📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হযরত আবূ দারদা রাযি.-এর নসীহত

📄 হযরত আবূ দারদা রাযি.-এর নসীহত


সালেম ইবনে আবুল জাদ রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবূ দারদা রাযি. বললেন, কী ব্যাপার? আমি দেখছি যে, তোমাদের আলেমরা চলে যাচ্ছেন আর মূর্খরা তাদের থেকে ইলম শিখে রাখছে না। আলেমদের প্রস্থানের মাধ্যমে ইলম তুলে নেয়ার পূর্বেই তোমরা ইলম অর্জন করে নাও। আমি তোমাদের দুষ্ট লোকদের তেমনি চিনি, যেমন ঘোড়ার জাতবিশেষজ্ঞ তাকে দেখেই চিনতে পারে। এরা সেসব লোক, যারা যাকাতকে জরিমানা মনে করে, ওয়াক্ত শেষে নামাযে আসে, অমনোযোগী হয়ে কুরআন শ্রবণ করে এবং স্বাধীন লোকদের সাথে পরাধীনের মতো আচরণ করে।

ইমাম সমরকন্দী রহ. বলেন, লোভ দুই ধরনের। যথা- ১. এমন লোভ, যা নিন্দিত ও পরিহার যোগ্য। ২. এমন লোভ, যা নিন্দিত নয়, তবে পরিহার করা উত্তম।

নিন্দিত ও পরিহার্য লোভ হলো, যা মানুষকে আল্লাহ কর্তৃক অবশ্য পালনীয় আদেশসমূহ পালনে বাধা দেয় অথবা যা গৌরব ও অহংকারের জন্য সম্পদ জমা করতে উদ্বুদ্ধ করে। নিন্দিত নয়, তবে পরিহার করা উত্তম এমন লোভ হলো, যা মানুষকে সম্পদ সঞ্চয় করতে গিয়ে অবশ্য পালনীয় বিধান থেকে বিরত রাখে না এবং দম্ভ ও অহংকারের প্রতিও উদ্বুদ্ধ করে না। এ ধরনের লোভ নিন্দিত নয়। কারণ, রাসূল ﷺ-এর কোনো কোনো সাহাবী সম্পদ সঞ্চয় করতেন। রাসূল ﷺ তাদেরকে বাধা দেননি। তাকে পরিহার করতে উদ্বুদ্ধ করেছেন। তাই এটা পরিহার করাই উত্তম। এ হাদীসে আবু দারদা রাযি. সুস্পষ্ট বলেছেন, এমন লোভ নিন্দিত ও পরিত্যাজ্য, যা তাকে আল্লাহর আদেশ পালনে বাধা দেয়।

টিকাঃ
৪৮১. হিলইয়াতুল আউলিয়া: ১/২২১; শুআবুল ঈমান হাদীস-১১৯৬।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আপন কন্যার প্রতি হযরত উমরের উপদেশ

📄 আপন কন্যার প্রতি হযরত উমরের উপদেশ


عَنْ مُصْعَبَ بْنِ سَعْدٍ أَنَّ حَفْصَةَ بِنْتَ عُمَرَ قَالَتْ لِأَبِيهَا : إِنَّ اللَّهَ قَدْ أَكْثَرَ لَكَ مِنَ الْخَيْرِ، وَوَسَّعَ لَكَ مِنَ الرِّزْقِ، فَلَوْ أَكَلْتُ طَعَامًا أَطْيَبَ مِنْ طَعَامِكَ، وَلَبِسْتُ ثَوْبًا أَلْيَنَ مِنْ ثَوْبِكَ? قَالَ : سَأُحَاكِمُكِ إِلَى نَفْسِكِ. وَلَمْ يَزَلْ يُذَكِّরُهَا مَا كَانَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ فِيهِ مَعَهُ حَتَّى أَبْكَاهَا. ثُمَّ قَالَ : إِنَّهُ كَانَ لِي صَاحِبَانِ سَلَكَا طَرِيقًا فَإِنْ سَلَكْتُ طَرِيقًا غَيْرَ طَرِيقِهِمَا سَلَكَ بِي طَرِيقُ غَيْرُ طَرِيقِهِمَا، وَإِنَّي وَاللَّهِ سَأَصْبِرُ عَلَى عَيْشِهِمَا الشَّدِيدِ، لَعَلِّي أُدْرِكُ مَعَهُمَا عَيْشَهُمَا الرَّخِيَّ.

