- فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ. অর্থ: অতঃপর যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন তারা মুহূর্তকাল বিলম্ব করতে পারবে না এবং এগিয়ে আসতে পারবে না। সুতরাং মুসলমানের কর্তব্য, অধিকহারে মৃত্যুকে স্মরণ করা।

ফন্ট সাইজ
15px
17px