📄 জুলুমকারীর উপর বদদোয়া
عَنْ يَحْيَى بْنِ مُعَادٍ أَنَّهُ قَالَ : مَنْ دَعَا عَلَى ظَالِمِهِ فَقَدْ أَحْزَنَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ، وَسَرَّ اللَّعِينَ إِبْلِيسَ فِي الْكَفَرَةِ وَالشَّيَاطِينِ. وَمَنْ عَفَا عَنْ ظَالِمٍ فَقَدْ أَحْزَنَ اللَّعِينَ فِي الْكَفَرَةِ وَالشَّيَاطِينِ وَسَرَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَنْبِيَاءِ وَالصَّالِحِينَ صَلَوَاتُ اللَّهِ وَسَلَامُهُ عَلَيْهِمْ أَجْمَعِينَ.
ইয়াহইয়া বিন মুআয রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি তার উপর জুলুমকারীর জন্য বদদোয়া করে সে মুহাম্মাদ ﷺ কে সমস্ত নবীদের মাঝে দুঃখ প্রদান করে এবং কাফের ও শয়তানদের মধ্যে অভিশপ্ত ইবলীসকে অধিক আনন্দিত করে। পক্ষান্তরে যে ব্যক্তি জালেমকে ক্ষমা করে দেয়, সে কাফের ও শয়তানদের মাঝে অভিশপ্ত ইবলীসকে সর্বাধিক বেশি দুঃখ দেয় এবং নবী ও সালিহীনের মধ্যে মুহাম্মাদ ﷺ কে সর্বাধিক আনন্দ দান করে।
📄 ত্বরাপ্রবণতা ও ধৈর্যশীলতার প্রতিফল
ইমাম সমরকন্দী রহ. বলেন, ক্রোধের সময় তোমরা অবশ্যই ধৈর্যধারণ করবে এবং রাগের সময় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকবে। কারণ, হঠাৎ করে সিদ্ধান্ত গ্রহণের মাঝে তিন ধরনের ক্ষতি রয়েছে। অপরদিকে ধৈর্য অবলম্বনে তিন ধরনের কল্যাণ রয়েছে।
📄 হঠাৎ সিদ্ধান্তের ক্ষতিসমূহ
১. নিজের নিকট অনুতপ্ত হওয়া।
২. মানুষের কাছে নিন্দিত হওয়া।
৩. আল্লহর নিকট শাস্তিযোগ্য হওয়া。
📄 ধৈর্যের কল্যাণসমূহ
১. নিজে নিজে আনন্দ উপলব্ধি করা।
২. মানুষের কাছে প্রশংসিত হওয়া।
৩. আল্লাহর নিকট প্রতিদান লাভ করা।
সহনশীলতা প্রথমে তিক্ত মনে হলেও শেষটা হয় মাধুর্যময়। কবি বলেন-
الحلم أوله مر مذاقته * لكن اخره أحلى من العسل
সহনশীলতা প্রথমে তিক্ত মনে হলেও শেষটা হয় মধুময়।