মুসআব ইবনে সাদ থেকে বর্ণিত। উম্মুল মুমিনীন হযরত হাফসা বিনতে উমর রাযি. একবার তাঁর পিতাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দিয়েছেন এবং রিযিকের প্রশস্ততাও দান করেছেন। সুতরাং আপনি যদি আরো উত্তম খাবার ও নরম পোশাক পরিধান করতেন। উমর রাযি. বললেন, এর বিচারভার আমি তোমাকেই দিচ্ছি। অতঃপর তিনি রাসূল ﷺ-এর জীবন-যাপন নিয়ে আলোচনা করলেন। তখন হযরত হাফসা রাযি. তা শুনে কেঁদে ফেললেন। হযরত উমর রাযি. বললেন, আমার পূর্ববর্তী দু'জন সঙ্গী ছিলেন, তাঁরা এক ধরনের পথ অবলম্বন করেছেন। সুতরাং আমি যদি তাদের থেকে ভিন্ন পথ অবলম্বন করি, তবে আমার জন্য তাদের পথ বাদ দিয়ে ভিন্ন পথের ফায়সালা করা হবে। আল্লাহর শপথ! আমি তাদের কঠিন জীবন যাপনেই ধৈর্য ধারণ করব, যাতে তাদের পরকালের সুখ-সমৃদ্ধ জীবনের অংশীদার হতে পারি।

টিকাঃ
৪৮২. আয-যুহদ, আহমাদ ইবনে হাম্বাল হাদীস-৬৫৮; হিলইয়াতুল আউলিয়া: ১/৪৮।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 মানুষের অশেষ আকাঙ্ক্ষা

📄 মানুষের অশেষ আকাঙ্ক্ষা


عَنْ مَسْرُوقٍ قَالَ : قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا : يَا أُمَّاهُ مَا أَكْثَرَ مَا كَانَ يَقُولُ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا دَخَلَ الْبَيْتَ? قَالَتْ أَكْثَرُ مَا سَمِعْتُهُ يَقُولُ إِذَا دَخَلَ الْبَيْتَ : لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ ذَهَبٍ لَتَمَنَّى إِلَيْهِمَا ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ وَإِنَّمَا جَعَلَ اللهُ تَعَالَى هُذَا الْمَالَ لِيُقَامَ بِهِ الصَّلَاةُ وَيُؤْتَى بِهِ الزَّكَاةُ.

হযরত মাসরুক থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাযি.কে বললাম, হে উম্মুল মুমিনিন! রাসূল ﷺ অধিকাংশ সময় ঘরে প্রবেশের সময় কী বলতেন? তিনি বললেন, অধিকাংশ সময় শুনতে পেতাম, তিনি ঘরে প্রবেশের সময় বলতেন, কোনো আদম সন্তানের যদি দুটি স্বর্ণের উপত্যকা থাকে, তবে সে এর সঙ্গে তৃতীয় আরেকটির আকাঙ্ক্ষা করতে থাকবে। কেবল মাটিই আদম সন্তানের উদর পূর্ণ করতে পারে। যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন। আল্লাহ তা'আলা এই সম্পদরাজি সৃষ্টি করেছেন, যাতে এর মাধ্যমে সালাত কায়েম করা হয় এবং যাকাত আদায় করা হয়।

টিকাঃ
৪৮৩. সহীহ বুখারী: হাদীস-৬৪৩৬; সহীহ মুসলিম: হাদীস-১০৪৯।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 লোভ ও দীর্ঘ আশার পরিণতি

📄 লোভ ও দীর্ঘ আশার পরিণতি


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : يَهْرَمُ مِنَ ابْنِ آدَمَ كُلُّ شَيْءٍ إِلَّا اثْنَتَانِ : الْحِرْصُ وَالْأَمَلُ .

