📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ত্বরাপ্রবণতা ও ধৈর্যশীলতার প্রতিফল

📄 ত্বরাপ্রবণতা ও ধৈর্যশীলতার প্রতিফল


ইমাম সমরকন্দী রহ. বলেন, ক্রোধের সময় তোমরা অবশ্যই ধৈর্যধারণ করবে এবং রাগের সময় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকবে। কারণ, হঠাৎ করে সিদ্ধান্ত গ্রহণের মাঝে তিন ধরনের ক্ষতি রয়েছে। অপরদিকে ধৈর্য অবলম্বনে তিন ধরনের কল্যাণ রয়েছে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হঠাৎ সিদ্ধান্তের ক্ষতিসমূহ

📄 হঠাৎ সিদ্ধান্তের ক্ষতিসমূহ


১. নিজের নিকট অনুতপ্ত হওয়া।
২. মানুষের কাছে নিন্দিত হওয়া।
৩. আল্লহর নিকট শাস্তিযোগ্য হওয়া。

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ধৈর্যের কল্যাণসমূহ

📄 ধৈর্যের কল্যাণসমূহ


১. নিজে নিজে আনন্দ উপলব্ধি করা।
২. মানুষের কাছে প্রশংসিত হওয়া।
৩. আল্লাহর নিকট প্রতিদান লাভ করা।
সহনশীলতা প্রথমে তিক্ত মনে হলেও শেষটা হয় মাধুর্যময়। কবি বলেন-
الحلم أوله مر مذاقته * لكن اخره أحلى من العسل
সহনশীলতা প্রথমে তিক্ত মনে হলেও শেষটা হয় মধুময়।

ফন্ট সাইজ
15px
17px