হযরত আনাস রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেছেন, আদম সন্তানের সব কিছুই বৃদ্ধ হয়। তবে দুটি জিনিস বৃদ্ধ হয় না। যথা- ১. লোভ। ২. দীর্ঘ আশা।

عَنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ عَلَى بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمُ اثْنَتَانِ: طُولُ الْأَمَلِ، وَاتَّبَاعُ الْهَوَى وَإِنَّ طُولَ الْأَمَلِ يُنْسِي الْآخِرَةَ، وَاتَّبَاعُ الْهَوَى يَصُدُّ عَنِ الْحَقِّ.

আমীরুল মুমিনিন আলী ইবনে আবু তালেব রাযি. বলেন, তোমাদের দুটি বিষয় আমার জন্য সর্বাধিক ভয়ের। ১. দীর্ঘ আশা। ২. প্রবৃত্তির অনুসরণ। দীর্ঘ আশা মানুষকে আখেরাতের কথা ভুলিয়ে দেয়। আর প্রবৃত্তির অনুসরণ সত্যপথে বাধা হয়ে দাঁড়ায়।

رُوِيَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ : أَنَا زَعِيمٌ لِثَلَاثَةٍ بِثَلَاثَةٍ لِلْمُكِبّ عَلَى الدُّنْيَا، وَالْحَرِيصِ عَلَيْهَا، وَالشَّحِيحِ بِهَا بِفَقْرٍ لَا غِنِّى بَعْدَهُ، وَشُغْلٍ لَا فَرَاغَ مِنْهُ وَهَمَّ لَا فَرَحَ مَعَهُ .

রাসূল ﷺ থেকে বর্ণিত। তিনি বলেন, তিন ব্যক্তির জন্য আমি তিন ধরনের পরিণতির নিশ্চয়তা দিচ্ছি। ১. যে দুনিয়ার উপর উপড়ে পড়েছে, তার জন্য এমন দারিদ্রতার নিশ্চয়তা দিচ্ছি, যার পরে আর কোনো সচ্ছলতা নেই। ২. যে দুনিয়া লোভী, তার জন্য এমন ব্যস্ততার নিশ্চয়তা দিচ্ছি, যা থেকে তার কোনো মুক্তি নেই। ৩. দুনিয়ার ব্যাপারে কৃপণের জন্য এমন দুশ্চিন্তার নিশ্চয়তা দিচ্ছি, যার পরে কোনো প্রশান্তি নেই।

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّهُ أَشْرَفَ عَلَى أَهْلِ حِمْصٍ، فَقَالَ : أَلَا تَسْتَحْيُونَ? تَبْنُونَ مَا لَا تَسْكُنُونَ، وَتأْمَلُونَ مَا لَا تُدْرِكُونَ، وَتَجْمَعُونَ مَا لَا تَأْكُلُونَ. إِنَّ الَّذِينَ كَانُوا قَبْلَكُمْ بَنَوْا مَشِيدًا، وَجَمَعُوا كَثِيرًا، وَأَمَّلُوا بَعِيدًا، فَأَصْبَحَتْ مَسَاكِنُهُمْ قُبُورًا، وَآمَالُهُمْ عَنْهُ غُرُورًا وَجَمْعُهُمْ بُورًا.

হযরত আবূ দারদা রাযি. থেকে বর্ণিত। তিনি হিমসের অধিবাসীদের নিকট উপস্থিত হয়ে বললেন, তোমাদের কি লজ্জা হয় না? তোমরা এমন গৃহ নির্মাণ করছ, যাতে তোমরা বসবাস করবে না। এমন সম্পদ পুঞ্জিভূত করছো, যা তোমরা ভোগ করবে না। তোমাদের পূর্ববর্তীরা মজবুত গৃহ নির্মাণ করেছিল এবং অনেক সম্পদ পুঞ্জিভূত করেছিল দীর্ঘ আশা পোষণ করে ছিল, যা লাভ করা তোমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু আজ তাদের গৃহগুলো কবরে পরিণত হয়েছে। দীর্ঘ আশা তাদের সাথে প্রতারণা করেছে এবং সে অঢেল সঞ্চয় ধ্বংস হয়ে গেছে।

عَنْ عَلَى بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّهُ قَالَ لِعُمَرَ بْنِ الْخَطَابِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ : إِذَا أَرَدْتَ أَنْ تَلْقَى صَاحِبَكَ فَارْفَعْ قَمِيصَكَ، وَاخْصِفُ نَعْلَكَ، وَاقْصُرْ أَمَلَكَ، وَكُلْ دُونَ الشَّبَع.

হযরত আলী ইবনে আবু তালেব রাযি. থেকে বর্ণিত। তিনি হযরত উমর ইবনুল খাত্তাব রাযি. কে বললেন, তুমি যদি তোমার বন্ধু (রাসূল ﷺ)-এর সঙ্গে সাক্ষাতের আশা রাখ, তবে তোমার জামাকে ছোট কর, জুতা মেরামত (করে হলেও পরিধান) কর, তোমার আকাঙ্ক্ষা কে ছোট কর এবং তৃপ্ত হওয়ার আগেই খাবার শেষ কর।

عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيَّ أَنَّهُ قَالَ : رَأَيْتُ عَلَى عُمَرَ قَمِيصًا فِيهِ اثْنَتَا عَشْرَةَ رُقْعَةً، وَهُৱ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ.
আবু উসমান হিন্দী বলেন, আমি উমর রাযি. কে মিম্বরে খুতবা দানকালে তার দেহে এমন কাপড় দেখেছি, যাতে বারটি তালি লাগানো ছিল।

وَرُوِيَ عَنْ عَلِيَّ بْنْ أَبِي طَالِبٍ كَرَّمَ اللهُ وَجْهَهُ، أَنَّهُ دَخَلَ السُّوقَ وَعَلَيْهِ ثِيَابٌ غَلِيظَةٌ غَيْرُ مَغْسُولَةٍ. فَقِيلَ : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لَوْ لَبِسْتَ أَلْيَنَ مِنْ هُذَا? قَالَ : هُذَا أَخْشَعُ لِلْقَلْبِ وَأَشْبَهُ بِشِعَارِ الصَّالِحِينَ، وَأَحْسَنُ لِلْمُؤْمِنِ أَنْ يُقْتَدَى بِهِ.

বর্ণিত আছে, একবার আলী রাযি. বাজারে গেলেন। তখন তার গায়ে ছিল মোটা ও অধোয়া কাপড়। কেউ তাকে লক্ষ্য করে বলল, হে আমীরুল মুমিনীন! আপনি যদি এর চেয়ে উত্তম ও নরম কাপড় পরিধান করতেন! তিনি বললেন, এ ধরনের কাপড় অন্তরে ভীতি সৃষ্টির পক্ষে অতি উত্তম, সালেহীনের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ এবং মুমিনের অনুসরণযোগ্য হওয়ার অধিক উপযুক্ত।

টিকাঃ
৪৮৪. সহীহ বুখারী: হাদীস-৬৪২১; সহীহ মুসলিম: হাদীস-১০৪৭।
৪৮৫. শুআবুল ঈমান: হাদীস-১০৭৩৯; আল-ফেরদাউস, দাইলামী: ১/৫০।

ফন্ট সাইজ
15px
17px